Thursday, 20 October 2022

বোনাস আন্দোলনের জয় শ্রমিক অধিকারের জয় – এসডব্লুএফআই ।

 


দুর্গাপুর,২০ অক্টোবর : এক মাস ধরে লাগাতার ঐক্যবদ্ধ আন্দোলনের পরে  কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা বার্ষিক বোনাসের দাবি আদায় করলেন প্রথম তিন দফায় সিআইটিইউ সহ শ্রমিক ইউনিয়ন গুলির সাথে আলোচনা কর্তৃপক্ষের একগুঁয়েমির জন্য ভেস্তে গেলেও ১৮ই অক্টোবর চতুর্থ দফার আলোচনায় কর্তৃপক্ষ নতিস্বীকার করতে বাধ্য হয় এর ফলে, সেইল আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা ঐতিহসিক জয় পেয়ে সেইল আরআইএনএল এর এর ইতিহাসে সর্বাধিক বোনাস আদায় করতে সমর্থ হয়েছেন স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এই ঐতিহসিক জয়ের জন্য সেইল আরআইএনএল এর ইস্পাত শ্রমিকদের অভিনন্দন জানান হয়েছে স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে ললিত মোহন মিশ্র এই ঐতিহসিক জয় কেবল বার্ষিক বোনাসের দাবি আদায় নয়,একই সাথে শ্রমিক অধিকার বজায় রাখার পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জয় বলে বর্ণনা করে বলেছেন যে এই আন্দোলন কে কেন্দ্র করে যে অভূতপূর্ব শ্রমিক ঐক্য গড়ে উঠেছে,তা আগামীদিনে সেইল আরআইএনএল এর পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,এরিয়ার,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি সহ অন্যান্য দাবি আদায়ের ক্ষেত্রে দিশা দেখাবে

এদিকে,আজ সকালে, সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কর্স) এর দপ্তরের সামনে যৌথ শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়। এই সমাবেশে,বোনস-চুক্তির বিষয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হয় একই সাথে, দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কে শিল্পে শান্তি রক্ষার স্বার্থে  ঐতিহসিক বোনাস আন্দোলনে অংশগ্রহনকারীদের সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের নেতৃত্বের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ন আচরন করা থেকে বিরত থাকার দাবি জানানো হয় এবং কর্তৃপক্ষের কাছে ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ প্রতিনিধিদল ঐ একই দাবি জানান শ্রমিক সমাবেশে সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সীমান্ত চ্যাটার্জি





Tuesday, 18 October 2022

অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৮ই অক্টোঃ : স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর ডাকে অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে আজও সেইল ও আরআইএনএল জুড়ে শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। ইতিমধ্যে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির তিন দফা আলোচনা হলেও, কর্তৃপক্ষের একগুঁয়েমির জন্য বোনাস আলোচনা ভেস্তে গেছে বলে অভিযোগ। এই পরিস্হিতে আজ দিল্লিতে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির চতুর্থ দফার আলোচনা চলেছে।

আজ সকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ডাকে মিশ্র ইস্পাত কারখানার মেইন গেটে গণবিক্ষোভে শ্রমিকরা যোগ দেন। অন্যদিকে, সকালে, সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে মুখী ওভারব্রীজে শ্রমিকরা মানব-বন্ধন করে বিক্ষোভ দেখান। সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এই জমায়েত কে নেতৃত্ব দিয়েছেন। 

শেষ খবর পাওয়া গেছে ইউনয়ন সমুহের সাথে কর্তৃপক্ষ বার্ষিক বোনাস সম্পর্কিত চুক্তি সাক্ষর করেছে।















Monday, 17 October 2022

ইস্পাতনগরীতে পালিত হল ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস ।

 


দুর্গাপুর,১৭ই অক্টোবর : আজ সকালে,শহীদ আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত  ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে  পালিত হল ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩-তম  প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায়। শহীদবেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার প্রমুখ । অন্যদিকে, সকালে ৫/৫ কৃত্তিবাসে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে  পালিত হল ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩-তম  প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে রক্তপতাকা উত্তোলন করেন মানস মুখার্জি । শহীদবেদীতে মাল্যদান করেন মানস মুখার্জি,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি প্রমুখ ।