দুর্গাপুর,৯ই অক্টোবর
: শারদোৎসব কে কেন্দ্র করে ইস্পাতনগরীতে প্রতি বছরের মত এবারও মার্কসীয় ও প্রগতিশীল
সাহিত্যের বুকস্টলে মানুষের ভীড় দেখা গেল।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র
দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে গত ৫ই অক্টোবর যথাক্রমে নিউটন রোড ও শরৎচন্দ্র অ্যাভেন্যুতে দুটি পৃথক বুকস্টলের
উদ্বোধন হয় । উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । শরৎচন্দ্র
অ্যাভেন্যু এর বুকস্টলে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদ্য নির্বাচিত
সভানেত্রী ঐশি ঘোষ কে সম্বর্ধনা জানানো হয় । বুকস্টলের উদ্বোধন করতে গিয়ে সন্তোষ দেবরায়
বর্তমানের জটিল রাজনৈতিক পরস্হিতির মোকাবিলায় বই কিভাবে উপযুক্ত সাথী হয়ে উঠতে পারে
তা ব্যাখ্যা করে,বই পড়ুয়ার সংখ্যা বৃদ্ধির আহ্বান জানান । অন্যদিকে ঐশি ঘোষ কিভাবে
মোদি সরকার ছাত্রদের প্রকৃত জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ও তার বিরুদ্ধে
বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জেএনইউ এর ছাত্র-ছাত্রীরা লড়াই গড়ে তুলেছে,সেই অভিজ্ঞতা
বর্ণানা করে বই কে লড়াই এর হাতিয়ার করার আহ্বান জানান । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,সুবীর
সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন ব্যানার্জি,দিপক ঘোষ প্রমূখ । ২০১১ সালের পর থেকে
ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টল তৈরি করার বিরুদ্ধে শাসক দল তৃণমূলের
পক্ষ থেকে বারে বারে হামলা-হুমকি দিলেও পার্টি কর্মি-সমর্থকরা অবিচল ছিলেন । এবারে
তাদের অটুট ও বাড়ন্ত মনোবল দেখে শাসক দল ঘাঁটাবার চেষ্টা করে নি । কর্মীদের উৎসাহে
ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি তাদের বুকস্টল
একদিন বাড়িয়ে ৮ই অক্টোঃ পর্যন্ত খুলে রাখে ।
Wednesday, 9 October 2019
Thursday, 3 October 2019
সাম্প্রদায়িক ফ্যাসিবাদি ও স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জেএনইউ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লড়াই কে কুর্নিশ জানালেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা ।
দুর্গাপুর,৩রা অক্টোবর
: হিন্দুত্ব ফ্যাসিবাদ ও স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জেএনইউ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-ছাত্রীদের লড়াই আর অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও,দুর্গাপুর ইস্পাত বাঁচাও,দুর্গাপুর
বাঁচাও লড়াই মিলেমিশে একাকার হয়ে গেল আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রনদিভে ভবনে ।সংগ্রামী
জেএনইউ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন কে দুই নবীন সারথির মাধ্যমে সম্বর্ধনা জানালেন ইস্পাত শ্রমিকরা । সম্বর্ধনা
দেওয়া হয় জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত সভানেত্রী ও এসএফআই নেত্রী
ঐশী ঘোষ ( দুর্গাপুরে বাড়ি ) ও এসএফআই এর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতা দেবরাজ দেবনাথ
কে । সাম্প্রতিক নবান্ন অভিযানের সময় জেল বন্দী ও সাম্প্রতিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
উপর হিন্দুত্ব ফ্যাসিবাদ শক্তির হামলার প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন দেবরাজ
