দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ দুপুরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ
) এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে বিক্ষোভ
সমাবেশে যোগ দিয়ে অবিলম্বে সেন্ট্রালাইজড পে-রোল সিস্টেম ( সি.পি.আর.এস ) চালুর চেষ্টা
বাতিল,অবিলম্বে কর্মরত ও অবসরপ্রাপ্ত সমস্ত ধরনের ইস্পাত শ্রমিক-আধিকারিক সহ সহযোগি
সংস্হার সমস্ত কর্মচারি-আধিকারিকদের বাড়ি-জমি লিজ-লাইসেন্সের প্রদান এবং ইস্পাতনগরীর
জল-সংকটের মোকাবিলায় দামোদর নদ ও তার ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির দাবিতে
ইডি( পি অ্যান্ড ) এর দফ্তরে স্মারক লিপি জমা দেন। জমায়েতে বক্তব্য রাখেন রঞ্জিত গুহঠাকুরতা,প্রকাশতরু
চক্রবর্তি,স্বপন মজুমদার,প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি । বক্তারা সি.পি.আর.এস
চালু করার জন্য কর্তৃপক্ষের চেষ্টার তীব্র বিরোধিতা করেন । তাঁরা অভিযোগ করেন যে কর্তৃপক্ষ
একতরফা ভাবে সি.পি.আর.এস চালু করে অনলাইনের মারফত করার নামে শ্রমিকদের বেতন-ছুটি-পিএফ
সহ বিভিন্ন কাজ ভিলাই ইস্পাত কারখানায় স্হানান্তরিত করতে চাইছে । এর মাধ্যমে কর্তৃপক্ষ
পিছনের দরজা দিয়ে বায়োমেট্রিক হাজিরা লাগু করতে চাইছে যার বিরুদ্ধে ইউনিয়নের ডাকে শয়ে শয়ে শ্রমিক-কর্মচারি বিগত সাত মাস ধরে বায়োমেট্রিক
হাজিরা না দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন । অন্য দিকে এই ব্যবস্হা চালু হলে শ্রমিকরা বেতন-ছুটি-পিএফ
সহ বিভিন্ন কাজে হয়রানির শিকার হবেন তাই নয়,উপযুক্ত সংখ্যায় শ্রমিক না থাকলেও কারখানার
উৎপাদনের বজায় রাখার জন্য শ্রমিক-আধকারিকদের পারস্পরিক সহযোগিতার পরিবেশ বিঘ্নিত হবে
। তাই সি.পি.আর.এস চালুর চেষ্টা অবিলম্বে বাতিল
করতেই হবে । বাড়ি-জমি লিজ-লাইসেন্সের প্রদান এবং ইস্পাতনগরীর জল-সংকটের মোকাবিলায় দামোদর
নদ ও ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির জন্য বক্তারা জোড়ালো বক্তব্য রেখে বলেন
যে ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়ে দাবি জানালেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে
না । অবিলম্বে দাবি না মানলে বক্তারা ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষ কে তীব্র আন্দোলনের
হুঁশিয়ারি জানিয়ে অন্যান্য ইউনিয়নদের এই বিষয় গুলিতে যৌথ আন্দোলন গড়ে তোলার আবেদন জানান
।
Thursday, 13 February 2020
Wednesday, 12 February 2020
ইস্পাতনগরী-তে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষের জনসভায় জনপ্লাবন ।
দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজার মোড়ে এসএফআই-ডিওয়াইএফআই
এর উদ্যোগে সংবিধানের ধর্মনিরপেক্ষতা-গনতন্ত্র রক্ষা ও সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী সভায়
মূল বক্তা ছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ । উদ্যোক্তারা মিছিলের আয়োজন
করলেও মমতা ব্যানর্জীর মিছিলের অজুহাতে পুলিশের অনুমতি না মেলায় সেই মিছিল বাতিল করতে
হয় ।
মাথায় আঘাতের চিহ্ন এখন স্পষ্ট । তিনি
যখন বলতে উঠলেন উচ্ছ্বাস ছড়িয়ে পরে সভা এবং সভার বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য পথচারী-দোকানদার
সহ অপেক্ষমান জনতার মধ্যে । ঋজু বক্তব্যে ঐশি ঘোষ সরাসরি মোদি সরকারের ছাত্র-বিরোধী
অবস্হান তুলে ধরে ক্রমান্বয়ে শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমনো ও বেকারত্ব বৃদ্ধির
অভিযোগ তোলেন । তিনি বলেন যে কর্মসংস্হান বৃদ্ধি হার স্বাধীনতার পরে সবচেয়ে কম অথচ
বিজেপি সরকার দেশের সম্পদ,রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কর্পোরেট দের হাতে তুলে দিয়ে দেশের
তরুন-তরুনীদের কাজ পাওয়ার অধিকার কেড়ে নিতে
চাইছে । এর বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন কে মোদি-শাহ ‘টুকরে টুকরে গ্যাঙ্গ’ বা ‘দেশদ্রোহী’
বলে আখ্যা দিচ্ছেন ।দেশের সংকটাপন্ন অর্থনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ধামাচাপা দিতে
আরএসএস-বিজেপি-এবিভিপি একদিকে ধর্মীয় বিভাজন ও সেই লক্ষ্যে সিএএ-এনআরসি-এনপিআর এর প্রয়োগের
