Saturday, 21 May 2022

ভাতা বৃদ্ধি নয়,বাড়াতে হবে ঠিকা শ্রমিকদের মূল বেতন : সিআইটিউ ।

 


দুর্গাপুর,২১শে মে : দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে কালা মউ-চুক্তি করা হয়েছে,সিআইটিইউ সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী আখ্যা দিয়ে সই করে নি । এই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়েছে সিআইটিইউ। এর প্রতিবাদে সেইল ও আরআইএনএল-এ সিআইটিইউ এর নেতৃত্বে ঠিকা শ্রমিকদের জোড়ালো আন্দোলন চলছে । আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে, দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সি.আই.টি.ইউ ভূক্ত ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ – এ.এস.পি.সি.ই.ইউ-টি.সি.ই.ইউ এর যৌথ আহ্বানে অনুষ্ঠিত ইস্পাত ঠিকা শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে  বক্তারা শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি” বাতিল করে, ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তিতে অন্তর্ভু্ক্তি, ভাতা বৃদ্ধি নয়,বাড়াতে হবে ঠিকা শ্রমিকদের মূল বেতন,সম কাজে সম বেতনের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার ওপরে গুরুত্ব আরোপ করেন । আগামী ২৫শে মে সেইল ও আরআইএনএল-এর সর্বত্র ঠিকা শ্রমিকদের নায্য বেতন-চু্ক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়েছে । ঐ দিনে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের ব্যপক সংখ্যায় বিক্ষোভে সামিল হওয়ার জন্য কনভেনশন থেকে আহ্বান জাননো হয় । অন্যদিকে,আজ সকালে  দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও দফতরে সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তির দাবিতে বিক্ষোভ জানান । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দলের পক্ষ থেকে সিইও এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় ।




















Friday, 20 May 2022

“চোর ধরো,জেল ভরো”- আওয়াজ তুলে ইস্পাতনগরীর রাজপথে বাম গনসংগঠনের মিছিল ।

 


দুর্গাপুর,২০শে মে : দূর্ণীতিতে শিক্ষা প্রাঙ্গন কে কলুষিত করে চলেছে রাজ্যের ক্ষমতাশীন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার । ইতিমধ্যেই কোলকাতা হাইকোর্টের রায়ে উন্মোচিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পাহাড় প্রমান দূর্ণীতি। এর বিরুদ্ধে প্রতিকারের দাবি জানিয়ে এবং দূর্ণীতিগ্রস্হ মন্ত্রী-আধিকারিকদের অবিলম্বে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে আজ বিকালে এক বিশাল মিছিল ইস্পাতনগরীর রাজপথে আওয়াজ তোলে। এসএফআই-ডিওয়াইএফআই-এআইডিডব্লুএ-সিআইটিইউ সহ বিভিন্ন গণসংগঠনের এই যৌথ মিছিল ইস্পাতনগরীর এ-জোনের নেতাজী ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোনের চন্ডিদাস বাজারে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন মোহন পাসোয়ান ও প্রকাশতরু চক্রবর্তি ।

























Saturday, 14 May 2022

লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,১৪ই মে : আজ বিকালে, ইস্পাতনগরীতে,নিত্যপ্রয়োজনীয় ও পেট্রো-পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ-জোনের খোলা মার্কেট থেকে ডি-সেক্টার মার্কেট পর্যন্ত মিছিল হয়। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ডাকে উপস্হিত ছিলেন অজিত মন্ডল,মলয় চক্রবর্তি,সীমান্ত তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।






Monday, 9 May 2022

এনএসপিসিএল এর শেয়ার বিক্রির বিরুদ্ধে গর্জে উঠল দুর্গাপুর ইস্পাতের বিদ্যুত সরবরাহকারী ইউনিটের শ্রমিকরা।

 


