Monday, 22 March 2021

তৃণমূল ও বিজেপির নীতির ফলে শুকিয়ে মরছে দুর্গাপুর,বাঁচাতে দরকার সংযুক্ত মোর্চার সরকার : আভাষ রায় চৌধুরী।

 


দুর্গাপুর,২২শে মার্চ : আজ সকালে সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাষ রায়চৌধুরীর সমর্থনে ইস্পাতনগরীর বি-জোনের আর্যভট্ট রোড থেকে সিপিআইএম ও জাতীয় কংগ্রেসের একটি যৌথ বিশাল নির্বাচনী মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয়। চন্ডিদাস বাজারে বক্তব্য রাখতে গিয়ে আভাষ রায়চৌধুরী স্মরণ করিয়ে দেন যে কি ভাবে তৃণমূল ও বিজেপির নীতির ফলে অ্যালয় স্টিল প্ল্যান্ট-দুর্গাপুর কেমিক্যলস-ডিটিপিএস-ডিপিএল সহ দুর্গাপুর ইস্পাত কারখানার মত দুর্গাপুরের ভিত্তি রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে ধ্বংস করার হাত থেকে বাঁচাতে দুর্গাপুরবাসী “ দুর্গাপুর বাঁচাও” আন্দোলন করছেন । তাই দুর্গাপুর বাঁচাতে, রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে বাঁচাতে ও দুর্গাপুরের শিল্পায়ন কে পুনরায় শুরু করার জন্য তিনি রাজ্যে সংযুক্ত মোর্চার সরকার প্রতিষ্ঠা করার জন্য সংযুক্ত মোর্চার প্রর্থীদের জয়ী করার জন্য আহ্বান জানান । এর পরে প্রার্থী কে নিয়ে চন্ডিদাস বাজারে ক্রেতা-বিক্রেতাদের পরিচয়ের কর্মসুচীতে জনগনের ব্যাপক সাড়া মেলে । অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,স্বপন সরকার,আল্পনা চৌধুরী প্রমুখ ।





Sunday, 21 March 2021

দেশ জুড়ে মেহেনতী মানুষের অধিকার বজায় রাখার জন্য রাজনৈতিক সংগ্রামে অংশ গ্রহন বহু গুনে বৃদ্ধি পেয়েছে : আভাষ রায় চৌধুরী।

 


দুর্গাপুর,২১শে মার্চ :আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,ইস্পাত-বিমা-ব্যাঙ্ক-বিএসএনএল সহ অসংগঠিত শিল্পের শ্রমিক-কর্মচারীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাস রায়চৌধুরী। মেহেনতী মানুষের পক্ষে অনুকুল পরিস্হিতি তৈরি করার জন্য নির্বাচনের মত গুরুত্বপূর্ন রাজনৈতিক সংগ্রামে শ্রমিক-বিরোধী নীতি কে পরাস্ত করার জন্যে,তৃণমূল ও বিজেপি কে পরাস্ত করে বিকল্প ও শ্রমিক-কৃষকের স্বার্থ রক্ষার্থে পঃ বঙ্গে সংযুক্ত মোর্চা সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের জয়ী করতে তিনি আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও আর পি গাঙ্গুলী।সভায় মানুষের ভীড় উপচে পড়ে । বহু মানুষ বি.টি.রণদিভে ভবনের বাইরে দাঁড়িয়ে বক্তব্য শোনেন ।














Thursday, 18 March 2021

দুর্গাপুর ( পূর্ব )-এর সিপিআই-এম প্রার্থী আভাস রায়চৌধুরী কে ঘিরে ইস্পাতনগরীতে আগ্রহ,উষ্ণ অভ্যর্থনা।

 


দুর্গাপুর,১৮ই মার্চ : আজ সকাল থেকে ইস্পাতনগরী ও সংলগ্ন সেপকো টাউনশীপের বিভিন্ন জায়গায় ঘুরে নির্বাচনী প্রচারে অংশ নিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত,বামফ্রন্ট মনোনীত সিপিআই-এম প্রার্থী আভাস রায়চৌধুরী। সাথে ছিল সিপিআইএম ও জাতীয় কংগ্রেসের কর্মী-নেতৃবৃন্দের বিশাল মিছিল । বিকালে ইস্পাতনগরীর এ-জোনের ৮-নং ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে সিপিআই-এম প্রার্থী আভাস রায়চৌধুরী কে সাথে নিয়ে পরিক্রমা করে সংযুক্ত মোর্চার মিছিল। ৮-নং ওয়ার্ডে ইস্পাতনগরীর ভেতরে সবচেয়ে বেশী সংখ্যায় বস্তি আছে।প্রার্থী নয়ে সব কটি বস্তি ঘোরে মিছিল। বস্তিবাসীদের সুখে-দুঃখে নিত্যসাথী লাল ঝাণ্ডা । বস্তির মানুষ আগ্রহের সাথে ঘরের থেকে বেরিয়ে এসে প্রার্থী কে উষ্ণ অভ্যর্থনা। অন্যান্যদের সাথে উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ, রবীন গাঙ্গুলি প্রমুখ ।পরে সন্ধ্যায় ইস্পাতনগরীর মীরাবাঈ রোডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আভাস রায়চৌধুরী ।এছাড়াও বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব )-এর সিপিআই-এম বিধায়ক সন্তোষ দেবরায় ও পশ্চিম বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তি। সভাপতিত্ব করেন দিপক ঘোষ ।