Wednesday, 19 August 2020

ইস্পাতনগরীতে পালিত হল “ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস” ।

 

দুর্গাপুর,১৯শে আগস্ট : আজ সন্ধ্যায়,পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে আশিস মার্কেটে অনুষ্ঠিত হল ভারতের কুসংস্কার–বিরোধী আন্দোলনের কিংবদন্তী শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারের স্মরণে অনুষ্ঠিত হল“ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস”।সভায় বক্তব্য রাখেন পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য রামপ্রনয় গাঙ্গুলী ও অশোক ভাদুরী।বৃষ্টি উপেক্ষা করে বহু বিজ্ঞান-মনস্ক মানুষ সভায় যোগ দেন।  আগামীকাল লকডাউন থাকায় “ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস” আগামীকালের বদলে আজ পালন করা হোল ।

  অন্য দিকে আজ সকালে “ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস”-এ পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে ইস্পাতনগরী সংলগ্ন নতুন পল্লীতে বিজ্ঞান-সচেতনতা বিষয়ে আরেকটি সভা হয় । বক্তা ছিলেন অশোক ভাদুরী ও রাজেশ্বর শর্ম্মা । সভা শেষে ৪৫টি প্রান্তিক পরিবারের হাতে মাস্ক-বিস্কুট-সাবান তুলে দেওয়া হয় ।




Sunday, 16 August 2020

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ।

 

দুর্গাপুর,১৬ই আগস্ট : আজ সকালে ইস্পাতনগরী সংলগ্ন দুর্গাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের রঘুনাথপুর-মধু পল্লী অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ন  ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় । এসএফআই-ডিওয়াইএফআই-সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি-পঃ বঃ বস্তি উন্নয়ন সমিতির যৌথ ব্যবস্হপনায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আজ ৫২ জন কে সংবর্ধনা জানান হয়।গত ১১ই আগস্ট ধোবিঘাট অঞ্চলে ২৩ জন কে সংবর্ধনা জানান হয়। আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,জেএনইউ ছাত্র-সংসদের নির্বাচিত সভাপতি ঐশি ঘোষ,নির্মল ভট্টাচার্য, সহ গন আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ । 



















Tuesday, 11 August 2020

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ।

 

দুর্গাপুর,১১ই আগস্ট : আজ সকালে ইস্পাতনগরী সংলগ্ন দুর্গাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ধোবিঘাট অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ন  ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় । এসএফআই-ডিওয়াইএফআই-সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি-পঃ বঃ বস্তি উন্নয়ন সমিতির যৌথ ব্যবস্হপনায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আজ প্রথম দিনে মোট ২৩ জন কে সংবর্ধনা দেওয়া হয় । ২০০ জন কে সংবর্ধনা জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন । আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ সহ গন আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ । 











Monday, 10 August 2020

রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও,দেশ বাঁচাও – আহ্বান জানিয়ে সিআইটিইউ এর সভা ।

 

দুর্গাপুর,১০ই আগস্ট : আজ সকালে অ্যালয় প্ল্যান্টের মেইন গেটে রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও,দেশ বাঁচাও – আহ্বান জানিয়ে সিআইটিইউ এর সভায় দলে দলে ইস্পাত শ্রমিক যোগদান করেন । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি,নবেন্দু সরকার ও ললিত মিশ্র । বক্তারা মোদি সরকার কি ভাবে দেশের স্বার্থ কে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রায়ত্ব সংস্হা ধ্বংস করার জন্য কাজ করছে এবং রাজ্যের তৃণমূল সরকার কি ভাবে মোদি সরকার কে এই কাজে সহযোগিতা করে এবং রাজ্যের রাষ্ট্রায়ত্ব সংস্হা ধ্বংস করার জন্য কাজ করছে তা তুলে ধরেন । একই সাথে বক্তার রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও,দেশ বাঁচাও লড়াই এর সাথে অ্যালয় প্ল্যান্ট-দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও আন্দোলন ও এই দুই কারখানার সম্প্রসারন-আধুনিকিকরন এর দাবিতে জোরদার লড়াই গড়ে তোলার আহ্বান জানান । অন্যদিকে এই দুই কারখানার ঠিকা শ্রমিকদের করোনা অতিমারির জন্য জারি করা লকডাউনের সময়ে বেতন কেটে নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্হার তীব্র সমালোচনা করে বক্তারা অবিলম্বে কেটে নেওয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানান । সভা থেকে রাষ্ট্রায়ত্ব কয়লা শিল্পের শ্রমিকদের বেসরকারিকরন-বিরোধী লড়াই এর প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় ।

