Tuesday, 13 June 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্তৃপক্ষের ডাকা সভায় গেল না সিআইটিইউ : বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ চলছে।

 


দুর্গাপুর,১৩ই জুন : কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে ও অক্লান্ত পরিশ্রম করে দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জন করে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ও স্বাস্হ্য পরিষেবা ধুঁকছে। হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগের আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য গ্রীণফিল্ড প্রকল্পের কথা বলা হলেও বাস্তবায়িত করা হয় নি ।এমএসএম বিভাগে উৎপাদন কবে হবে বলা যাচ্ছে না। দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অবস্হায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে কেন চাইছে,সেই প্রশ্ন তুলছেন শ্রমিকরা।তাই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)।প্রতিটি বিভাগে সভা করে শ্রমিকদের “নজরবন্দী” করার বিরুদ্ধে সভা করা হচ্ছে । গড়ে উঠছে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন । প্রবল ঐকবদ্ধ শ্রমিক আন্দোলনের জেরে সিইএম,সিন্টার প্ল্যান্ট,কোক ওভেন,এসইভিএস,টিএক্সআর প্রভৃতি বিভাগে কর্তৃপক্ষ “নজরবন্দী” করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসাতেই পারে নি । অন্যদিকে,গোপনে ব্লুম কাস্টার ও বিআরসি বিভাগে কর্তৃপক্ষ গোপনে “নজরবন্দী” করার জন্য যন্ত্রপাতি বসালে,শ্রমিকরা খবর পেয়ে সেইসব যন্ত্রপাতি খুলে দেন।এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ আজ কারখানার ইউনিয়ন গুলি কে শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করা কেন দরকার তা “ বোঝানোর “ জন্য সভা ডাকলে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) সেই সভায় যায় নি । পরিবর্তে ইউনিয়ন এর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয় যে ইউনিয়ন কখনই কারখানার শৃংখলা রক্ষার বিরোধী নয়।কিন্তু ইউনিয়ন কখনোই শ্রমিকদের “নজরবন্দী” করার নামে শ্রমিকদের ব্যাক্তিজীবনে হস্তক্ষেপ করা বরদাস্ত করবে । আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে এই বিষয়ে বিক্ষোভ সমাবেশ করা হয় । সমাবেশে বক্তব্য রেখে ইউনিয়ন এর পক্ষ থেকে সীমান্ত চ্যাটার্জি বলেন যে  শ্রমিকদের “নজরবন্দী” করার চেষ্টা আসলে কেন্দ্র ও রাজ্য সরকারের নয়া শ্রমনীতি আরোপ করে শ্রমিকদের ক্রীতদাসে পরিনত করা ও শ্রমিকদের আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়ার নয়া ফন্দিফিকির । সিআইটিইউ এর বিরুদ্ধে তীব্র ও ঐক্যবদ্ধ  আন্দোলন গড়ে তুলবে।







Sunday, 11 June 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ তুঙ্গে।

 


দুর্গাপুর,১১ই জুন : দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জিত হয়েছে ।কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে গেছেন।তা সত্বেও  দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ও স্বাস্হ্য পরিষেবা তথৈবচ। এই অবস্হায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)।প্রতিটি বিভাগে সভা করে শ্রমিকদের “নজরবন্দী” করার বিরুদ্ধে সভা করা হচ্ছে । গড়ে উঠছে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন । প্রবল ঐকবদ্ধ শ্রমিক আন্দোলনের জেরে সিইএম,সিন্টার প্ল্যান্ট,কোক ওভেন,এসইভিএস,টিএক্সআর প্রভৃতি বিভাগে কর্তৃপক্ষ “নজরবন্দী” করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসাতেই পারে নি । অন্যদিকে,গোপনে ব্লুম কাস্টার ও বিআরসি বিভাগে কর্তৃপক্ষ গোপনে “নজরবন্দী” করার জন্য যন্ত্রপাতি বসালে,শ্রমিকরা খবর পেয়ে সেইসব যন্ত্রপাতি খুলে দেন । স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র জানিয়েছেন যে শ্রমিকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে কর্তৃপক্ষ “নজরবন্দী” করার জন্য জন্য যে অগনতান্ত্রিক পদক্ষেপ গ্রহন করেছে তার ফলে কারখানার উৎপাদন ও উৎপাদনশীলতায় ব্যাঘাত ঘটতে পারে । সিআইটিইউ কর্তৃপক্ষের এই অগনতান্ত্রিক পদক্ষেপের তীব্র বিরোধীতা করে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলবে ।

