Wednesday, 20 March 2019

কারখানায় সুরক্ষা ও শিল্প-নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২০শে মার্চ : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) দফ্তরের সামনে কারখানায় সুরক্ষা ও শিল্প-নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা বিক্ষোভ দেখান। গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে একের পর এক দুর্ঘটনার বলি হয়ছেন শ্রমিক ও আধিকারিকরা । কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে কর্মরত অবস্হায় মৃতদের মধ্যে চার টি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্হা করে নি ।
এই বছরে ইতিমধ্যে দুর্ঘটনার বলি হয়েছেন ৩ জন । গত ১২ই মার্চ পথ দুর্ঘটনায় কারখানার অভ্যন্তরে মৃত্যু হয় কর্মরত এক আধিকারিক ও এক শ্রমিকের । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার বার বার দাবি জানালেও, কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে সেই দাবি অগ্রাহ্য করছে । আজকের সমাবেশে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । কর্মস্হলে সুরক্ষা পাওয়া শ্রমিকদের অধিকার । ‘রক্তপাত-শূণ্য ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে  শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের দাবি জানান নেতৃবৃন্দ । সমাবেশ চলাকালিন ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা দেন । সমাবেশে বক্তব্য রাখেন প্রদ্যুৎ মুখার্জী,প্রকাশতরু চক্রবর্তী,সুব্রত ঘোষ ও বিশ্বরূপ ব্যানার্জী ।

Tuesday, 19 March 2019

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর বি-জোনে সুবিশাল মিছিল ।




দুর্গাপুর,১৯শে মার্চ : দুর্গাপুর ইস্পাত ২ নির্বাচনী কমিটির ডাকে আজ বিকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর বি-জোনের বিদ্যাসাগর এভিন্যু থেকে একটি সুবিশাল মিছিল বের হয় । মিছিলের থেকে অ্যালয় স্টিল বাঁচাতে-দুর্গাপুর ইস্পাত বাঁচাতে- শিল্প রক্ষা করতে- দুর্গাপুর রক্ষা করতে আহ্বান জানানোর সাথে সাথে দেশ বাঁচাতে,বাংলা বাঁচাতে বিজেপি-তৃণমূল কে পরাস্ত করে দেশে ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সিপিআইএম প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার  করার আহ্বান জনানো হয় । মিছিলের নেতৃত্ব দেন সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী প্রমূখ । মিছিল বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয় ।













Sunday, 17 March 2019

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির অঞ্চল সম্মেলন থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান ।




দুর্গাপুর,১৭ই মার্চ : আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত ২ সাংগঠনিক কমিটির ৮-ম সম্মেলন অনুষ্ঠিত হল । সম্মেলন থেকে দুর্গাপুরের শিল্প ও শহর রক্ষার স্বার্থে বামফ্রন্টের ৩০-দফা দাবির ভিত্তিতে আন্দোলনে অংশগ্রহন ও আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানানো হয় । সম্মেলনে নতুন সম্পাদিকা ও সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুচিত্রা দাস ও শেলি মন্ডল ।



ইস্পাতনগরীতে শুরু হয়ে গেল বামফ্রন্টের নির্বাচনী প্রচার : এ-জোন অঞ্চলে বিশাল মিছিল ।



দুর্গাপুর,১৭ই মার্চ : আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। বৃষ্টি যে কোন সময় নামতে পারতো । তবুও বিপুল উৎসাহে সাধারন নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে নেমে পড়লেন কর্মিরা। ইতিমধ্যে শুরু হয়েছে দেওয়াল লেখার কাজ । এ-জোন নির্বাচনী কমিটির ডাকে আজ বিকালে আভাস রায়চৌধুরীর  সমর্থনে ও দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল বাঁচাত ৩০-দফা দাবিতে একটি বিশাল মিছিল আশিস মার্কেট থেকে শুরু হয় ও এ-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । মিছিলের নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য, সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।