দেবনাথ । দুজনেই শ্রমিক পরিবারের সদস্য । সম্বর্ধনার উদ্যোক্তা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সভাপতি বর্ষীয়ান শ্রমিকনেতা রথিন রায় নবীন সারথিদের স্বাগত
জানিয়ে দুর্গাপুরের ইস্পাত শ্রমিক আন্দোলনের সাথে বাম ছাত্র আন্দোলনের দীর্ঘ সম্পর্কের
কথা উল্লেখ করে বর্তমানের অন্ধকারাচ্ছন্ন সময়ে ছাত্রদের মশাল জ্বালানোর ভুমিকার উচ্ছ্বসিত
প্রশংসা করেন । সম্বর্ধনা জানানোর সময় ঐশী ঘোষ ও দেবরাজ দেবনাথ এর হাতে পুষ্পস্তবক,স্মারক
ও মানপত্র তুলে দেন রথিন রায়,জীবন রায়, আর.পি.গাঙ্গুলি,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তী,মলয়
ভট্টাচার্য ও দুর্গাপুর(পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । বি.টি.রণদিভে ভবনে উপচে
পড়া ভীড় ও উচ্ছাস ছাপিয়ে ঐশী ঘোষ ও দেবরাজ দেবনাথ দৃঢ় কন্ঠে জানিয়ে দিলেন যে হিন্দুত্ব
ফ্যাসিবাদ , স্বৈরতান্ত্রিক ও কর্পোরেটের অশুভ শক্তির বিরুদ্ধে , মোদি ও মমতা সরকারের
জনবিরোধী নীতির বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন জোড়দার হয়ে উঠছে ,এসএফআই তাকে আরও শক্তিশালি
করে তুলবেই । অনুষ্ঠানের সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।
Monday, 30 September 2019
এনআরসি-ইভিপি-ডিজিটাল রেশন কার্ডের জন্য সাধারন মানুষের হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।
দুর্গাপুর,৩০শে সেপ্টেঃ
: এনআরসি-ইভিপি এর জন্য সাধারন মানুষ কে অযথা আতংকিত ও হয়রানি করার বিরুদ্ধে ,সবাই
কে ডিজিট্যাল রেশন কার্ড দেওয়ার দাবিতে ও শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ
জানিয়ে আজ সন্ধ্যায় প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে বি-জোন মেইন্টেন্যান্স থেকে এক বিশাল
মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে ডেভিড মোড়ে শেষ হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র
দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির ডাকে এই মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর
সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন ব্যানার্জি প্রমূখ ।
Thursday, 26 September 2019
বিদ্যাসাগরের জন্মবার্ষিকি স্মরণে ইস্পাতনগরীতে পদযাত্রা ।
দুর্গাপুর,২৬শে সেপ্টেঃ
: আজ সকালে দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকি
পালিত হল । পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আয়োজিত এই পদযাত্রায় বিশিষ্ট
শিল্পী-সাহিত্যিকরা ছাড়াও অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ । ইস্পাতনগরীর এ-জোন
মেজর পার্কের সামনে থেকে শুরু হয়ে বি-জোনের ভাষা শহিদ স্মারক উদ্যানে পদযাত্রা শেষ
হয় । পদযাত্রায় উপস্হিত ছিলেন সীমান্ত তরফদার,বিশ্বরূপ ব্যানার্জী,নির্মল ভট্টাচার্য
প্রমূখ । বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকি উপলক্ষ্যে আগামী ৩০শে সেপ্টেঃ ২/১ তিলক
রোডে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষে স্বপন মজুমদার জানিয়েছেন
।
Tuesday, 24 September 2019
কয়লা ও ব্যাঙ্ক শিল্পের সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের সংহতি সভা : ইস্পাত ঠিকা শ্রমিকদের আন্দোলন চলছে ।
দুর্গাপুর,২৪শে সেপ্টেঃ
: রাষ্ট্রায়ত্ব
