Thursday, 25 August 2022

বোলানিতে অনুষ্ঠিত হোল সেইলের খনি শ্রমিক কনভেনশন।

 


দুর্গাপুর,২৫শে আগস্ট : আজ,ওরিষ্যার বোলানির জহরলাল নেহেরু রিক্রিয়েশন সেন্টারে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র উদ্যোগে অনুষ্ঠিত হোল ভারতের সর্ববৃহত রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( সেইল ) এর খনি শ্রমিক কনভেনশন। সেইল  এর সমস্ত খনির শ্রমিক প্রতিনিধি সহ সেইল এর প্রত্যেক ইউনিটের শ্রমিক প্রতিনিধিরা এই কনভেনশনে যোগদান করেন।

আজ সকালে,রক্তপতাকা উত্তোলন করে কনভেনশনের উদ্বোধন করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র সভাপতি ও সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন । উদ্বোধনী ভাষনে তিনি বলেন যে মোদি সরকার কেবল রাষ্ট্রায়ত্ব সংস্হা কে ধ্বংস করার নীতি নেয়নি,তার সাথে খনিসম্পদ কর্পোরেট-বহুজাতিক সংস্হার হাতে পাকাপাকি তুলে দিতে চাইছে।সেইল এর খনি এই চক্রান্তের বিশেষ লক্ষ্য । এই চক্রান্ত প্রতিহত করতে সিআইটিইউ বদ্ধপরিকর। এরপরে কনভেনশনের অ্যাপ্রোচ পেপার পেশ করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র সাধারন সম্পাদক ললিত মিশ্র । খনির শ্রমিক প্রতিনিধিরা অ্যাপ্রোচ পেপারের ওপরে আলোচনা করার পরে কনভেনশন গৃহীত হয় ।কনভেনশনে ইন্দ্রমনি বেহেরা কে আহ্বায়ক করে নতুন সেইল মাইনস কোঃ অর্ডিনেশন নির্বাচিত হয়। কনভেনশনে,কালা মৌ-চুক্তি বাতিল করে অবিলম্বে সেইল এর পুর্ণাঙ্গ বেতন-চু্ক্তি,খনি বেসরকারীকরন এর নীতি বাতিল ও সেইল এর আরএমডি বিভাগ গোটানোর সিদ্ধান্ত বাতিলের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে । কনভেনশন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ওরিষ্যার সিপিআইএম বিধায়ক লক্ষন মুণ্ডা, ইন্দ্রমনি বেহেরা,বিশ্বজিত দেব,বি ডি প্রসাদ ,বিশ্বরূপ ব্যানার্জি,সুজিত ভট্টাচার্য ও বিষ্ণু মহান্তি । কনভেনশনের সফলতা কামনা করে বার্তা পাঠিয়েছে সিআইটিইউ এর ওরিষ্যা ও ঝাড়খন্ড রাজ্য কমিটি ।






Wednesday, 24 August 2022

কিরিবুরু-মেঘাতাবুরু লৌহ খনি অঞ্চলে অনুষ্ঠিত হোল আরএমডি মিনারেলস ওয়ার্কার্স ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দশম সম্মেলন।

 


দুর্গাপুর,২৪শে আগস্ট : আজ কিরিবুরু সেইল টাউনশীপের রিক্রিয়েশন ক্লাবের এস কে বকসি মঞ্চে অনুষ্ঠিত হোল রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইলের কিরিবুরু-মেঘাতাবুরু  লৌহ খনির শ্রমিক-কর্মচারীদের ঐতিহ্যশালী সংগঠন  আরএমডি মিনারেলস ওয়ার্কার্স ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দশম সম্মেলন। ঝাড়খন্ড-ওরিষ্যা সীমান্তে সারেণ্ডার জঙ্গলের মাঝে ঝাড়খন্ডে অবস্হিত কিরিবুরু ও মেঘাতাবুরু পাহাড়ে সেইলের দুটি লৌহ খনি দেশের ইস্পাত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে । ঠিক তেমনি কিরিবুরু-মেঘাতাবুরু  লৌহ খনির শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে।

 আজ সকালে সম্মেলনের উদ্বোধন করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র সাধারন সম্পাদক ললিত মিশ্র । এছাড়া সম্মেলন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ এর ঝাড়খন্ড রাজ্য কমিটির পক্ষে বিশ্বজিত দেব,বিশ্বরূপ ব্যানার্জি,গুরুপ্রসাদ ব্যানার্জি প্রমুখ । সম্মেলনে মোদি সরকারের খনির বেসরকারিকরন ও শ্রম আইন সংশোধন, সেইলের বেতন-চুক্তি ও ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ কিরিবুরু সেইল টাউনশীপের নাগরিক ও স্বাস্হ্য পরিষেবায় অব্যবস্হার বিরুদ্ধে সিআইটিইউ এর লাগাতার লড়াই-সংগ্রাম-আন্দোলনের পাশাপাশি একাধিক সমস্যার বিষয়ে সম্মেলনে আগত প্রতিনিধিরা আলোচনা করেন । সম্মেলন থেকে ইউনিয়নে ২৭ জনের কমিটি নির্বাচিত হয়। সভাপতি,কার্যকরী সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বি ডি প্রসাদ ,রামবিলাস পাসোয়ান,সাহাজাদা আহমেদ ও সত্যজিত সাহু। 












