Tuesday, 19 July 2022

রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তির আলোচনায় অগ্রগতি : ডিএসপি-এএসপিতে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৯শে জুলাই : আজ নয়া দিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প  সেইল ও আরআইএনএল এর এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি সংক্রান্ত আলোচনায় খানিকটা অগ্রগতি হয়েছে বলে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার(সিআইটিইউ)-এর পক্ষ থেকে ললিত  মিশ্র জানিয়েছেন ।তিনি জানিয়েছেন যে পে-স্কেল এর বিষয়ে সাব কমিটির চুড়ান্ত ফয়সালা এনজেসিএস গৃহীত হয়েছে এবং কর্তৃপক্ষ সেই প্রস্তাব দ্রুত কার্যকর করবে বলে জানিয়েছে । বকেয়া এরিয়ার এর বিষয়ে আগামী ৩ মাসের মধ্যে ফয়সালা করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। সিআইটিইউ ২০১৭ সালের ১লা জানুঃ থেকে বিনা শর্তে এরিয়ার এর দাবিতেই অটল আছে । ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তির ফয়সালার দাবিতে সিআইটিইউ অনড় আছে। এই বিষয়ে দ্রুত সভা ডেকে আলোচনার দাবি কর্তৃপক্ষ মেনেছে। স্হায়ী শ্রমিকদের শিক্ষানবীশকাল কে চাকুরী জীবনে সিনিয়ারিটিতে অন্তর্ভূক্ত করতে কর্তৃপক্ষ সম্মত হয়েছে । অন্যদিকে আন্দোলনরত শ্রমিকদের ওপর থেকে অবিলম্বে সমস্ত ধরনের দমন-পীড়নমূলক শাস্তি প্রত্যাহারের দাবিতে কর্তৃপক্ষের নঙর্থক মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সমস্ত ধরনের শাস্তি প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয় সিআইটিইউ ।এছড়াও এনপিএস চাপানো যাবে না,বেআইনীভাবে এনজেসিএস চুক্তি ভেঙ্গে ইস্পাত শ্রমিকদের গ্র্যাচুইটি সিলিং প্রত্যাহার করতে হবে, এইচআরএ দিতে হবে,ইত্যাদি দাবির অবিলম্বে ফয়সালার জম্য সিআইটিইউ আজকের সভায় সোচ্চার হয়।

এদিকে অবিলম্বে বেতন-চুক্তির সম্মানজনক ফয়সালা ও ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির আওতায় আনার দাবিতে আজও অ্যালয় স্টিল কারখানার মেইন গেটের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এমপ্লয়িজ ইউনিয়ন যৌথ আহ্বানে দলে দলে ইস্পাত শ্রমিক বিক্ষোভ দেখান । একই দাবিতে আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) অফিসের সামনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী,দেবাশীস পাল,প্রদ্যুৎ মুখার্জী ও আয়ান বাউরী । সমাবেশ চলাকালীন ইউনিয়ন এর এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তির দ্রুত ফয়সালার জন্য জোড়ালো দাবি জানান ।








Monday, 18 July 2022

সিআইটিইউ এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৮ই জুলাই :  আজ সকালে, আজ সকালে,অ্যালয় স্টিল কারখানার মেইন গেটের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এমপ্লয়িজ ইউনিয়ন যৌথ আহ্বানে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালামউ-চুক্তি”- বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। বক্তার ব্যাখ্যা করেন যে কিভাবে এই মউ-চু্ক্তি স্হায়ী ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা অমানবিকতর নিদর্শন এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন অফিসারদের বেতন ও এরিয়ার পাল্লা দিয়ে ব্যাপক বৃদ্ধি হলেও,শ্রমিকদের ছিঁটেফোঁটাও জোটে নি । ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির বাইরে রাখা হয়েছে । বক্তারা আরও বলেন যে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে, ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির আওতায় আনতে হবে,এনপিএস চাপানো যাবে না,বেআইনীভাবে এনজেসিএস চুক্তি ভেঙ্গে ইস্পাত শ্রমিকদের গ্র্যাচুইটি সিলিং প্রত্যাহার করতে হবে, এইচআরএ দিতে হবে, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন করতে হবে। এছাড়াও  অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করতে হবে। আগামীকাল দিল্লিতে বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর সভা অনুষ্ঠিত হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,গুরুপ্রসাদ ব্যানার্জি,সুমন ব্রত দাস ও বিজয় সাহা ।







Wednesday, 13 July 2022

শহীদ নিমাই অধিকারীর স্মরণে দুর্গাপুর : শহীদ স্মরণে অনুষ্ঠিত হোল রক্তদান শিবির- ইস্পাত ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উঃ মাঃ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা।

 


দুর্গাপুর, ১৩ই জুলাই :আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ।১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক নিমাই অধিকারীরকে , ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য কং-আশ্রিত সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তাঁর স্মরণে , দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের আপন সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে শহীদ-স্মরন অনুষ্ঠান পালন করা হয় ।অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন অবসরপ্রাপ্ত ঠিকা শ্রমিক আন্দোলনের নেতা জ্যোতিষ দাস । শহীদবেদীতে মাল্যদান করেন জ্যোতিষ দাস,সুবীর সেনগুপ্ত,নিমাই ঘোষ,কালী সান্যাল,প্রকাশতরু চক্রবর্তি সহ ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। শহীদ-স্মরনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুবীর সেনগুপ্ত। বিকালে ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি ভবনে,ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স অ্যাসোঃ এর সহযোগিতায় শহীদ স্মরণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। একজন মহিলা সহ ২৩ জন রক্তদান করেন । পরে শিবির- ইস্পাত ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উঃ মাঃ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জানানো হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তি,সুনীল খান,সুব্রত সিনহা ও কবি ঘোষ ।