   এ দিকে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার হেভী মেইন্টেন্যান্স বিভাগের ইলেক্ট্রিক্যাল শাখায় আউটসোর্সিং এর তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে বিভাগীয় প্রধানের দপ্তরের সামনে শ্রমিক জমায়েত থেকে অবিলম্বে আউটসোর্সিং এর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয় । 







Sunday, 9 August 2020

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় ও পঞ্চম স্হানাধীকারী কে সংবর্ধনা ।

 

দুর্গাপুর,৯ই আগস্ট : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ )-এর পক্ষ থেকে এই বছরের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় শুভম ঘোষ ও পঞ্চম পূর্ণন্দু সেন কে সংবর্ধনা দেওয়া হয় । দুর্গাপুর (পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি ও পার্থ মুখার্জি ইউনিয়ন এর পক্ষ থেকে কৃতিদের বাড়ি তে গিয়ে সংবর্ধনা জানান ও স্মারক তুলে দেন । শুভম ঘোষ ও পূর্ণন্দু সেন দুই সতীর্থ ইস্পাতনগরীর ডিএভি মডেল স্কুলের ছাত্র।

      ইস্পাতনগরীর এডিশন রোডের বাসিন্দা শুভম ঘোষের মা দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের নার্স কল্যানী ঘোষ,বাবা বিশ্বনাথ ঘোষ অবসরপ্রাপ্ত শিক্ষক । অম্বুজা নিবাসী পূর্ণন্দু সেনের বাবা গোপাল চন্দ্র সেন মেজিয়ার থার্মালে পাওয়ার স্টেশনে কর্মরত,মা দীপ্তি সেন গৃহবধু । 







Friday, 7 August 2020

দুর্গাপুরের জল-দূষনের দ্রুত প্রতিকার চাইলেন বিধায়ক : মন্ত্রী-মেয়র কে চিঠি ।

 

দুর্গাপুর,৭ই আগস্ট : দুর্গাপুরে জল সংকটের মধ্যে উদয় হল জল-দূষনের সমস্যা । কেন্দ্রিয় সরকারী সংস্হা সিএসআইআর-সিএমআরআই এর সমীক্ষায় দুর্গাপুর পৌর নিগম থেকে সরবরাহ করা পানীয় জলে বিপজ্জনক মাত্রায় ই-কোলাই ও কলিফর্ম জীবানুর উপস্হিতির কথা জানা গেছে । সংস্হার পক্ষ থেকে গত ২৪শে জুলাই এই রিপোর্ট প্রকাশ করে সংস্হার কর্মরত ও তাদের পরিবর্গ কে দুর্গাপুর পৌর নিগম থেকে সরবরাহ করা পানীয় জল ব্যবহারে ‘সাবধানতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে । দুর্গাপুর ( পূর্ব )-এর সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায় এই রিপোর্টের কথা উল্ল্যেখ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কে লেখা চিঠি তে তিনি দুর্গাপুরের বাসিন্দাদের স্বাস্হ্য সুরক্ষার জন্য অবিলম্বে পানীয় জলের যথাযথ পরিশোধনের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ।  তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পৌর নিগম পানীয় জলের জন্য বাধ্যতামূলক জলকর বসিয়েছে । পরিবর্তে নাগরিকরা দূষিত জল খেতে বাধ্য হচ্ছেন । ইতিমধ্যে করোনা সংক্রমন আড়াল করতে দুর্গাপুরের মহকুমা শাসক সংবাদ মাধ্যমের কাছে দুর্গাপুর মহকুমা কে ‘করোনা-মুক্ত’ বলে ঘোষনা করেছেন । অথচ মহকুমা সহ জেলা-রাজ্যে করোনা সংক্রমন ক্রমবর্ধমান । ডেঙ্গু,ম্যালেরিয়ার বিপদ তো আছেই । স্বাস্হ্য পরিষেবার বেহাল দশা । বিধায়ক আশঙ্কা প্রকাশ করেছেন যে এই অবস্হায় জলের দূষনে আরও বিপদের মুখে দুর্গাপুরবাসী ।




 

Thursday, 6 August 2020

আশিষ-জব্বারের রক্তে রাঙ্গা দুর্গাপুর শ্রমজীবি মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ।

 