Thursday, 8 June 2023

রাজ্য সহ সমগ্র দেশে সাম্প্রদায়িক শক্তির বিপদ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হোল ইস্পাতনগরীতে।

 


দুর্গাপুর,৮ই জুন : আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে আয়োজিত হয় নির্মল ভট্টাচার্য স্মারক বক্তৃতা । “আরএসএস ও সাম্প্রদায়িকতাবাদ”-শীর্ষক বিষয়ের ওপরে বক্তব্য রাখেন পার্টি নেতা বীরেশ্বর মন্ডল । এছাড়াও বক্তব্য রাখেন সীমান্ত তরফদার । এদিন সকালে ইস্পাতনগরীর সেকেন্ডারীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে গণশক্তি পত্রিকার একটি বোর্ডের উদ্বোধন করা হয়। উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার, সীমান্ত তরফদার,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।











দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের ওপর বেসরকারীকরনের থাবা; ইস্পাতনগরীতে জল-বিদ্যুৎ বেহাল,আন্দোলনে সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৮ই জুন : অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে অভিযোগ করে আজ সকালে ইউনিয়নের পক্ষ থেকে হাসপাতালে প্রচার ও বিক্ষোভ দেখানো হয়।বহির্বিভাগে আগত রোগী ও তাদের আত্মীয়-পরিজনেরাও এই বিক্ষোভে স্বতঃস্ফুর্ত যোগদান করে হাসপাতাল ও হেলথ সেন্টারের বেহাল পরিষেবার কথা তুলে ধরেন।ইতিমধ্যে গত ১৩ই এপ্রিল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের কয়েকটি বিভাগের চিকিৎসক চেয়ে বেসরকারি উদ্যোগ আহ্বান করে “ এক্সপ্রেসন অফ ইন্টারেস্ট “ সংক্ষেপে ইওআই আহ্বান করা হয়।আজকের বিক্ষোভে ইউনিয়নের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে হাসপাতালের বেসরকারীকরনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই গড়ে তোলা হবে। দুর্গাপুর ইস্পাত কারখানা ও সর্বোপরি সেইল সর্বকালীন রেকর্ড মুনাফা করেছে । তাই এই সুবর্ণ সুযোগ কে ব্যবহার করে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য চিকিৎসা পরিকাঠামোর জন্য মৌলিক বিনিয়োগ করে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবা সর্বোচ্চ মানের করে তোলার জন্য সিআইটিইউ সর্বোতভাবে সহায়তা করবে।আজকের বিক্ষোভে উপস্হিত ছিলেন ললিত মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।অন্যদিকে,তীব্র দাবদাহর মধ্যে ইস্পাতনগরীতে জল-বিদ্যুৎ পরিষেবার বেহাল দশায় ক্ষিপ্ত বাসিন্দারা । ইস্পাতনগরীতে রাজ্যের শাসক দলের মদতে চলছে অবাধে জল-বিদ্যুৎ লুঠ । দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন নিশ্চুপ। অন্যদিকে অবাধে কর্মী-সংকোচন করে নাগরিক পরিষেবা কে অপ্রতুল করে তুলেছে নগর প্রশাসনের কর্তৃপক্ষ। আজ বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে নগর প্রশাসনিক ভবনে ( টি এ বিল্ডিং )-এ নিরবিচ্ছিন্ন জল ও বিদ্যুত সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন ললিত মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,বাবুরাম শর্ম্মা ও নন্দলাল দাস ।



















Monday, 5 June 2023

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হোল পদযাত্রা,বৃক্ষরোপন।

 


দুর্গাপুর,৫ই জুন : আজ ৫০-তম বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) থেকে রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চ পর্যন্ত পদযাত্রা হয় । তারপরে বৃক্ষরোপন করা হয়। বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি,প্রসুন চ্যাটার্জি ও সন্তোষ চট্টোরাজ। পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা এই বছরে বারো হাজার বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা রেখেছেন বলে কেন্দ্রের পক্ষ থেকে প্রদ্যুত মুখার্জি জানিয়েছেন ।