দুর্গাপুর,৯ই মে : বিগত বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে ২০০০ সালে দুর্গাপুর ইস্পাতের বিদ্যুৎ সরবরাহকারী কারখানার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টটি বেসরকারী বহুজাতিক সংস্হা এনরনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় । সেবার,বহুজাতিক উপদেষ্টা সংস্হা  ম্যাকেঞ্জির সুপারিশে দুর্গাপুর ইস্পাত কারখানার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট কিনতে চেয়ে আসা বহুজাতিক সংস্হা এনরনের প্রতিনিধিদল কে “ গো ব্যাক এনরন” শ্লোগান দিতে দিতে কারখানার চত্বরে ঢুকতেই দেয় নি সি.আই.টি.ইউ এর নেতৃত্বে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা । পরে দেউলিয়া হয়ে যায় এনরন কোম্পানি । শেষমেশ ২০০১ সালে সরকারি সংস্হা এন.টি.পি.সি ও সেইল যৌথভাবে তৈরি করে এন.এস.পি.সি.এল(এন.টি.পি.সি-সেইল পাওয়ার কোম্পানী লিমিটেড) । বর্তমানে উভয় সংস্হার হাতে ৫০% করে মোট ১০০% শেয়ার আছে ।বর্তমানে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের দুর্গাপুর ইস্পাত ছাড়াও রৌরকেল্লা ও ভিলাই কারখানায় বিদ্যুৎ সরবরাহ করছে লাভজনক রাষ্ট্রায়ত্ব সংস্হা এন.এস.পি.সি.এল। কিন্তু মোদি সরকার আসার পরে নতুন করে লাভজনক রাষ্ট্রায়ত্ব সংস্হা এন.এস.পি.সি.এল এর শেয়ার বিক্রি ও বেসরকারীকরনের ষরযন্ত্র শুরু হয়ছে । ফলে বিপদের মুখে পড়েছে দুর্গাপুর ইস্পাত,রৌরকেল্লা ও ভিলাই কারখানায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হা ।  ১৭-১০-২০১৯ তারিখে এন.এস.পি.সি.এল কর্তৃপক্ষের থেকে সংস্হারসাংগঠনিক ব্যবস্হা রূপান্তরের উদ্যোগ’- শীর্ষক একতরফা জারি করা নোটিশে উপদেষ্টা হিসাবে বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক বিমা উপদেষ্টা ব্রোকারেজ সংস্হা উইলিস টাওয়ার্স ওয়াটসন পিএলসি কে নিয়োগ করায় এই সন্দেহ আরও গাঢ় হয় । ২০১৯ এর ২১শে অক্টোবর দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এন.এস.পি.সি.এল- উইলিস টাওয়ার্স ওয়াটসন পিএলসি- প্রতিনিধিরা পরিদর্শনে এলে চাঞ্চল্য ছড়িয়ে পরে দলমত নির্বিশেষে এন.এস.পি.সি.এল দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ি ঠিকা শ্রমিকরা জড়ো হয়ে বহুজাতিক সংস্হার প্রতিনিধিদের ঘিরে ধরেন।শ্লোগান দিতে থাকেন ,” গো ব্যাক ওয়াটসন  ছুটে আসেন এন.এস.পি.সি.এল..ইউ(সি.আই.টি.ইউ) হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিকদের প্রবল বিক্ষোভ   চাপের মুখে উইলিস টাওয়ার্স ওয়াটসন পিএলসি- প্রতিনিধিরা কারখানার চত্বর ছেড়ে যেতে বাধ্য হন। কিন্তু এরপরেও চক্রান্ত চলতে থাকে । মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এন.এস.পি.সি.এল-এ এন.টি.পি.সি ও সেইল উভয়ের অংশের ৫০ : ৫০ শতাংশ শেয়ার থেকে ২৪ : ২৪ শতাংশ অর্থাৎ মোট ৪৮% শেয়ার বিক্রি করা হবে।অথচ বিগত পাঁচ বছরে সংস্হার মুনাফার পরিমান ছিল যথাক্রমে,৩৩১.৭১ কোটি ( ২০১৭-১৮) ৩৬২.৩৩ কোটি(২০১৮-১৯) ,৩৬৮.৯৬ কোটি( ২০১৯-২০),৩৪৮.৯৮ কোটি(২০২০-২১) ও ৩৬০ কোটি(২০২১-২২) টাকা । । অবিলম্বে শেয়ার বিক্রির সিদ্ধান্ত বাতিলের দাবিতে এন.এস.পি.সি.এল-এর শ্রমিকরা গড়ে তুলেছেন এন.এস.পি.সি.এল বাঁচাও, রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও কমিটি । কমিটিতে আছে সিআইটিইউ অনুমোদিত এন.এস.পি.সি.ই.ইউ,আইএনটিটিইউসি ও  এন.এস.পি.সি.এল এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশান। নৈতিক সমর্থন জানিয়েছে অফিসার্সদের সংগঠন । আজ সকালে কমিটির ডাকে শ্রমিকরা জড়ো হয়ে অবিলম্বে শেয়ার বিক্রির সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রবল বিক্ষোভ দেখান । এন.এস.পি.সি.ই.ইউ (সিআইটিইউ) এর পক্ষে প্রদ্যুত মুখার্জী,অবিলম্বে শেয়ার বিক্রির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন আরও জোরদার করতে শ্রমিক ঐক্য আরও প্রসারিত ও মজবুত করার আহ্বান জানিয়েছেন ।