Sunday, 10 April 2022

প্রয়াত শ্রমিক নেতা গৌরিশঙ্কর ( জি.এস ) দাসের স্মরনসভা ।

 


দুর্গাপুর,১০ই এপ্রিল : আজ বিকালে,ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন(ইউসিডব্লুইউ)(সিআইটিইউ) এর উদ্যোগে অনুষ্ঠিত হোল প্রয়াত শ্রমিক নেতা গৌরিশঙ্কর ( জি.এস ) দাসের স্মরনসভা ।গত ২৭শে ডিসেঃ তিনি প্রয়াত হয়েছেন ।

  প্রয়াত শ্রমিক নেতা গৌরিশঙ্কর দাসে , জি.এস. দাস নামেই সমাধিক পরিচিত ছিলেন । ১৯৪০ সালে অধুনা বাংলাদেশের কুমিল্লাতে তিনি জন্মগ্রহন করেছিলেন । দেশভাগের পর কলকাতায় শিক্ষা জীবনের সূচনা হয় ।শিক্ষান্তে দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস বিভাগে শ্রমিক হিসাবে যোগদান করেন এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য হয়ে,ধাপে ধাপে সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় উত্তীর্ণ হয়েছিলেন। পরে তিনি ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন(ইউসিডব্লুইউ) এর সভাপতি পদে আসীন হয়েছিলেন ।১৯৬০ এর দশকের শেষ ভাগে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন এবং পরবর্তিকালে পার্টির জোনাল কমিটির সদস্য হয়েছিলেন। অত্যন্ত মৃদুভাষী,আত্মপ্রচার বিমুখ ও সহজ সরল জীবনযাত্রায় অভ্যস্হ জনপ্রিয় শ্রমিকনেতা জি.এস. দাসের স্মরণসভায় বক্তারা দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সমগ্র রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের শ্রমিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি দুর্গাপুরে পার্টি ও সিআইটিউ এর প্রসারে তার অসামান্য ভুমিকার কথা আলোচনা করেন । বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়, প্রয়াত জি.এস. দাস এর কন্যা,আইএনটিউসি-র পক্ষে বিকাশ ঘটক ও রানা সরকার,সুনীল খাঁ,বিপ্রেন্দু চক্রবর্তী,বিশ্বরূপ ব্যানার্জী,সুবীর সেনগুপ্ত ও কালি স্যানাল । শোকপ্রস্তাব পাঠ করেন নিমাই ঘোষ । উপস্হিত ছিলেন প্রয়াত  জি.এস. দাস এর স্ত্রী-কন্যা-জামাতা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।














Thursday, 7 April 2022

সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে অগ্রগতি : বকেয়া প্রতিটি বিষয়ে অবিলম্বে সমাধানের দাবি জানাল সিআইটিইউ।

 


দুর্গাপুর,৭ই এপ্রিল : দীর্ঘ টালবাহনার পরে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে কিছুটা অগ্রগতি হোল । গতকাল,বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস সাব কমিটির সভায় স্হায়ী শ্রমিকদের নতুন বেতন-ক্রমের চুক্তিতে সিআইটিইউ সহ সমস্ত স্বীকৃত ইউনিয়ন সাক্ষর করে । দীর্ঘ আলোচনা পরে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সংশোধিত নতুন বেসিক পে এর উপর প্রায় ৩% হারে ইনক্রিমেন্টের দাবি মেনে নিলে চুক্তি সাক্ষরিত হয় ।প্রসঙ্গত সংখ্যাধিক্য ইউনিয়নের যুক্তি দেখিয়ে যে বেতন-চুক্তি সংক্রান্ত মউ-চুক্তি করা হয়,সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী বলে আখ্যায়িত করে সিআইটিইউ সই করে নি । কালা মউ-চুক্তি বাতিল করে শ্রমিক স্বার্থবাহী বেতন-চুক্তির জন্য সিআইটিইউ সেইল-আরআইএনএল এ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। অপরদিকে শ্রমিক ঐক্য মজবুত করে এবং ট্রেড ইউনিয়নদের মধ্যে সহমত গড়ে তোলার চেষ্টাও একই সাথে সেইল-আরআইএনএল সিআইটিইউ চালিয়ে যাচ্ছে । গতকাল চুক্তির আগে আলোচনার সময় ট্রেড ইউনিয়নদের মধ্যে এই ঐক্যমত দৃঢ় থাকার ফলে দাবির কাছাকাছি পৌঁছে চুক্তি করা সম্ভব হোল বলে সিআইটিইউ এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিমত জানিয়েছেন । স্টিল ওয়ার্কাস ফেডারেশন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র এরিয়ার সহ বেতন-চুক্তির বকেয়া প্রতিটি বিষয়ে অবিলম্বে সমাধান,গ্র্যাচ্যুইটির ওপরে সিলিং প্রত্যাহার সহ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তির দাবি জানিয়ে,আগামীদিনেও শ্রমিক ঐক্য মজবুত  এবং ট্রেড ইউনিয়নদের মধ্যে সহমত বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