চেষ্টা অন্যদিকে হিংস্র শারীরিক আক্রমনের রাস্তা নিচ্ছে । এর বিরুদ্ধে দিল্লির নির্বাচনের
ফলাফল কে তিনি ‘চপেটাঘাত’ বলে উল্ল্যেখ করেন । অন্যদিকে রাজ্যের মমতা ব্যানার্জী সরকার
কে তুলোধনা করে বলেন গনতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমন চালিয়ে দিতে আরএসএস-বিজেপি-এবিভিপি
কে জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস । তিনি উভয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে
তোলার আহ্বান জানন ।
এর আগে বক্তব্য রাখতে দুর্গাপুর ( পূর্ব
) এর বিধায়ক সন্তোষ দেবরায় তীব্র কটাক্ষ করে বলেন যে রাজ্য সরকারী সংস্হা দুর্গাপর
কেমিক্যালসের শ্রমিকরা বেতন পাচ্ছেন না । রাজ্যের
মুখ্যমন্ত্রী-র সফর ঘিরে দুর্গাপুরে ‘কার্ফু’-র মত অবস্হা সৃষ্টি করা হয়েছে । কেন্দ্র
ও রাজ্য বাজেট হল বিজেপি ও তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের দলিল ।
Wednesday, 5 February 2020
জনবিরোধী কেন্দ্রিয় বাজেট ও এলআইসি-র শেয়ার বিক্রির বিরোধীতায় নামল সি.আই.টি.ইউ : দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ ।
দুর্গাপুর,৫ই ফেব্রুঃ : জনবিরোধী কেন্দ্রিয়
বাজেট ও এলআইসি-র শেয়ার বিক্রির বিরোধীতায় নামল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন
( সি.আই.টি.ইউ ) । আজ সকালে ইউনিয়নের ডাকে জনবিরোধী কেন্দ্রিয় বাজেট ও এলআইসি-র শেয়ার
বিক্রির বিরোধীতায় দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা বিক্ষোভ দেখান
। দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ শেষে শ্রমিক জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি
ও প্রদ্যুত মুখার্জি ।
Sunday, 2 February 2020
ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল কিশোর বাহিনির জেলা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ।
দুর্গাপুর,২রা ফেব্রুঃ : আজ ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত কিশোর
বাহিনির পশ্চিম বর্ধমান জেলার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা । সকালে সংগঠনের পতাকা উত্তোলন
করেন সংগঠনের জেলা প্রধান পরিচালক নিরঞ্জন পাল । প্রতিযোগিদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের
জেলা মূখ্য সংগঠক প্রবোধ মন্ডল। উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও এনআইএস কোচ দিপক সেন ।
জেলার ৭টি অঞ্চলের থেকে ১২০ জন্য প্রতিযোগি
আজকে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে অংশ নিয়েছেন । এই প্রতিযোগিতায় প্রথম
স্হানাধিকারি রায়নার বাতাসপুরে সংগঠনের রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন । প্রতিযোগিতার
শেষে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
Friday, 31 January 2020
জেলার অন্যতম সেরা হাসপাতালের হাল বেহাল : বিক্ষোভে সি.আই.টি.ইউ ।
দুর্গাপুর,৩১শে জানুঃ : অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি
জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার
মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে
বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা
জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব
সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার
ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন
। আজ এই বিষয়ে বিস্তারিত অভিযোগ ও সমাধানের জন্য প্রস্তাব জানিয়ে মেইন হাসপাতালে দুর্গাপুর
ইস্পাত কারখানার মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিস এর কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের পক্ষ
থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় । এই বিষয়ে অবিলম্বে প্রতিবিধানের দাবিতে মেইন হাসপাতালের
গেটে ইউনিয়নের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয় । বক্তারা অভিযোগ করেন যে ক্রমান্বয়ে ব্যয়-বরাদ্দ
কমানো এবং ডাক্তার-নার্স-স্বাস্হ্য কর্মিদের
নিয়োগ অস্বাভবিক কমানোর ফলে স্বাস্হ্য পরিষেবা অবনতি হয়েছে ।কিছু হেলথ সেন্টার বন্ধ