কয়লা ও ব্যাঙ্ক শিল্পের সর্বভারতীয়
ধর্মঘটের সমর্থনে আজ সকালে ইস্পাত শ্রমিকদের সংহতি সভা হল অ্যালয় স্টিল প্ল্যান্টের
মেইন গেট ও দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর গেটে যাওয়ার রাস্তার সংযোগস্হলে । বক্তার
বলেন যে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচানোর জন্য যে লড়াই
তা কয়লা ও ব্যাঙ্ক শিল্প বাঁচানোর লড়াই এর সাথে সংপৃক্ত ।পৃথক নয় । বক্তব্য রাখেন সন্তোষ
দেবরায়,গুরুপ্রসাদ ব্যানার্জী,নিমাই ঘোষ ও বিশ্বরূপ ব্যানার্জী ।
এ দিকে ১০-দফা দাবিতে
ইস্পাত ঠিকা শ্রমিকদের আন্দোলন চলছে । সি.আই.টি.ইউ
ভূক্ত ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ – এ.এস.পি.সি.ই.ইউ-টি.সি.ই.ইউ এর যৌথ আন্দোলনের
পাশে দাঁড়িয়েছে স্হায়ী শ্রমিকদের সংগঠন এইচ.এস.ই.ইউ । আজ বিকেলে দাবির সমর্থনে দুর্গাপুর
ইস্পাত কারখানার ২ নম্বর গেট থেকে ঠিকা ও স্হায়ী শ্রমিকদের যৌথ মিছিল বেরিয়ে তামলা
ব্যাঙ্কের পাশে সব্জী বাজার পর্যন্ত যায় । মিছিলের নেতৃত্ব দেন সুবীর সেনগুপ্ত,নিমাই
ঘোষ,গুরুপ্রসাদ ব্যানার্জী,আশিসতরু চক্রবর্তী,সীমন্ত চ্যাটার্জি প্রমূখ ।
Saturday, 21 September 2019
বার্ষিক বোনাস নিয়ে টালবাহানায় ইস্পাত শ্রমিকদের ক্ষোভ বাড়ছে : দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।
দুর্গাপুর,২১শে সেপ্টেঃ
: শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের চন্ডিদাস ও বেনাচিতি
বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত ।মোদি সরকারের তুঘলকি নীতির ফলে দেশের
অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে
দিতে পারছেন না । উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরাও । এদিকে অন্য আরেক সমস্যা কে ঘিরে বাজারের
করুণ অবস্হা আরও জটিল করে তুলছে । উৎসব শুরু হতে আর সপ্তাহ দুই বাকি ।কিন্তু এখনো পর্যন্ত
দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২
মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস
দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না। এর মধ্যে কর্তৃপক্ষের পক্ষ
থেকে আগামী ৪ঠা অক্টোঃ ইউনিয়নদের সাথে বোনাস আলোচনার বৈঠক আহ্বান করলে,প্রতিবাদের মুখে একদিন
এগিয়ে ৩রা অক্টোঃ বৈঠক আহ্বান করে । অথচ ৪ তারিখে শারদোৎসবের সূচনা হচ্ছে । কর্তৃপক্ষের
এহেন আচরন শ্রমিকদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি করেছে । দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কর্স)
দফ্তরের সামনে শ্রমিকদের প্রবল বিক্ষোভ থেকে তারই প্রতিফলন আজ দেখা গেল । হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ)-এর ডাকে এই বিক্ষোভ সভা থেকে অবিলম্বে ইউনিয়নদের
সাথে বোনাসের জন্য আলোচনা বৈঠক,ফয়সালা ও বোনাস মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয় । নেতৃবৃন্দ
স্মরণ করিয়ে দেন যে দীর্ঘ চার বছর পরে সেইল ঘুরে দাঁড়িয়ে ২১৭৯ কোটি টাকা মুনাফা করেছে
। এই অবস্হায় বোনাস নিয়ে টালবাহানা,কর্তৃপক্ষের দ্বিচারিতা, শ্রমিকদের মননে চিড় ধরাচ্ছে
যা উৎপাদন ও উৎপাদনশীলতায় প্রভাব ফেলতে পারে । বক্তব্য রাখেন কবিরঞ্জন দাসগুপ্ত ,অরুন
চৌধুরী,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । পরে বিশ্বরূপ ব্যানার্জী জানান যে স্টিল
