Tuesday, 21 February 2023

৭১-তম সাধারনতন্ত্র দিবসে সংবিধান ও সম্প্রীতি রক্ষার শপথ নিয়ে একাধিক অনুষ্ঠান পালিত হল ইস্পাতনগরীতে ।



দুর্গাপুর,২৬শে জানুঃ : প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭১-তম সাধারনতন্ত্র দিবসে সংবিধান ও সম্প্রীতি রক্ষার শপথ এবং সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ইস্পাতনগরীতে একাধিক অনুষ্ঠান পালিত হল । সকালে বি.টি.রণদিভে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথিন রায় । সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করিয়ে শপথ গ্রহন করান রথিন রায় । এর পরে একটি মিছিল বি.টি.রণদিভে ভবনের সামনে থেকে বেরিয়ে বি-জোন পার্কে ভাষা শহিদ স্মারক উদ্যানে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ-ভারতীয় গণনাট্য সংঘ-জনবাদী লেখক সংঘ এর পক্ষে আয়োজিত লেখক-শিল্পী-কলাকুশলীদের শপথ গ্রহন অনুষ্ঠানে যায় । এখানে সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করিয়ে শপথ গ্রহন করান কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আজাজুল আলী খান । এর পরে একটি বিশাল মিছিল শুরু হয়ে চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির আয়োজিত এক সভায় যোগদান করে । এখানে সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করিয়ে শপথ গ্রহন করান আল্পনা চৌধুরী । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে আশিস-জব্বার ভবনের সামনে অনুষ্ঠিত হয় মানব-বন্ধন ও সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করে শপথ গ্রহন অনুষ্ঠান । 

         

  







       



Saturday, 18 February 2023

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বস্তির পড়ুয়াদের পাশে দাঁড়ালো মহিলা সমিতি ।

 




দুর্গাপুর,১৮ই ফেব্রুঃ : আজ সকালে,সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির এক প্রতিনিধিদল ইস্পাতনগরীর প্রান্তিকা সংলগ্ন তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাসিন্দাদের সাথে দেখা করেন। এই ভয়াবহ অগ্নিকান্ড ২৬টি বাড়ি পুড়ে যায় । প্রতিনিধি দলের পক্ষ থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষার এক পরীক্ষার্থীর হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। ঐ ছাত্রীর ঘর পুড়ে গেছে। নষ্ট হয়ে যায় তার বই-পত্র সহ অন্যান্য শিক্ষা সামগ্রী । প্রতিনিধি দলের পক্ষ থেকে বস্তির বাসিন্দা ও অন্যান্য পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে । প্রতিনিধি দলে ছিলেন সুস্মিতা দাস,মাধবী দাস,মিতা ভট্টাচার্য প্রমুখ ।







Monday, 13 February 2023

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বস্তির বাসিন্দাদের পাশে দাঁড়াল সিআইটিইউ : ইস্পাতনগরীতে “ত্রিপুরা সংহতি দিবস” উপলক্ষ্যে মিছিল ।

 


দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সম্পাদকমণ্ডলীর সদস্যরা সহ সিআইটিইউ এর প্রতিনিধিদল ইস্পাতনগরীর প্রান্তিকা সংলগ্ন তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাসিন্দাদের সাথে দেখা করে তাদের হাতে কম্বল-চাল-বিস্কুট তুলে দিয়েছেন । এই ভয়াবহ অগ্নিকান্ড ২৬টি বাড়ি পুড়ে যায় । কিন্তু ঘটনার পর তিন দিন কেটে গেলেও বস্তির পুড়ে যাওয়া ঘরের পুনর্গঠনের বিষয়ে কোন উচ্চবাচ্য প্রশাসনিক মহল থেকে না করার জন্য বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে । ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষ থেকে বাসিন্দাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোর সাথে সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অবিলম্বে সমস্যা সমাধানের যথাযথ দাবি জানানো হবে বলে সিআইটিইউ এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন । প্রতিনিধিদলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ প্রমুখ ।

অন্যদিকে.বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ ও ১ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেট থেকে ডি-সেক্টর মার্কেট পর্যন্ত “ত্রিপুরা সংহতি দিবস” উপলক্ষ্যে মিছিল হয়। মিছিলে ছিলেন সীমান্ত তরফদার, দিপক ঘোষ,নিমাই ঘোষ প্রমুখ ।
















 

প্রয়াত শ্রমিক নেতা শক্তি মাঝি ।

 


দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ ভোর তিন টে নাগাদ স্হানীয় একটি নার্সিং হোমে  প্রয়াত হলেন শ্রমিক নেতা শক্তি মাঝি।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ইস্পাতনগরী সহ সমগ্র শিল্পাঞ্চলে । পরে তাঁর মরদেহ সেইল সমবায় আবাসন অঞ্চলে রবীন্দ্র – নজরুল – সুকান্ত মঞ্চে নিয়ে আসা হলে পার্টির পক্ষ থেকে মরদেহ রক্তপতাকায় আচ্ছাদিত করা হয় ও মাল্যদান করেন পার্টির প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,দিলীপ গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ,বিভিন্ন গনসংগঠনের নেতৃবৃন্দ সহ বহু সাধারন মানুষ । পরে তাঁর মরদেহ বি.টি. রণদিভে ভবনে নিয়ে আসা হলে ,মরদেহে মাল্যদান করেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ,দিপক ঘোষ,সুখময় বোস সহ সিআইটিইউ এর নেতৃবৃন্দ ।

সংক্ষিপ্ত জীবনী : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সম্পাদকমণ্ডলীর দীর্ঘদিনের সদস্য ও ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্য ছিলেন প্রয়াত শক্তি মাঝি । বর্তমানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির অন্তর্গত শাখা সদস্য ছিলেন । ১৯৪৫ সালে তিনি জন্ম গ্রহন করেন । ১৯৬২ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগে যোগ দান করে,ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন । পরে ১৯৬৮ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । ১৯৭০-এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে তাঁকে দীর্ঘদিন এলাকাছাড়া হতে হয় । ইস্পাতনগরীর জয়দেব রোডে তাঁর কোয়ার্টার দখল হয়ে যায় । কিন্তু তিনি অদম্য মনোবল নিয়ে পার্টি ও ইউনিয়নের কাজ চালিয়ে যান । তাঁর এই লড়াকু মনোভাব ও সহজ-সরল জীবন যাপন সাধারন মানুষের কাছে তাকে সর্বজনগ্রাহ্য করে তোলে । এছাড়াও সেক্টর সংগঠন ,থ্যালাসেমিয়া রোগীদের সংগঠন ও নার্সিং ট্রেনিং এর জন্য তার অবদান বিশেষ উল্লেখনীয়।






Friday, 10 February 2023

সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তির বিরোধীতায় সিআইটিইউ : দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১০ ফেব্রুঃ : সেইল-আরআইএনএল এর “শ্রমিক-বিরোধী” বেতন-চুক্তির “মৌ” এর পরে আরো একবার বঞ্চিত হতে চলেছে সেইলের স্হায়ী শ্রমিকরা । বেতন-চুক্তির “মৌ” এর সাথে সাথে সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তিতেও এই অভিযোগে সিআইটিইউ সাক্ষর করে নি।এআইটিইউসি ও এই  চুক্তিতে সাক্ষর করে নি। নয়া বার্ষিক বোনাস চুক্তির বিরোধীতা,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি সহ অবিলম্বে ন্যায্য ও পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,সমস্ত বকেয়া প্রাপ্য সহ অন্যান্য দাবিতে আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে কারখানার স্হায়ী শ্রমিকরা জোড়ালো বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুত মুখার্জি । অন্যদিকে,আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে, ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর ডাকে অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সমাবেশ থেকে আগামী ১২ই ফেব্রুঃ বোকারোতে সেইল ও আরআইএনএল-এর সর্বভারতীয় ইস্পাত ঠিকা শ্রমিকদের নবম জাতীয় কনভেনশন কে সফল করার আহ্বান জানানো হয়। উপস্হিত ছিলেন আশিস মিশ্র,নিমাই ঘোষ, প্রদ্যুত মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।সন্ধ্যায় ইস্পাতনগরীর ভগৎ সিং মোড়ে কেন্দ্রের বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে চলা আদানি গ্রুপের সর্বনাশা জালিয়াতি ও জনবিরোধী কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র ১ এরিয়া কমিটির ডাকে এই সভায় বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ও স্বপন মজুমদার ।














Monday, 6 February 2023

আদানির সংস্হায় আর্থিক কেলেংকারির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিক্ষোভ।

 


দুর্গাপুর,৬ই ফেব্রু : মোদি সরকারের চাপে আদানির সংস্হায় বিনিয়োগ করে স্টেট ব্যাঙ্ক-এলআইসির আমানতকারিদের স্বার্থ বিঘ্নিত করার অভিযোগ করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাতনগরীর বি-জোন স্টেট ব্যাঙ্ক শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি । সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে অপর বিক্ষোভ সভায় হিণ্ডেনবুর্গ রিসার্চ রিপোর্ট ও আদানি গ্রুপের সংস্হার শেয়ারে কৃত্রিম দর-বৃদ্ধি ও সাম্প্রতিক ধারাবাহিক পতনের বিষয়ে বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী,স্বপন সরকার ও পার্থ দাস ।