Sunday, 14 May 2023

বিখ্যাত চলচিত্র নির্দেশক মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল আলোচনা সভা।

 


দুর্গাপুর,১৪ই মে : আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর ২/১ তিলক রোডে, বিখ্যাত চলচিত্র নির্দেশক মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হোল আলোচনা সভা। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত ১ ও ২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে আয়োজিত,”মৃণাল সেনের শিল্প ভাবনা”-শীর্ষক আলোচনা সভায় চলচিত্র পরিচালক মৃণাল সেনের শিল্প কর্ম ,জীবন ও রাজনৈতিক দৃষ্টিকোন নিয়ে আলোচনা করেন আরতি কুমার বসু,পার্থ বসু ঠাকুর ও সন্দীপ লাহা।















Tuesday, 9 May 2023

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে বিশ্বকবির ১৬৩-তম জন্মদিবস পালিত হল ।

 


দুর্গাপুর,৯ই মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস পালিত হল । লহরী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্রভাতফেরী হয়। প্রভাতফেরীর সূচনায় বক্তব্য রাখেন সীমান্ত তরফদার।সন্ধ্যায়, ইস্পাতনগরীর বি টি রণদিভে ভবনে পরে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পরিবেশিত হয় রবীন্দ্র সঙ্গীত-আবৃতি।এছাড়া অনুষ্ঠিত হয় ,”শিক্ষায় রবীন্দ্র ভাবনা”। আলোচক ছিলেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় ।















Monday, 8 May 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের “নজরবন্দী” করার প্রয়াসের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৮ই মে : এ যেন চার্লি চ্যাপলিনের “মর্ডার্ন টাইমস” চলচিত্রে শ্রমিকদের “নজরবন্দী” করার প্রয়াসের বাস্তবায়ন করতে চাইছে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইলের অন্তর্ভুক্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষ।অনেকদিন ধরে কুখ্যাত পেগাসাস নজরদারির মতই শ্রমিকদের ইলেক্ট্রনিক সারভাইলেন্স এর আওতায় আনার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। প্রথমে বায়োমেট্রিক হাজিরা ও তারপরে এলএমএস ( লিভ ম্যানেজমেন্ট সিস্টেম ) এর মধ্য দিয়ে এই অপচেষ্টা শুরু হয়। সিআইটিইউ এর ডাকে শ্রমিকদের প্রবল প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টা থমকে যায় ।ইতিমধ্যে কোভিড অতিমারির সময় কর্তৃপক্ষ নিজেই বায়োমেট্রিক হাজিরা বন্ধ রাখতে বাধ্য হয় । এই ঘটনায় আরো একবার সিআইটিইউ এর বলিষ্ঠ বক্তব্যের যথার্থতা ও কর্তৃপক্ষের বক্তব্যের অসারতা শ্রমিকদের কাছে স্পষ্ট হয়ে যায় । কিন্তু কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জিত হয়েছে । এই সাফল্য অর্জিত হয়েছে কোনরকম “নজরবন্দী” ব্যবস্হা ছাড়াই । এই দাবি জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে এই বিশাল সাফল্যের পরেও দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । এই অবস্হায়,খবরে প্রকাশ,প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । যার সাম্প্রতিকতম অপচেষ্টার নমুনা হল আরএফআইডি ( রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডাটা ) চালু করে বাঘ বা অন্যান্য জন্তু-জানোয়ার বা পাখিদের গলায় রেডিও কলার ঝোলানোর মত শ্রমিকদের গলায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টি কার্ড ঝোলানোর মত অমানবিক প্রচেষ্টা যা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে কোনভাবেই মানা হবে না । কর্তৃপক্ষের এই অপচেষ্টা কে প্রবল ভাবে বিরোধীতা করে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মুর্তির ও আরএমএইচপি বিভাগে দুটি পৃথক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,প্রদ্যুত মুখার্জি,দেবাশিস পাল,র্নাকর পণ্ডিত ও বিশ্বরূপ ব্যানার্জি। কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

  অন্যদিকে,আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেটে,সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


















Friday, 5 May 2023

ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর ২০৬ তম জন্মদিবস।

 


দুর্গাপুর,৫ই মার্চ : আজ শ্রমজীবি মানুষের বন্ধু মহান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস এর ২০৬-তম জন্মদিবস।এই উপলক্ষে সকালে শহীদ আশিস-জব্বার ভবনে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি বৈপ্লবিক শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।অপর একটি অনুষ্ঠানে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির দপ্তরে কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি বৈপ্লবিক শ্রদ্ধা জানান সুবীর সেনগুপ্ত, স্বপন সরকার,স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী,প্রমুখ।বিকালে ঐ দপ্তরে, কার্ল মার্কস এর জন্মদিবস উপলক্ষে, ” উগ্র দক্ষিনপন্হার উথ্থান ও আমাদের কাজ “-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী ।এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও স্বপন ব্যানার্জী । সন্ধ্যায়, ইস্পাতনগরীর আশিস মার্কেটে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার,স্বপন মজুমদার ও জীবন আইচ । লহরী সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে হল্লবোল নাটকটি প্রদর্শিত করা হয়।