Monday, 26 September 2022

বার্ষিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট ।

 


দুর্গাপুর,২৬শে সেপ্টেঃ : আজ সকাল থেকে বার্ষিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট ।গত ২৪শে সেপ্টেঃ (শনিবার) দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির সাথে বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা ভেস্তে যায়।প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে বোনাসের দাবিতে সিআইটিইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়নের ঐক্যবদ্ধ ভাবে দাবি সনদ পেশ করে । বিগত বছরের তুলনায় সেইল ২০২১-২২ আর্থিক বর্ষে বিপুল মুনাফা করেছে । নিট মুনাফার পরিমান ১২০১৫ কোটি টাকা ছোঁয়,যা সেইলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড । বিগত বছরের তুলনায় এই মুনাফার পরিমান প্রায় তিন গুন বৃদ্ধি পেলেও,কর্তৃপক্ষ যৎসামান্য বৃদ্ধির প্রস্তাব দেয়।যৌথ দরকষাকষিতে ইউনিয়ন গুলি তাদের দাবি থেকে খানিকটা সরে এলেও,গত বছরের তুলনায় কর্তৃপক্ষের অযৌক্তিক ও যৎসামান্য বৃদ্ধির প্রস্তাব কে সিআইটিইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়ন নাকচ করে দেয় এবং আলোচনা ভেস্তে যায়।এরফলে শারোদৎসব এর প্রাক্কালে বার্ষিক বোনাস পাওয়া কে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গভীর সংকটে পড়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সেইল-আরআইএনএল এর স্হায়ী শ্রমিক – কর্মচারিবৃন্দ । অন্যদিকে,কর্মরত ঠিকা শ্রমিকদের বোনাসের  বিষয়েও সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের কোন রকম হেলদোল নেই ।এর ফলে সেইল-আরআইএনএল এর শ্রমিকদের মধ্যে যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে তারই বহিঃ প্রকাশ ঘটল। সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকরা দীর্ঘক্ষন দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অবরুদ্ধ করে রাখে । ফলে আধিকারিকরা কারখানায় ঢুকতে পারেন নি । এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে একটি বিশাল মিছিল করে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশসনিক ভবনে গিয়ে শারোদৎসব শুরুর আগেই বোনাসের ফয়সালার দাবি জানান।এদিকে, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ অনুমদিত ঠিকা শ্রমিক ইউনিয়ন ইউসিডব্লুইউ,টিসিইইউ ও এএসপিসিইইউ এর ডাকে বেতন-চুক্তি ও বোনাস,স্ল্যাগ ব্যাঙ্কের ছাঁটাই শ্রমিকদের কাজে ফেরানো সহ অন্যান্য দাবিতে সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে বিক্ষোভ সমাবেশ হয় । একই দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও এএসপিসিইইউ (সিআইটিইউ ) এর ডাকে বিক্ষোভ সমাবেশে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা যৌথ ভাবে অংশগ্রহন করেন । এই পরিস্হিতিতে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ইউনিয়ন গুলিকে আলোচনায় ডাকলে অবিলম্বে বোনাস আলোচনা ডেকে ফয়সালা ও শারোদৎসব শুরুর আগেই বোনাসের দাবি জানান সিআইটিইউ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ । পরে,আজ সন্ধ্যায় সিআইটিইউ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ শারোদৎসব শুরুর আগেই বোনাসের দাবি জানিয়ে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি করতে আলোচনায় বসেন । আজকে সিআইটিইউ ভুক্ত ইউনিয়ন গুলির আন্দোলনে নেতৃত্ব দিয়ে বক্তব্য রেখেছেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জী ,সীমান্ত চ্যাটার্জী,নিমাই ঘোষ,কালি সান্যাল,প্রকাশতরু চক্রবর্তি,আশিসতরু চক্রবর্তি,নবেন্দু সরকার প্রমুখ ।
