Friday, 15 March 2019

শুরু হয়ে গেল বামফ্রন্টের নির্বাচনী প্রচার : সেইল কো-অপঃ অঞ্চলে বিশাল মিছিল ।




দুর্গাপুর,১৫ই মার্চ : আকাশ ছিল মেঘলা। বৃষ্টি যে কোন সময় নামতে পারে । তবুও বিপুল উৎসাহের সাধারন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে নেমে পড়লেন কর্মিরা। দুর্গাপুর ইস্পাত ২ নির্বাচন কমিটির ডাকে আজ বিকালে সেইল সমবায় আবাসন অঞ্চলে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে ও দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল বাঁচাত ৩০-দফা দাবিতে একটি বিশাল মিছিল কবিগুরু ( ২য় স্টপেজ ) থেকে শুরু হয় ও আবাসন অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । মিছিলের নেতৃত্ব দেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Thursday, 14 March 2019

নির্বাচনে কর্মি নিয়োগের জন্য সুনির্দিষ্ট নীতি অনুসরন ও প্রয়োজনীয় নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতে কর্মিদের বিক্ষোভ ।




দুর্গাপুর,১৪ই মার্চ : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( পি এ্যান্ড এ ) এর দফ্তরের সামনে দুর্গাপুর ইস্পাতের অফিস-কর্মচারিরা বিক্ষোভ দেখান । গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায় অফিস-কর্মচারিদের মধ্যে থেকে ‘পিক এ্যান্ড চুজ’ পদ্ধতিতে চিন্হিত করে নির্বাচনের কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে । কোন রকম রোষ্টার মানা হচ্ছে না । এ ক্ষেত্রে স্বচ্ছতার দাবি করেছে ইউনিয়ন । পঃ বঙ্গের নির্বাচন বর্তমানে যে ভাবে হিংসাত্বক হয়ে উঠছে ,সে ক্ষেত্রে নির্বাচনের কাজে নিযুক্ত দুর্গাপুর ইস্পাতের প্রত্যেক কর্মচারির নিরাপত্বা বিধানের জন্য দাবি তুলেছে ইউনিয়ন । এ ছাড়া অফিস-কর্মচারিদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া সহ  দুর্গাপুর ইস্পাতে ও অ্যালয় স্টিল বাঁচাও সহ কারখানার মূল দাবিগুলির সম্বন্ধে ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখানে । আজকের বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন পার্থ মুখার্জী,রঞ্জিত গুহঠাকুর,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী ।





Tuesday, 12 March 2019

দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে ভয়াবহ পথ-দুর্ঘটনার বলি ২ ।




দুর্গাপুর,১২ই মার্চ : দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে আবারও দুর্ঘটনায় মৃত্যু হল কর্মরত এক আধিকারিক ও এক শ্রমিকের । আজ দুপুরে কারখানার স্ট্রিপার বে’র বিভাগের কাছে একটি ডাম্পার উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল কে পিষে দিয়ে পালিয়ে যায়।মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্হলেই প্রান হারান। উভয়েই কারখানার এণার্জি ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত ছিলেন । মৃত ম্যানেজার চন্দ্র ভূষন কুমার(৩৬) ও সিনিয়ার টেকনিশিয়ান উৎপল মন্ডল(৫২) ইস্পাতনগরীর যথাক্রমে শর্ট রোড ও মার্কনী এভিন্যু এর বাসিন্দা । এই ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় । দূর্ঘটনাস্হলে দীর্ঘক্ষন মৃতদেহগুলি পড়ে থাকে । পরে ইস্পাত কর্তৃপক্ষ মৃতদের প্রত্যেকের একজন পোষ্যের চাকুরি ও উপযুক্ত ক্ষতিপুরনের লিখিত আশ্বাস দিলে মৃতদেহ গুলি পুলিশ নিয়ে যায় ।
  এ দিকে ঘটনাচক্রে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে দুর্গাপুর ইস্পাতের ইডি( পি এ্যান্ড এ)-র কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় । আজকের মর্মান্তিক দূর্ঘটনার পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । ‘রক্তপাত-শূণ্য ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে  শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের দাবি জানান তিনি । ইউনিয়ন এর পক্ষে তিনি মৃতদের শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে গভীর শোক ও সমবেদনা জানিয়ে অবিলম্বে দূর্ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছেন ।