Wednesday, 18 December 2019

দেশ বাঁচাতে ৮ই জানুঃ প্রতিবাদে স্তব্দ্ধ হবে সারা দেশ : দিপক দাসগুপ্ত




দুর্গাপুর,১৮ই জানুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সি.আই.টি.আই এর সর্বভারতীয় নেতা দিপক দাসগুপ্ত । তিনি বলেন যে দেশের অর্থনীতি কে উদারনীতির করালগ্রাসের হাত থেকে বাঁচাতে ১৯৯১ সাল থেকে ১৮ ধর্মঘট হয়েছে । ২০১১ সালের পর থেকে রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ধর্মঘটের অধিকার কেড়ে নিতে সব ধরনের চেষ্টা চালয়েও ব্যর্থ হয়েছে । এবারেও সফল হবে না ।কর্পোরেট-বন্ধু  মোদি সরকার উদারনীতির ব্যপক প্রয়োগ করে দেশের অর্থনীতি কে গভীর মন্দার দিকে ঠেলে দিয়ে শ্রমিক সহ খেটেখাওয়া-মধ্যবিত্ত মানুষ কে চরম সংকটে ফেলছে শুধু তাই নয় রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে । এর বিরুদ্ধে প্রতিবাদ স্তব্দ্ধ করতে এনআরসি,নাগরিকতা সংশোধনী আইন প্রভৃতির মত বিভাজন নীতি গ্রহন করে দেশ কে ভয়ংকর দিকে ঠেলে দিচ্ছে । এই ভয়াবহ নীতর বিরুদ্ধে আগামী ৮ই জানুঃ কেবলমাত্র শ্রমিক বা ট্রেড ইউনিয়ন নয় দেশের নাগরিকরা সাধারন ধর্মঘটে অংশগ্রহন করবেন । তিনি দুর্গাপুরের সংগ্রামী ঐতিহ্য কে স্মরণ করে আগামী ৮ই জানুঃ সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানান ।
    এর আগে চিত্তরঞ্জন থেকে রাজভবন পর্যন্ত লং মার্চে দুর্গাপুর থেকে অংশগ্রহনকারী ২১ জন পদযাত্রী কে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানান হয় । পদযাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দেন দিপক দাসগুপ্ত,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তি, সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জি প্রমূখ ।পদযাত্রীদের পক্ষ থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন অনিতা সরকার ও হৃদয় পাল ।  গণসংঙ্গীত পরিবেশন করে লহরী শিল্পী গোষ্ঠি । সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য । সঞ্চালনা করেন স্বপন মজুমদার ।
































Tuesday, 17 December 2019

৮ই জানুয়ারী সারা ভারত ধর্মঘটে সামিল হবেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা : অ্যালয় স্টিল প্ল্যান্টে ধর্মঘটের নোটিশ ।



দুর্গাপুর,১৭ই ডিসেঃ : ৮ই জানুয়ারী সারা ভারত ধর্মঘট কে সর্বাত্মক করার প্রস্তুতি নিচ্ছেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা । শুরু হয়েছে নিবিড় প্রচার । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক জমায়েত এর পর কর্তৃপক্ষের কাছে যৌথ ভাবে ধর্মঘটের নোটিশ জমা দেয় সি.আই.টি.ইউ-ভূক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও এএসপিসিইইউ । জমায়েতে বক্তব্য রাখেন বিজয় সাহা ও মলয় ভট্টাচার্য ।
অন্যদিকে, আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) দফ্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর ডাকে দলে দলে শ্রমিক জড়ো হয়ে অবিলম্বে বেতন-চুক্তি ও বকেয়া ফয়সালা,বাড়ী-জমি লিজ-লাইসেন্স সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান । জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তী ও প্রদ্যুত মুখার্জি ।











Saturday, 14 December 2019

ইস্পাতনগরীতে ছবি প্রদর্শনী-প্রতিযোগিতা-আলোচনা সভা অনুষ্ঠিত হল।



দুর্গাপুর,১৪ই ডিসেঃ : পঃবঃ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ ইস্পাত শাখা, দুর্গাপুর ১৩ ও ১৪ ডিসেম্বর বি টি রনদিভে হলে ফটোগ্ৰাফির প্রদর্শনী ও মোবাইল ফটোগ্ৰাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ড: আশীষ চ‍্যাটার্জী। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বে র বিধায়ক মাননীয় সন্তোষ দেবরায় ,গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পশ্চিম বর্ধমান জেলার যুগ্ম সম্পাদক শ্রী সীমান্ত তরফদার সহ বহু বিশিষ্ট মানুষ।
  আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে, “জীবনে জীবন সৃষ্টি করার নাম‌ই শিল্প”- শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন কল্লোলশ্রী মজুমদার । এর আগে বিতর্ক,প্রবন্ধ ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহনকারীদের স্মারক দিয়ে সম্মানিত করা হয় ।










Monday, 9 December 2019

থ্যালাসেমিয়া রোগিদের জন্য ইস্পাতনগরীতে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে রক্তদান শিবির ।




দুর্গাপুর,৯ই ডিসেঃ : আজ ইস্পাতনগরীর এ’জোনে পাঁচমাথা মোড় সংলগ্ন পাবলিক হেলথ-স্হিত পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দফ্তরে এক মহতী রক্তদান শিবিরে প্রতিবন্ধী ও মহিলা সহ ৩৩ জন রক্তদান করেন । এই উপলক্ষ্যে উপস্হিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলি,প্রাক্তন সাংসদ সুনীল খান,অর্ধেন্দু দাক্ষি,ডঃ দিবাকর রায়,সুদেব রায় প্রমুখ । এই উপলক্ষ্যে পালিত হয় বৃক্ষ রোপন ও সাংস্কৃতিক কর্মসূচী । প্রতিবন্ধী শিশু শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । বক্তব্য রাখতে গিয়ে উদ্যোগক্তাদের ধন্যবাদ জানিয়ে কান্তি গাঙ্গুলি বলেন যে দেশে বর্তমানে প্রতিবন্ধীদের সংখ্যা প্রায় ১২ কোটি । অথচ তাদের জন্য প্রয়োজনীয় আইনি অধিকার অপ্রতুল । আবার আইন লাগু করার জন্য গড়িমসি চলছে । তিনি এই বিষয়ে প্রতিবন্ধী ও তাদের পরিবারবর্গ কে আরও সচেতন হওয়ার সাথে সাথে সমাজের সচেতন,অগ্রসর অংশের মানুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।