ওয়ার্কার্স ফেডারেশনের (সি.আই.টি.ইউ) আহ্বানে সেইলের সর্বত্র অবিলম্বে ইউনিয়নদের সাথে
বোনাসের জন্য আলোচনা বৈঠক,ফয়সালা ও বোনাস মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ চলছে । যৌথ
আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে ।সমাবেশ চলাকালিন ইউনিয়নের পক্ষে প্রতিনিধিদল ইডি(ওয়ার্কর্স)
দফ্তরে স্মারকলিপি জমা দেয় ।
Monday, 16 September 2019
নাগরিকদের পৌর পরিষেবার প্রতি দুর্গাপুর পৌর নিগমের চূড়ান্ত অবহেলার বিরুদ্ধে ১নং বরো দ্ফ্তরে প্রতিবাদ আছড়ে পড়ল ।
দুর্গাপুর,১৬ই সেপ্টেঃ
:২০১৭ সালে
দুর্গাপুরের পৌর নির্বাচনে ভয়াবহ
রিগিং করে ক্ষমতায় আসীন হয়েছিল বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড ।নির্বাচনের দিনে প্রায়
১৫০০০ হাজার সশস্ত্র দুষ্কৃতি কে জড়ো করে দুর্গাপুরের পৌর নির্বাচন ‘জিতে’ ছিলেন তৃণমূলের
বর্তমান কাউন্সিলাররা,এই অভিযোগ আগেই ছিল ।এর সাথে বর্তমানে যুক্ত হয়েছে বল্গাহীন দূর্ণীতি,কাটমানি,ধারাবাহিক
অকর্মণ্যতা । আজ এই অভিযোগ এনে সরব হলেন সি.পি.আই.(এম) নেতৃবৃন্দ।ভারতের কমিউনিস্ট
পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির আহ্বানে আজ সকালে ইস্পাতনগরীর
নিউটন রোডে ১ নম্বর বরোর অফিসে ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের অধিবাসিরা এই সব অভিযোগের
অবিলম্বে প্রতিবিধান করার দাবি জানানোর পাশাপাশি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্হা ও বর্তমান
ব্যবস্হা উন্নতিকরন,বস্তির নাগরিকদের বাসস্হানের পাট্টা,ডেঙ্গু সহ সংক্রামক রোগের প্রতিরোধের
জন্য কার্যকরি ব্যবস্হা,জঙ্গল,কমিউনিটি ল্যাট্রিন, ড্রেন ও পয়োঃপ্রনলী ব্যবস্হার নিয়মিত
সাফাই,শিশু শিক্ষা ও আইসিডিএস কেন্দ্রের পূর্ণাঙ্গ সংস্কার,বরোর সমস্ত নাগরিকের রেশন
কার্ড প্রদান সুনিশ্চিত করা,সমস্ত পরিবার কে ‘স্বাস্হ্য সাথী’ প্রকল্পে অন্তর্ভুক্ত
করা,প্রভৃতি দাবিতে অবস্হান- বিক্ষোভ সমাবেশ করেন । আগের থেকে জানানো থাকলেও,বরো চেয়ারম্যান
রীনা চৌধুরী বিক্ষোভ-সমাবেশ চলার সময় ‘অনুপস্হিত’ ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে
গিয়ে বরো চেয়ারম্যানের ‘অনুপস্হিত’ নিয়ে কটাক্ষ ছুঁড়ে বক্তারা হুঁশিয়ার দেন যে পালিয়ে
গিয়ে কোন লাভ হবে না । অবিলম্বে জনগনের সমস্যা সমাধান না হলে সি.পি.আই.(এম) বৃহত্তর
আন্দোলন সংগঠিত করবে । প্রয়োজনে দিন-রাত্রি অবস্হান- বিক্ষোভ করবে। একই সাথে অতীত দিনে
‘শিল্প-বন্ধু’ বামফ্রন্ট পরিচালিত বোর্ডের মত বর্তমান বোর্ড কে দুর্গাপুর শিল্পাঞ্চল
বাঁচাতে কার্যকরি ভূমিকা পালনের দাবি জানানো হয় । বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী,কাজল চ্যাটার্জি, আশিসতরু
চক্রবর্তি ও স্বপন মজুমদার । উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর
সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃ্ন্দ । সমাবেশ চলাকালিন সি.পি.আই.(এম)
এর এক প্রতিনধি দল বরো দফ্তরে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেয় । এই অবস্হান-বিক্ষোভ
সফল করে তুলতে প্রতিটি ওয়ার্ডে মিছিল-মিটিং সংগঠিত করা হয়েছিল । সমাবেশে নেতৃবৃন্দ
আগামী ২৩শে সেপ্টেঃ ডিএমসি তে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান । এই সমাবেশে
বক্তব্য রাখবেন মহঃ সেলিম ।
Subscribe to:
Posts (Atom)







