Sunday, 14 November 2021

বীরভুমের নানুরে পার্টি কর্মী বাদল শেখ কে হত্যার প্রতিবাদে দুর্গাপুর থানায় প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ,ডেপুটেশন ।

 


দুর্গাপুর,১৪ই নভেঃ : আজ সন্ধ্যায়,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে বীরভুমের নানুরে তৃণমূলের খুনে বাহিনীর হাতে নিহত পার্টি কর্মী বাদল শেখ কে হত্যার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার সহ কঠোর শাস্তি,দুর্গাপুরে অবিলম্বে তৃণমূলী দুষ্কৃতিদের দৌরাত্য বন্ধ সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর থানায় বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ ও থানায় দাবি-সম্বলিত স্মারকলিপি সহ ডেপুটেশন দেওয়া হয়। সমাবেশ বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য প্রমুখ । প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে বহু মানুষ বিক্ষোভ সমাবেশ অংশগ্রহন করেন ।












Wednesday, 10 November 2021

ইস্পাতনগরীতে কার্তিকী ছট পূজায় করোনা সচেতনা বৃ্দ্ধি ও বিধি রক্ষা সহায়তায় স্বেচ্ছাসেবকের ভুমিকায় সিআইটিউ ও রেড ভলান্টিয়ার্সরা ।

 


দুর্গাপুর,১০ই নভেঃ: আজ ছট পূজা উপলক্ষে,করোনা সচেতনা বৃ্দ্ধি ও বিধি রক্ষা সহায়তায় ইস্পাতনগরীতে স্বেচ্ছাসেবকের ভুমিকায় নামলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিউ ) ও রেড ভলান্টিয়ার্সরা । ইস্পাতনগরী বি-জোন বেল পার্কে এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিউ ) ও রেড ভলান্টিয়ার্সদের দুটি পৃথক শিবির থেকে করোনা অতিমারীর ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনা বৃ্দ্ধির সাথে নিষিদ্ধ শব্দবাজী,দূষনের বিরুদ্ধে প্রচার করা হয় । এরই সাথে মাস্ক,স্যানিটাইজার ও বিশুদ্ধ পানীয় জল দর্শনার্থীদের মধ্যে বিলি করা হয় । এছাড়াও ক্যাম্পে ছিলেন ডঃ রাজেশ্বর শর্ম্মা ও ডঃ শ্বেতা শর্ম্মা । যে সব দর্শনার্থীরা অসুস্হ বোধ করেন তাদের প্রেশার মাপা সহ  প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয় । বহু মানুষ শিবির দুটিতে আসেন ও স্বেচ্ছাসেবকরা তাদের সহায়তা করেন ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সীমান্ত চ্যাটার্জী,স্বপন মজুমদার,সৌরভ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।














Tuesday, 9 November 2021

পেট্রো-পণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,৯ই নভেঃ : আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের ক্রমবর্ধমান উদাসীনতায় পেট্রো-পণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল হয়। চন্ডিদাস বাজার থেকে মিছিল বেড়িয়ে ভগত সিং মোড় পর্যন্ত মিছিল যায় । মিছিল শুরুর আগে,গতকাল বীরভুমের নানুরে তৃণমুলী দুষ্কৃতিদের হাতে নিহত পার্টি কর্মী বাদল সেখ ও প্রয়াত বীরভুমের ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র জেলা সম্পাদক মনসা হাঁসদার স্মরণে নীরবতা পালন করা হয় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।












Sunday, 7 November 2021

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে ১০৫-তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হল ।

 


দুর্গাপুর,৭ই নভেঃ : ১৯১৭ সালের ৭ই নভেঃ থেকে ১৭ই নভেঃ তৎকালীন রাশিয়া কমরেড লেনিনের সুযোগ্য  নির্দেশনায় বলশেভিক পার্টির নেতৃত্বে নভেম্বর বিপ্লব পৃথিবীর প্রথম শ্রমিক শ্রেনীর সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের জন্ম দিয়েছিল । বিপ্লবের ১০৪-তম বার্ষিকীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করা হয় । সকালে বি.টি.রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন,অ্যালয় স্টিল প্ল্যান্ট ইউনিয়ন দপ্তর সহ অন্যান্য জায়গায় মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করে রক্তপতাকা উত্তোলন করা হয়।পরে পার্টির উদ্যোগে আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করা হয়। রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন পার্টি নেতা রথিন রায়। শহীদ বেদীতে মাল্যদান করেন রথিন রায়,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । নভেম্বর বিপ্লব কে স্মরণ করে সকালে পরের অনুষ্ঠানটি হয় বি.টি.রণদিভে ভবনে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটি এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর যৌথ উদ্যোগে সকালে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । পরিবেশিত হয় গণসঙ্গীত । এছাড়া বোলপুরের “চতুর্থ মাত্রা” নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে উপস্হাপনা করা হয় নাটক – “ ফ্যাসিবাদ সম্পর্কিত টিকাটিপ্পনী “ । প্রকাশিত হয় “ ইস্পাতের কলম “ পত্রিকার বাৎসরিক সাহিত্য সংখ্যা । প্রকাশ করেন সাহিত্যিক ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির সভাপতি কানাই বিশ্বাস । সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে পরিবেশিত হয় গণসঙ্গীত । এছাড়া বোলপুরের “চতুর্থ মাত্রা” নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে উপস্হাপনা করা হয় নাটক – “ ফ্ল্যাগ-মার্চ “ । নভেম্বর বিপ্লবের তাৎপর্য ও আজকের দিনে তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন পার্টি নেতা বিপ্রেন্দু চক্রবর্তী ।এছাড়াও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর  স্বাস্হ্যবিমার  বিভিন্ন খবরাখবর আদান-প্রদানের মোবাইল যোগাযোগ ব্যবস্হার আদান-প্রদান ব্যবস্হার উদ্বোধন করেন মলয় ভট্টাচার্য। সকালে অপর আরেকটি অনুষ্ঠানে ২/২ তিলক রোডে অ্যালয় স্টিল প্ল্যান্ট ইউনিয়ন দপ্তর হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর এএসপি শাখার পক্ষ থেকে নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ৩ জন মহিলা মোট ২৪ জন রক্তদান করেন ।

বিকালে নভেম্বর বিপ্লবের স্মরনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে কনিষ্ক-লিঙ্ক রোডের রোটারী থেকে মশাল দৌড় ও বাইক মিছিল একসাথে শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে বি.টি.রণদিভে ভবনে শেষ হয় । মশাল প্রজ্বলিত করে দৌড় এর সূচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি । দৌড়ে খানিকক্ষন অংশ গ্রহনও তিনি করেছেন ।