দুর্গাপুর ,৬ই আগষ্ট : আজ ৬ই আগষ্ট । দুর্গাপুরের ইতিহাসের সাথে  এই দিনটির অচ্ছেদ্য সম্পর্ক। ১৯৬৬ সালের এই দিনে,শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ও লাল ঝাণ্ডা শ্রমিক ইউনিয়ন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর সদস্য আব্দুল জব্বার ( ভোর রাত্রি ) এবং ইউনিয়নের সহ-সম্পাদক ও নির্বাচিত ওয়ার্কস কমিটির  আশিষ দাসগুপ্ত (সেদিনে ) তৎকালীন রাজ্যের কংগ্রেস সরকারের পুলিশের লাঠি-গুলিতে শহিদের মৃ্ত্যু বরণ করেন । তার পর থেকে শ্রমিক অধিকার , নাগরিক অধিকার ও গনতান্ত্রিক অধিকার বজায় রাখতে গিয়ে দুর্গাপুরের রাস্তা রাঙ্গা হয়ে গিয়েছে সি.পি.আই.(এম) নেতা-কর্মীর রক্তে । ৩৮ জন শহিদ হয়েছেন। তার মধ্যে,২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে শহিদ হয়েছেন দুই জন । আহত হয়েছেন শত শত । সি.আই.টি.ইউ করার অপরাধে চাকুরী থেকে উচ্ছেদ করা হয়েছে চার হাজারের বেশী ঠিকা শ্রমিক । রাজ্য সরকারে পুলিশ-প্রশাসনের প্রত্যক্ষ মদতে সন্ত্রাস চালিয়ে নির্বাচন ভণ্ডুল করে তৃণমূল দখল করে নিয়েছে কো-অপাঃ ব্যাঙ্ক –সমবায়-স্কুল এর পরিচালন সমিতি । কিন্তু  গনতান্ত্রিক অধিকারের টুঁটি চিপে ধরে দুর্গাপুর কে নতজানু করানোর চক্রান্ত মানুষ ব্যর্থ করে দিয়েছে । ভয়ংকর সন্ত্রাসের মধ্যও লাল ঝাণ্ডা উর্ধে তুলে মানুষ লড়াই চালিয়ে গেছে । এরই মধ্যে শুরু হয়েছে মোদি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ব কারখানা বিক্রি করার ভয়ংকর চক্রান্ত । পাশাপাশি চলছে আরএসএস-বিজেপির সাম্প্রদায়িক মেরুকরনের রাজনীতি । আক্রান্ত পঃ বঙ্গের গনতন্ত্র,মেহেনতি মানুষের অধিকার,ধর্মনিরপেক্ষতা ।করোনা অতিমারী ও লক ডাউনের মাঝে বিপন্ন,আক্রান্ত মানুষের জীবন-জীবিকা। আক্রান্ত  দুর্গাপুর। দুর্গাপুরের ব্যারিকেড অক্ষুন্ন রাখার ৬ই আগষ্ট  ডাক দিচ্ছে উত্তরাধিকারীদের ।

আজ সকালে  ইস্পাতনগরীর বিজোনে ১নং বিদ্যাগর এভিন্যুর বি টি রণদিভে ভবনে  রক্তপতাকা উত্তোলন করেন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রথিন রায় স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ্ ইন্ডিয়ার পক্ষে ললিত মিশ্র। মূল অনুষ্ঠানস্হল ইস্পাতনগরীর  আশিস মার্কেটে রক্তপতাকা উত্তোলন করেন রথিন রায় শহিদবেদিতে মাল্যদান করেন রথিন রায়, সন্তোষ দেবরায় ,পঙ্কজ রায় সরকার, নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত ,বিশ্বরূপ ব্যানার্জি,মলয় ভট্টাচার্য,নিমাই ঘোষ সহ অন্যান্য অন্যান্য পার্টি-নেতৃবৃন্দ,বিভিন্ন ট্রেড ইউনিয়ন গণ-আন্দোলনের নেতৃবৃন্দ জব্বারবাগেও শহিদ বেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ ।সকালে আরেকটি  অনুষ্ঠানের হয়  আশিস-জব্বার ভবনে এখানে  রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় শহিদ বেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ ডিপিএল এর ৩৯ নং ওয়ার্ডে শহিদ স্মরনে অনুষ্ঠান পালিত হয় ।

 এর পরে বি টি রণদিভে ভবনে শহিদ-স্মরণে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ২২জন রক্তদান করেন । ইউনিয়নের পক্ষে আয়োজিত সকল বয়সের জন্য অঙ্কন প্রতিযোগিতায়,এবার কোভিড ১৯ এর জন্য উদ্ভুদ পরিস্হিতিতে,ঘরে আঁকা নিজেদের ছবি ইউনিয়ন দপ্তরে জমা করেন । পরে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে ।