Monday, 24 July 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ এর ডাকে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৪শে জুলাই : আজ সকালে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে অর্জুন মূর্তির সামনে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখালেন। দীর্ঘ দিন ধরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ নানা অছিলায় পূর্ণাঙ্গ বেতন-চুক্তি করছে না, শ্রমিকদের ন্যায্য ৩৯ মাসের বকেয়া সহ অন্যান্য নায্য পাওনা আটকে রেখেছে। ঠিকা শ্রমিকদের এখনও বেতন-চুক্তির আওতায় আনেনি। অন্যদিকে বেহাল ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা। দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন ও সম্প্রসারন হচ্ছে না।তারই মাঝে একতরফাভাবে শ্রমিক বিরোধী আর.এফ.আই.ডি এবং বায়োমেট্রিক হাজিরা চাপিয়ে দেবার চেষ্টা করছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ। এই সব বিষয়ে অবিলম্বে প্রতিকার চেয়ে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখান । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ।




Sunday, 23 July 2023

ক্যাপটেন লক্ষী সায়গলের প্রয়ান দিবসে শ্রদ্ধার্ঘ : মনিপুরের বিভৎস নারীঘাতি জাতি-দাঙ্গার প্রতিবাদে মিছিল ।

 


দুর্গাপুর,২৩শে জুলাই : আজ ইস্পাতনগরীতে প্রবাদপ্রতীম স্বাধীনতা সংগ্রামী ক্যাপটেন লক্ষী সায়গলের প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হোল। এই উপলক্ষে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে হর্ষবর্ধন রোডে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মিতা ভট্টাচার্য,সুস্মিতা দাস ও মাধুরী দাস।এরপরে,বিজেপি-শাসিত মনিপুরের বিভৎস নারীঘাতি জাতি-দাঙ্গার প্রতিবাদে মিছিল হয়।মিছিলে উপস্হিত ছিলেন দিপক ঘোষ,অজিত মন্ডল,মিতা ভট্টাচার্য সহ অন্যান্য গন আন্দোলনের নেতৃবৃন্দ। এই উপলক্ষে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত বি-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে চন্ডিদাস বাজার মোড়ে “উত্তরাধিকারী“ পথ-নাটক উপস্হাপিত করা হয়।নাটক শুরুর আগে বক্তব্য রাখেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদিকা শান্তি মজুমদার ।





















Saturday, 22 July 2023

অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারিদের কনভেনশন অনুষ্ঠিত হোল।

 


দুর্গাপুর,২২শে জুলাই : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর এ-জোনে ডিভিসি অডিটোরিয়ামে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর উদ্যোগে বয়োঃজেষ্ঠ নাগরিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের সভা হোল । উপস্হিত ছিলেন মলয় ভট্টাচার্য,শুভাশিষ গুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ,সীমান্ত চ্যাটার্জী ও স্বপন মজুমদার।বক্তারা সেইলের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের কোয়ার্টার(লিজ/লাইসেন্স),মেডিক্লেম,হাসপাতালে চিকিৎসা সহ বিভিন্ন সমস্যার বিষয়ে ইউনিয়নের দৃষ্টভঙ্গী তুলে ধরেন। সেইল কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের প্রতি বিভিন্ন ধরনের অবহেলা-বঞ্চনার বিরুদ্ধে ইউনিয়নের ধারাবাহিক লড়াই-আন্দোলনের সাফল্য-ব্যার্থতার কথা তুলে ধরে ইউনিয়নের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক শাখার নেতৃত্বে অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক সহ বয়োঃজেষ্ঠ নাগরিকদের জন্য ২০১১ সালে ভারত সরকারের কাছে দাখিল করা ড. ভি মোহিনী গিরি কমিশনের রিপোর্ট কার্যকর,সিআইটিইউ পরিচালিত পেনশন প্রাপকদের সংগঠন কে মজবুত করা সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।








Friday, 21 July 2023

মনিপুরে নারকীয় দাঙ্গা,নারীদের প্রতি বীভৎস অত্যাচারের প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল,ক্রীড়াবিদ-দর্শকদের প্রতিবাদ।



দুর্গাপুর,২১শে জুলাই : বিজেপি-শাসিত মনিপুরে এক মাসের বেশী সময় ধরে চলা নারকীয় জাতি-দাঙ্গা ও নারীদের প্রতি বীভৎস অত্যাচারের প্রতিবাদে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোন মেইনটেনেন্স থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত মিছিল হোল। মিছিলে মহিলাদের উপস্হিতি ছিল চোখে পড়ার মত।মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন স্বপন সরকার,আল্পনা চৌধুরী ও স্বপন মজুমদার। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই মিছিলে  ছিলেন সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,আল্পনা চৌধুরী,দিপক ঘোষ,স্বপন সরকার প্রমুখ ।অন্যদিকে, ঐতিহ্যবাহী আশিস-জব্বার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে আমরা কজন বয়েজ ক্লাব বনাম উখরা ফুটবল আকাদেমির মধ্যে কোয়ার্টার ফাইনালের খেলার বিরতির সময় খেলোয়ার-রেফারি-দর্শক-সংগঠকরা একযোগে মানব-বন্ধন করেন মনিপুরে নারকীয় দাঙ্গা,নারীদের প্রতি বীভৎস অত্যাচারের প্রতিবাদ করেন ও দাঙ্গায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন।
















Sunday, 16 July 2023

ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা : আশিস-জব্বার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এর খেলা চলছে।

 


দুর্গাপুর,১৬ই জুলাই : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিপ্রেন্দু চক্রবর্তি,স্বপন সরকার,আল্পনা চৌধুরী প্রমুখ । বক্তারা রাজ্যে সাম্প্রতিক রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসক তৃনমূল কংগ্রেসের মদতে ভোট-লুঠ,গণহত্যা,সন্ত্রাস সহ অস্বাভাবিক মুল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

  এদিকে, ইস্পাতনগরীর লাল ময়দানে শুরু হয়েছে আশিস-জব্বার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এর খেলা। আজকের খেলায় তানসেন অ্যাথালেটিক ক্লাব ২-০ গোলে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব কে পরাস্ত করে কোয়ার্টার ফাইন্যালে পৌঁছিয়েছে।








Thursday, 13 July 2023

শহীদ নিমাই অধিকারীর ৪২-তম শহীদ দিবস পালিত হোল।

 


দুর্গাপুর,১৩ই জুলাই : আজ সকালে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে করলেন ইস্পাত শ্রমিকরা। ১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক  নিমাই অধিকারীরকে,ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য  সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন।তাঁর স্মরণে,দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের  সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে জেনারেল শিফটে্ এর কাজ শুরু হওয়ার আগে , শহীদ-স্মরনে অনুষ্ঠান পালন করা হয়

   আজ সকালে ,অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন কালী সান্যাল।শহীদবেদীতে মাল্যদান করেন কালী সান্যাল,নিমাই ঘোষ,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,পরিবারের পক্ষে কৃষ্ণচন্দ্র অধিকারী প্রমুখ।

  বিকালে ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহিত ফুটবল টুর্নামেন্ট শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য  স্মৃতি ফুটবল প্রতিযোগিতা।জনাকীর্ণ মাঠে উদ্বোধনী খেলায় তানসেন অ্যাথালেটিক ক্লাব কে -৫-২ গোলে পরাস্ত করে আইএন দিশারী। এ বছরে দুর্গাপুর মহকুমার সুপার ডিভিসনের ৮ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে।

  পরে,পঃবঃ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্র ও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।সন্ধ্যায়,চিত্তব্রত মজুমদার ভবনে বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্লোল ঘোষ। ইস্পাত ঠিকা শ্রমিক ও সি.আই.টি.ইউ করার জন্য কাজের জায়গা থেকে তৃণমূলের দ্বারা উৎখাত শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।