Monday, 22 August 2022

বার্ষিক বোনাস ( পূজা বোনাস),সেইল-আরআইএনএল এর বেতন চুক্তি প্রভৃতি দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২২শে আগস্ট : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় ই.ডি. ওয়ার্কসের দফ্তরে  ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ দেখান। অবিলম্বে বাৎসরিক বোনাসের ( যা পূজো বোনাস নামে পরিচিত ) আলোচনা শুরু করে বোনাস-চুক্তি, সেইল-আরআইএনএল এর অবিলম্বে বেতন চুক্তি সহ পার্কস ক্যাফেটেরিয়ায় ত্রুটি সংশোধন সহ অন্যান্য দাবিতে  আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,দেবাশিস পাল ও সীমান্ত চ্যাটার্জি । সমাবেশ চলাকালিন ইউনিয়নের পক্ষে প্রতিনিধিদল ইডি(ওয়ার্কর্স) দফ্তরে স্মারকলিপি জমা দেয় ।




Thursday, 18 August 2022

ছাত্রনেতা আনিস খানের খুনের বিচার,রাজ্যের দূর্নীতিগ্রস্হ মন্ত্রী-নেতাদের অবিলম্বে গ্রেপ্তার-পদত্যাগ-শাস্তির দাবিতে ইস্পাতনগরীতে ছাত্র-যুবদের মিছিল।

 


দুর্গাপুর,১৮ই আগস্ট : আজ সন্ধ্যায়, ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত বি-জোন আঞ্চলিক কমিটির ডাকে ছাত্রনেতা আনিস খানের খুনের বিচার,রাজ্যের দূর্নীতিগ্রস্হ মন্ত্রী-নেতাদের অবিলম্বে গ্রেপ্তার-পদত্যাগ-শাস্তির দাবি সহ একাধিক দাবিতে ইস্পাতনগরীতে ছাত্র-যুবদের বর্ণাঢ্য মিছিল হোল।চন্ডিদাস বাজার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল ভগত সিং মোড়ে শেষ হয় । মিছিলে ছিলেন চঞ্চল মুখার্জি,শুভেন্দু,মোহন পাসোয়ান সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃবৃন্দ । এছাড়া মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত ,স্বপন সরকার,স্বপন মুখার্জি সহ অন্যান্য গনআন্দোলনের নেতৃবৃন্দ ।





অবিলম্বে বাৎসরিক বোনাস দেওয়ার দাবিতে সি.আই.টি.ইউ-এর ডাকে মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৮ই আগস্ট : শারদোৎসবের আগে বাৎসরিক বোনাসের অবিলম্বে ফয়সালা ও দেওয়ার এবং সেইল ও আরআইএনএলএ এর বেতন-চুক্তি অন্যান্য দাবিতে দাবিতে সি.আই.টি.ইউ-ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও এএসপিসিইইউ এর ডাকে আজ সকালে মিশ্র ইস্পাত কারখানার( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) সিজিএম ইনচার্জ ওয়ার্কস এর দফ্তরে দলে দলে স্হায়ী ও ঠিকা শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন । নেতৃবৃন্দ বলেন যে  বারো মাস কাজ করে তেরো মাসের বেতন - শ্রমিকের অর্জিত অধিকার। উৎসবের মরশুম আসন্ন। রাষ্ট্রায়ত্ত ইস্পাত শিল্পই কেবল নয়, গোটা দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। শ্রমিকরা কারখানা বাঁচানোর লড়াই করছে বলেই অর্জিত অধিকার রক্ষার লড়াইও সমান গুরুত্বের সাথে করছে। তাই প্রতিটি ইঞ্চিতে লড়াই গড়ে তুলতে হবে।সমাবেশ চলার সময়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার ও বিশ্বজিত ধর চৌধুরী ।







Monday, 15 August 2022

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সংবিধান রক্ষার শপথ নিল ইস্পাতনগরী ।

 


দুর্গাপুর , ১৫ই আগষ্ট : আজ ভারতের ৭৫-তম স্বাধীনতা দিবসে উপলক্ষে দেশের সংবিধান রক্ষার শপথ নিল ইস্পাতনগরী । ভারতের কমিউনিস্ট পার্ট (মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে আশিস মার্কেটে ও চন্ডিদাস বাজারে শপথ নেওয়া হয় । চন্ডিদাস বাজারে একই সাথে মানববন্ধন করা হয় । উভয় জায়গায় শপথ বাক্য পাঠ করান যথাক্রমে সীমান্ত তরফদার ও আল্পনা চৌধুরী।শহীদ আশিস-জব্বার ভবন ও বি.টি. রণদিভে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জি । অনুষ্ঠানগুলিতে উপস্হিত ছিলেন ললিত মিশ্র,স্বপন সরকার,অজিত মন্ডল,দিপক ঘোষ,স্বপন ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত প্রমুখ ।