হয়েছে । বাকি গুলি আগের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে । ফলে মেইন হাসপাতালের উপর চাপ
বাড়ছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে মোট ২২টি ওয়ার্ড আছে । বছরে প্রায় ১০ লক্ষ রোগীর চিকিৎসা ( ইনডোর ও আউটডোর
মিলিয়ে ) হয় মেইন হাসপাতালে ।মাত্র ৭০ জন ডাক্তার , ১০০ জন নার্স ও অপর্যাপ্ত স্বাস্হ
কর্মি - ড্রেসার – ফার্মাসিস্ট – টেকনিশিয়ান নিয়ে অপ্রতুল স্বাস্হ্য পরিষেবায় বিপাকে
পড়ছেন রোগীরা ।
হাসপাতালের
শীততাপ-নিয়ন্ত্রিত মর্গ,লিফট ও ভেন্টিলেশন বিকল হচ্ছে হামেশাই । বিকল্প জল ও বিদ্যুৎ এর ব্যবস্হা
না থাকায় সমস্যা বাড়ছে । বার্ন ইউনিট এর ব্যবস্হা আশানুরূপ নয় । আধুনিক স্ক্যানার মেশিন
কোন অজ্ঞাত কারনে আসে নি । রেকর্ড রুমের অবস্হা শোচনীয় । ‘নো-পেপার’ ব্যবস্হা গড়ে তোলার
জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না । আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্হাপনা যথাযথা
নয় । এই বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে বারংবার বলা হলেও কর্তৃপক্ষ কর্ণপাত না করায় চিকিৎসা
পরিষেবার মত গুরুত্বপূর্ণ বিষয় অবহেলিত হচ্ছে । বক্তারা এই বিষয়ে ইউনিয়ন অত্যন্ত কড়া
অবস্হান নিতে চলেছে বলে কর্তৃপক্ষ কে হুঁশিয়ারি দেন । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি,প্রকাশতরু
চক্রবর্তি,স্বপন মজুমদার ও নিখিল দাস ।
এ দিকে আজ সকালে জলঙ্গী-হত্যাকাণ্ড সহ
গতকাল গান্ধীজী-র হত্যার ৭৩-তম দিবসে দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংবিধান রক্ষা
ও সি.এ.এ.-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনরত জামিয়া মিলিয়া ছাত্র-ছাত্রীদের
মিছিলে এলোপাথারি গুলি চালনা, মানব-বন্ধনে অংশ নেওয়ার জন্য তপন সেন সহ সি.আই.টি.ইউ
নেতৃত্ব, ময়ূখ বিশ্বাস,বিজু কৃষ্ণান সহ বাম নেতাদের দিল্লিতে গ্রেফ্তার,কানহাইয়া কুমার
কে বিহার থেকে গ্রেফ্তার সহ দেশে ফ্যাসিবাদি প্রবনতার বৃদ্ধির জন্য মোদি সরকারের ভূমিকার
বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে
দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা মিছিল করেন । মিছিল শেষে ইডি( ওয়ার্কস)-এর সামনে
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি ।
Thursday, 30 January 2020
জলঙ্গী-জামিয়া তে হত্যা-গুলিবর্ষন এর প্রতিবাদে মিছিল : গান্ধী-স্মরণে সভা ।
দুর্গাপুর,৩০শে জানুঃ : গান্ধীজী-হত্যার ৭৩-তম দিবসের প্রাক্কালে গতকাল মুর্শিদাবাদের
জলঙ্গীতে পুলিশের সামনে তৃণমূলের গুলিবর্ষনে নিহত হয়েছেন সি.এ.এ-এন.আর.সি-এন.পি.আর
বিরুদ্ধে আন্দোলনরত দু-জন নিরীহ গ্রামবাসী । আহত হয়েছেন আরও কয়েক জন । আজ গান্ধীজীর
শহিদ-দিবসের দিনে দিল্লিতে পুলিশের সামনে এক হিন্দুত্ববাদী উগ্রপন্হী গান্ধী-স্মরণে
ও সি.এ.এ-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের
মিছিলে এলোপাথারি গুলি চালিয়ে এক ছাত্র কে আহত করেছে । এর বিরুদ্ধে ও এন.আর.সি-এন.পি.আর
বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সংবিধান রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায়
ইস্পাতনগরীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র আহ্বানে বি.টি.রণদিভে ভবনের
সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোন মেইন্টেন্যান্স এর
সামনে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি
প্রমুখ ।
এর পরে বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত
ট্রেড ইউনিয়ন সমন্বয় ( সি.আই.টি.ইউ)-এর উদ্যোগে ,” গান্ধী না গডসে – কোন পথে ভারতের
সংবিধান ”- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রথিন রায় ও রাজ্যসভার প্রাক্তন
সাংসদ জীবন রায় । এক পৃথক অনুষ্ঠানে নিউটন সেক্টর অফিসে প্রয়াত ইস্পাত শ্রমিক নেতা
শান্টু দেবরায় এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় । প্রধান বক্তা ছিলেন দুর্গাপুর ( পূর্ব )
এর বিধায়ক সন্তোষ দেবরায় ।
Subscribe to:
Posts (Atom)