Monday, 4 April 2022

ইস্পাত শ্রমিকদের ন্যায্য বেতন চুক্তি – পার্ক্যুইসিট ট্যাক্সের সুষ্ঠ সমাধান – দুর্গাপুর ইস্পাতের আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবিতে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৪ঠা এপ্রিল : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয় দুর্গাপুর ইস্পাতের ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে । কালা মউ চুক্তির ফলে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইল ও আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকরা বেতন ও অন্যান্য ভাতা বাবদ বিপুল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়েছেন । অন্যদিকে,কর্তৃপক্ষ অফিসারদের পার্ক্যুইসিট ট্যাক্সে বাবদ ৫০% ভর্তুকির ব্যবস্হা করলেও,শ্রমিকদের পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । চুক্তি ভেঙ্গে গ্র্যাচুইটির সিলিং একতরফা জারি করে,শ্রমিকদের অবসরকালীন প্রাপ্য থেকে চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে,শ্রমিক ও অবসরপ্রাপ্তদের কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স নিয়ে কর্তৃপক্ষের দীর্ঘ টালবাহানায় বিক্ষোভ বাড়ছে । একই সাথে দুর্গাপুর ইস্পাতের আধুনিকীকরন ও সম্প্রসারনে,হাসপাতাল সহ নাগরিক পরিষেবার আধুনিকীকরন,পরিস্হিতির চাহিদা অনুসারে ইস্পাতেনগরী ও সংলগ্ন অঞ্চলের অব্যবহৃত জমিতে আধুনিক স্যাটেলাইট টাউনশীপ গড়ে তোলার মত অতি প্রয়োজনীয় দাবিগুলি সম্পর্কে কর্তৃপক্ষের ধারাবাহিক অবহেলার ফলে , ইস্পাতেনগরী ও সংলগ্ন অঞ্চলের অব্যবহৃত জমি ও কোয়ার্টারে বেআইনী দখলদারীর ফলে সুন্দর সাজানো-গোছানো ইস্পাতেনগরী ক্রমশঃ দুঃস্বপ্ননগরীতে পরিনত হচ্ছে বলে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন । সমস্ত দাবি গুলির যথাযথ সমাধানের দাবিতে লড়াই-সংগ্রাম কে আরো ব্যাপক ও বিস্তারিত করার আহ্বান জানান বক্তারা । সাথে সাথে,ইউনিয়ন এর পক্ষ থেকে ইস্পাতের ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের স্মারকলিপি জমা দিয়ে,অবিলম্বে সমস্ত দাবিতে অবিলম্বে আলোচনা ও নিষ্পত্তির দাবি জানানো হয় । আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সন্দীপ পাল,মূত্যুঞ্জয় ঝাঁ,উজ্জ্বল গণ,গোপাল দাস ও প্রদ্যুৎ মুখার্জি ।



Saturday, 2 April 2022

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস-জীবনদায়ী ওষুধ-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল-বিক্ষোভ সমাবেশ।

 


দুর্গাপুর,২রা মার্চ : আজ বিকাল ও সন্ধ্যায় ইস্পাতনগরীতে, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস-জীবনদায়ী ওষুধ-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হোল একের পর এক মিছিল-বিক্ষোভ সমাবেশ। বিকালে, ইস্পাতনগরীর এ-জোনের দয়ানন্দ রোডের পেট্রোল পাম্পের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর ডাকে বিক্ষোভ সমাবেশ হয় বিকালে,পার্টির দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ডাকে ইস্পাতনগরীর এ-জোনের আকবর রোড থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলে বহু সাধারন মানুষ যোগ দেন । সন্ধ্যায়, পার্টির দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির ডাকে ইস্পাতনগরীর বি-জোনের চন্ডিদাস রোড থেকে একটি বিশাল মশাল মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সেইল সমবায় আবাসন অঞ্চলের কবিগুরু দ্বিতীয় স্টপেজে শেষ হয় ।সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন সরকার,অজিত মন্ডল,সীমান্ত চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ এই মিছিল-বিক্ষোভ সমাবেশে উপস্হিত ছিলেন