দুর্গাপুর,১লা মে : বিশ্ব জুড়ে আগ্রাসী করোনা মহমারী,লকডাউন আর অর্থনৈতিক সংকটের
দুঃস্বপ্নের মধ্যে আজ ইস্পাতনগরীতে মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মে দিবস । সকালে
এই উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন দফ্তর ও সেক্টর অফিসে রক্তপতাকা উত্তোলন ও শহিদ বেদিতে
মাল্যদান করা হয় । মূল অনুষ্ঠান হয় আশিস মার্কেটে । এখানে রক্তপতাকা উত্তোলন করেন সি.আই.টি.ইউ
এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জী । মাল্যদান
করেন বিশ্বরূপ ব্যানার্জী,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য
নেতৃবৃন্দ । জব্বার বাগেও শহিদ বেদিতে মাল্যদান করা হয় । শপথ বাক্য পাঠ করান স্বপন
মজুমদার । আশিস-
জব্বার ভবনে
রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শপথ বাক্য পাঠ করান কাজল চ্যাটার্জি । সর্বত্র
প্রয়োজনীয় সতর্কতার বিধি মেনে অনুষ্ঠান পালিত হয় ।
Friday, 1 May 2020
Thursday, 30 April 2020
বামফ্রন্টের ডাকে ইস্পাতনগরীতে করোনা-মহামারি প্রকোপ ও অর্ধাহার-অনাহার রুখতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ।
দুর্গাপুর,৩০শে এপ্রিল : আজ সকালে ইস্পাতনগরীতে বামফ্রন্টের ডাকে করোনা-মহামারি
প্রকোপ ও অর্ধাহার-অনাহার রুখতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ৯-দফা দাবির
ভিত্তিতে আশিস মার্কেট ও চন্ডিদাস বাজারে বিক্ষোভ প্রদর্শিত হয় । লকডাউনের বিধি মেনে
ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে
দু’জায়গায় বিক্ষোভ এর নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,দিপক
ঘোষ প্রমুখ ।
Tuesday, 28 April 2020
অনাহার-ক্লিষ্ট পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো সি.আই.টি.ইউ : গেরিলা কায়দায় পৌঁছে দিল ত্রাণ সামগ্রী ।
দুর্গাপুর,২৮শে এপ্রিল : ইস্পাতনগরী থেকে তিন কিলোমিটার দুরে কমলপুরের সুমঙ্গল
ইস্পাত প্রাইভেট লিমিটেড । লকডাউনের জেরে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের কাটছে অর্ধাহার-অনাহারে
।গত ২৪শে এপ্রিল কারখানার চত্বরে ‘কোর গ্যাঙ’ এর পরিযায়ী শ্রমিক বিহারের ছাপরা জেলার
অধিবাসী সঞ্জয় সিং এর বিনা চিকিৎসায় মৃত্যু ইতিমধ্যে সংবাদের শিরোনামে এলেও কারখানার
মালিক অথবা স্হানীয় প্রশাসনের সাহায্য প্রায় মেলেই নি ।
নয়া অর্থনীতির নির্মম শোষনের অন্যতম উদাহরন
হল বেসরকারী কারখানার ‘কোর গ্যাঙ’। এরা প্রায় বাধ্যতামূলক ভাবে পরিযায়ী শ্রমিক হয়ে
থাকেন ও কারখানার উৎপাদনের মূল দায়িত্ব পালন করেন । কারখানার চত্বরে ছোট,অস্বাস্হ্যকর
কুঠরীতে গাদাগাদি করে থাকতে বাধ্য হন এই শ্রমিকরা। অত্যন্ত কম বেতন । যেহেতু পরিযায়ী
তাই স্হানীয়দের সাথে যোগাযোগ প্রায় গড়ে ওঠে না বললেই চলে । ট্রেড ইউনয়ন এর সাথে যাতে
যোগাযোগ না গড়ে ওঠে তার জন্য মালিকপক্ষ ও শাসক তৃণমূলের কড়া নজরদারি চলে । যখন-তখন
ছাঁটাই নিত্যনৈমিত্তিক ঘটনা । রেশন কার্ড নেই ।
এই ব্যবস্হার অন্যতম শিকার দুর্গাপুর পৌর নিগমের ১নং ওয়ার্ড-ভুক্ত কমলপুরের সুমঙ্গল
ইস্পাত প্রাইভেট লিমিটেড এর পরিযায়ী শ্রমিকরা। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর থেকে
১নং ওয়ার্ডে শাসক তৃণমূল দলের ধারাবাহিক সন্ত্রাসের
শিকার সিপিআইএম এর কর্মি ও নেতৃবৃন্দ । মনেট সহ অন্যান্য কারখানা থেকে সিআইটিইউ করার
অপরাধে উচ্ছেদ হয়েছেন বহু শ্রমিক ।
আজ সকালে প্রায় গেরিলা কায়দায় শাসকদলের কড়া নজরদারি এড়িয়ে জঙ্গল-ঘেরা রাস্তা পেরিয়ে
সুমঙ্গল ইস্পাত প্রাইভেট লিমিটেড এর ৪০ জন পরিযায়ী শ্রমিকদের কাছে চাল-ডাল-আনাজ-বিস্কুট-সাবান
পৌঁছে দিল সি.আই.টি.ইউ-ভুক্ত দুর্গাপুর ইস্পাত
ট্রেড ইউনয়ন সমন্বয় কমিটি । নেতৃত্বে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,দিপক ঘোষ,
মলয় ভট্টাচার্য,নিমাই ঘোষ ও দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় ।
Wednesday, 22 April 2020
ইস্পাতনগরীতে পালিত হল কমরেড ভি আই লেনিনের ১৫০-তম জন্মবার্ষিকী ।
দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ কমরেড লেনিনের ১৫০-তম জন্মবার্ষিকী । ভয়াবহ করোনা মহামারীর
মাঝেও আজ বিশ্বের সর্বত্র পালিত হচ্ছে শ্রমজীবি মানুষের মহান শিক্ষক,বিশ্বের প্রথম
সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের রূপকার ও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম
বন্ধু কমরেড ভি আই লেনিনের ১৫০-তম জন্মবার্ষিকী । এই উপলক্ষ্যে ইস্পাতনগরীর আশিস-জব্বার
ভবনে আজ কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন ভারতের কমিউনিস্ট
পার্টি ( মার্কসবাদি)-র বর্ধমান জেলা কমিটির সদস্য সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর
সেনগুপ্ত,
দুর্গাপুর
ইস্পাত ১ এরিয়া কমিটির সদস্য দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
Subscribe to:
Posts (Atom)

















