Friday, 23 September 2022

অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখনায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২৩শে সেপ্টেঃ : শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত ।মোদি সরকারের তুঘলকি নীতি ও রাজ্যের তৃণমূল সরকারের নীতিহীনতার ফলে দেশে ও রাজ্যের অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে দিতে পারছেন না । উৎসবের মুখে এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না। গত ১৯শে সেপ্টেঃ দিল্লিতে অনুষ্ঠিত বোনাস নিয়ে আলোচনা সভা কর্তৃপক্ষের একগুয়েমী মনোভাবের জন্য ভেস্তে যায় । এর ফলে সেইল-আরআইএনএল জুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও এএসপি কনট্রাকটার এমপ্লয়িজ ইউনিয়নের এর যৌথ ডাকে মিশ্র ইস্পাত কারখানার সিজিএম ( আইসি/ওয়ার্কস ) এর দপ্তরে গণবিক্ষোভে সহায়ী ও ঠিকা শ্রমিকরা যোগ দেন। বিক্ষোভ চলাকালীন কর্ত্পক্ষকে স্মারকলিপি দেওয়া হয়।সভায় বক্তব্য রাখেন নবেন্দু সরকার,নিখিল কুমার দাস ও পথিক ব্যানার্জি। বক্তারা অভিযোগ করেন সেইলের রেকর্ড সংখ্যক লাভ হ‌ওয়া সত্ত্বেও  শ্রমিকদের( ঠিকা ও স্থায়ী) ন্যায্য দাবি দাওয়া পুরনের ক্ষেত্রে কর্তৃপক্ষ শুধু উদাসীনই নয় উপরন্তু অনমনীয় মনোভাব দেখাচ্ছে।লড়াই করেই আদায় করতে হবে সমস্ত দাবি। ঠিকা ও স্থায়ী শ্রমিকদের বোনাসের সাথে সাথে বেতনচুক্তি,বকেয়া ভিডিএ সহ দীর্ঘ দিনের উপেক্ষিত দাবিগুলো আদায়ের জন্য শ্রমিকদের শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য বক্তারা আহ্বান জানান । আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটেও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী ।









ইস্পাতনগরীতে পালিত হোল বিশ্ব পরিবেশ ধর্মঘট।

 


দুর্গাপুর,২৩শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে পালিত হোল বিশ্ব পরিবেশ ধর্মঘট।এই উপলক্ষ্যে শহীদ ভগত সিং মোড়ে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্র এর পক্ষ থেকে বিশ্ব পরিবেশ ধর্মঘটের সমর্থনে মানব বন্ধন ও সভা করা হয় । বক্তারা বিশ্ব পরিবেশ ধর্মঘটের কারন ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বক্তব্য রাখেন শুভাগতা পুরকায়েত,সায়ন্তনি মুখার্জি,রামপঙ্কজ গাঙ্গুলী ও অরুন্ধতী ভাদুরি । এছাড়াও পরিবেশন করা হয় গান ও আবৃতি ।




Wednesday, 21 September 2022

অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখনায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২১শে সেপ্টেঃ : শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত ।মোদি সরকারের তুঘলকি নীতি ও রাজ্যের তৃণমূল সরকারের নীতিহীনতার ফলে দেশে ও রাজ্যের অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে দিতে পারছেন না । উৎসবের মুখে এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না। গত ১৯শে সেপ্টেঃ দিল্লিতে অনুষ্ঠিত বোনাস নিয়ে আলোচনা সভা কর্তৃপক্ষের একগুয়েমী মনোভাবের জন্য ভেস্তে যায় । এর ফলে সেইল-আরআইএনএল জুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ সমাবেশে বক্তারা  গত ১৯শে সেপ্টেঃ দিল্লিতে অনুষ্ঠিত বোনাস নিয়ে আলোচনা সভার বিবরন সবিস্তারে তুলে ধরেন । বোনাসের সম্মানজনক পরিমানের বিষয়ে সমস্ত ইউনিয়নের ঐক্যবদ্ধ দাবির সাথে সাথে ঠিকা শ্রমিকদেরও সম্মানজনক বোনাসের দাবিতে সিআইটিইউ এর দৃঢ় অবস্হানের বিষয়ে বক্তারা তুলে ধরেন। একই সাথে বেতন চুক্তির সহ বকেয়া বিভিন্ন দাবি অবিলম্বে মেটানোর দাবি ও ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী ও প্রদ্যুৎ মুখার্জি । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান ।স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে ললিত মিশ্র দীর্ঘদিন বাদে বোনাসের দাবিতে সমস্ত ট্রেড ইউনিয়নের ঐক্যবদ্ধ ভাবে দাবি সনদ পেশ করা কে ইতিবাচক বলে জানিয়েছেন।আগামী ২৪শে সেপ্টেঃ দিল্লিতে সেইল কর্তৃপক্ষ পুনরায় বোনাস নিয়ে আলোচনা সভা ডেকেছে। 




Sunday, 18 September 2022

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল কবি সম্মেলন ।

 


দুর্গাপুর,১৮ই সেপ্টেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে অনুষ্ঠিত হোল কবি সম্মেলন। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন ও দুর্গাপুর ইস্পাত ২ নং আঞ্চলিক কমিটির সম্মেলন উপলক্ষ্যে ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্হিত ছিলেন বিশিষ্ট কবি দিশারী মুখোপাধ্যায়,সীমান্ত তরফদার,সুকোমল ঘোষ,শ্যামল ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানস্হলে প্রগতিশীল সাহিত্য সম্ভারের পুস্তক বিপনি কেন্দ্রটি যথেষ্ঠ সারা পায় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।