Friday, 24 March 2023

শ্রমিক-কর্মচারীদের আন্দোলন এর বিরুদ্ধে মোদি সরকারের স্বৈরচারী ফতেয়ার বিরুদ্ধে সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাতে তীব্র শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২৪শে মার্চ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন এর বিরুদ্ধে মোদি সরকারের স্বৈরচারী ফতেয়ার বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাতে কারখানার শ্রমিকরা তীব্র বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এই স্বৈরচারী ফতেয়ার প্রত্যাহারের দাবি সহ সর্বনাশা শ্রম কোড বিল এবং মোদি সরকারের ভয়াবহ শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মক শ্রমিক ঐক্যের ডাক দেওয়া হয়।একই সাথে রাজ্যের তৃণমুল কংগ্রেস সরকারের অনুরূপ ভয়ংকর শ্রমিক-কর্মচারীদের আন্দোলন বিরোধী পদক্ষেপ সহ শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ও ইস্পাত শ্রমিক-কর্মচারী-ঠিকা শ্রমিকদের ঐক্যের ডাক দেওয়া হয়। এই সব দাবি কে জোরদার করার জন্য আগামী ৫ই এপ্রিল দিল্লিতে শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি কে সফল করার আহ্বান জানানো হয় । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ।










Wednesday, 22 March 2023

রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তির দাবিতে ডিএসপি ও এএসপি-তে সিআইটিইউ এর বিক্ষোভ।

 


দুর্গাপুর,২২শে মার্চ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) দপ্তরের সামনে স্হায়ী শ্রমিকরা রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি সহ অবিলম্বে পূর্ণাঙ্গ বেতন চুক্তির দাবিতে বিক্ষোভ দেখান । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,দেবাশিস পাল ও নিমাই ঘোষ।একই সাথে বক্তারা অভিযোগ করেন যে দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকরা ২৬ দিন কাজ করে ১৩দিনের বেতন পাচ্ছেন । শাসক তৃণমূল দলের নেতারা এক শ্রেনীর অসাধু ঠিকাদার ও অফিসারদের প্রত্যক্ষ সহযোগিতায় ঠিকা শ্রমিকদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত করে চলেছেন । এছাড়া পিএফ ও ইএসআই থেকেও ঠিকা শ্রমিকদের বঞ্চিত করে চলেছেন । অবিলম্বে এই পাহাড় প্রমান দূর্নীতি বন্ধ করা না হলে সিআইটিইউ এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা । ইডি ( ওয়ার্কস ) দপ্তরে ইউনিয়ন এর পক্ষে স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

   অন্যদিকে,লড়াই তীব্রতর করার ডাক দিয়ে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি সহ অবিলম্বে পূর্ণাঙ্গ বেতন চুক্তির দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্টের সিজিএম( আইসি – ওয়ার্কস ) এর দপ্তরের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) ও এএসপি কন্ট্রাক্টার এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর যৌথ আহ্বানে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্হায়ী ও ঠিকা শ্রমিকরা  বিক্ষোভ দেখান।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার,নিখিল কুমার দাস,তারক দাস ও সুমন ব্রত দাস । বক্তারা ঠিকা শ্রমিকদের ভিডিএ সহ অন্যান্য বকেয়া বিষয়ে অবিলম্বে সমাধানের দাবি জানান। সিজিএম( আইসি – ওয়ার্কস ) এর দপ্তরে ইউনিয়ন এর পক্ষে স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

এদিকে, অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক ও মৃত শ্রমিকের পোষ্যের চাকুরি নিয়ে দুর্ণীতির অভিযোগে স্হানীয় বাসিন্দরা শাসক দলের ঘনিষ্ঠ জনৈক শান্তনু মুখার্জি কে হাতেনাতে ধরে গাছে বেঁধে রাখেন । তিনি স্বীকার করেন যে অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক ও মৃত শ্রমিকের পোষ্যের চাকুরি বিষয়ে লক্ষ লক্ষ টাকার দুর্ণীতি হয়েছে । পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে । অবিলম্বে দুর্ণীতি বন্ধের দাবিতে সিআইটিইউ সরব হয়েছে ।












দুর্ণীতির অভিযোগে ধৃত শাসক দলের ঘনিষ্ঠ জনৈক শান্তনু মুখার্জি ।





Tuesday, 21 March 2023

ইস্পাতনগরীতে উদযাপিত হোল “বিশ্ব কবিতা দিবস”।

 


দুর্গাপুর,২১শে মার্চ : আজ “বিশ্ব কবিতা দিবস”। এই উপলক্ষে ইস্পাতনগরীর ২/১ তিলক রোডে অনুষ্ঠিত হোল কবিতা পাঠের আসর। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৬৫ জন কবি স্বরচিত কবিতা পাঠ করে শোনান । এছাড়াও পরিবেশিত হয় গান । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল ব্যানার্জি । উপস্হিত ছিলেন দিপক দেব,কানাই বিশ্বাস,সীমান্ত তরফদার প্রমুখ ।

















পাঁচ বছর পরে পরে পার্টি অফিস দখল-মুক্ত হোল ।

 


দুর্গাপুর,২১শে মার্চ : দীর্ঘ পাঁচ বছর পরে পরে ইস্পাতনগরী সংলগ্ন দুর্গাপুর পৌর নিগমের ১নং ওয়ার্ডের কমলাইতলার পার্টি অফিস দখল-মুক্ত হোল । ২০১৯ সালের লোকসভার নির্বাচনের পরে বিজেপি-র দুর্বৃত্তরা পার্টি অফিসটি দখল করে।২০২১ সালে তৃণমুল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা পার্টি অফিসটি দখল নেয় । গতকাল পার্টি নেতৃবৃন্দের উপস্হিতিতে পার্টি অফিসটি দখল-মুক্ত করা হয়।এলাকার প্রবীন পার্টি নেতা ধীরাজ দাস রক্তপতাকা উত্তোলন করেন। উপস্হিত ছিলেন সীমান্ত তরফদার,মাধুরী দাস,সুদীপ ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।











সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক কনভেনশন থেকে শ্রমিক ঐক্য প্রসারিত করার ডাক ।

 


দুর্গাপুর,২১শে মার্চ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস ও মার্চেন্ট মিলে দুটি পৃথক শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়। পুর্ণাঙ্গ বেতন চু্ক্তি সহ সমস্ত বকেয়া অবিলম্বে মেটান - দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন- আধুনিকিকরন ও শ্রমিক নিয়োগ – অ্যালয় স্টিল প্ল্যান্টের পুনরুজ্জীবন – অবিলম্বে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি ও স্হায়ীকরন – জমি ও কোয়ার্টারের লিজ/লাইসেন্সিং – মেইন হাসপাতাল সহ স্বাস্হ্য বিভাগের আধুনিকিকরন ও পর্যাপ্ত ডাক্তার-নার্স – স্বাস্হ্য কর্মী নিয়োগ – ইস্পাতনগরীর সমস্ত নাগরিক পরিষেবার আধুনিকিকরন ও শ্রমিক নিয়োগের দাবি জানিয়ে শ্রমিক কনভেনশন দুটি অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,সৌরভ দত্ত,পার্থসারথী ব্যানার্জি ও প্রদ্যুত মুখার্জি ।