Wednesday, 23 August 2023

প্রয়াত তিন শ্রমিক নেতাকে স্মরণ করল ইস্পাতনগরী ।

 


দুর্গাপুর,২৩শে আগস্ট : আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর বি-জোনে,হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিইউ ) এর পক্ষ থেকে প্রয়াত তিন শ্রমিক নেতা নির্মলচন্দ্র পাল,দ্বারিকানাথ ঘোষ ( ডি এন ঘোষ ) ও শক্তি মাজির স্মরণ সভার আয়োজন করা হয় । তিন নেতাই ১৯৬০ এর দশকে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন এবং পরবর্তিতে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নে যোগদান করে ধাপে ধাপে ইউনিয়নের নেতৃত্বপদে আসীন হয়েছিলেন। ১৯৭০ এর দশকে পঃবঙ্গে গনতন্ত্রের কালো দিন গুলিতে ভারতের তারা কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র সভ্যপদ লাভ করেন । প্রায় ছয় দশক ধরে প্রয়াত তিন শ্রমিক নেতা ইউনিয়ন ও পার্টি পরিচালনায় যে দক্ষতা,সাহস ও মতাদর্শের প্রতি অবিচল থেকে দুর্গাপুরের শ্রমিক ও গন আন্দোলন কে নেতৃত্ব দিয়েছলেন সেই কথা তুলে ধরে বক্তারা আগামী দিনে তাদের সেই সংগ্রামী জীবনের উদাহরন কে স্মরন রেখে শ্রমিক ও গন আন্দোলন কে বিকশিত করার দক্ষতা অর্জনের আহ্বান জানান। বক্তব্য রাখেন রথিন রায়,সুখময় বোস,কিঙ্কর ঘোষ,বিশ্বরূপ ব্যানার্জি ,সীমান্ত চ্যাটার্জি,ললিত মিশ্র,দেবাশীস পাল প্রমুখ। সঞ্চালনা করেন স্বপন মজুমদার।



নির্মলচন্দ্র পাল


দ্বারিকানাথ ঘোষ ( ডি এন ঘোষ )

শক্তি মাজি


Monday, 21 August 2023

সিআইটিইউ এর ডাকে ইস্পাতনগরীতে সংহতি সভা : দুর্গাপুর ইস্পাত কারখানায় চলেছে স্বাক্ষর-সংগ্রহ।

 


দুর্গাপুর,২১শে আগস্ট : প্রস্তুতি চলছিল জলপাইগুড়ির সুবোধ সেন ভবনে তৃণমূলের হামলা এবং সিআইটিইউ এর সর্বভারতীয় বাগিচা শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক জিয়াউল আলম সহ ৫ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল হবে। বিকাল গড়াতেই খবর পৌঁছাল যে ৫ সাথীর জামিন মঞ্জুর হয়েছে।  লড়াই জারী রাখার অঙ্গীকার করে ইস্পাতনগরীর ডেভিড-তিলক মোড়ে সিআইটিইউ এর পক্ষ থেকে জলপাইগুড়ির লড়াকু সাথীদের অভিনন্দন জানিয়ে সংহতি সভা হোল । বক্তব্য রাখেন ললিত মিশ্র ও সন্দীপ পাল । এদিকে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ ) এর ডাকে অবিলম্বে সেইল-আরআইএনএল এর পুর্নাঙ্গ বেতন-চুক্তি ও বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে চলেছে সভা ও স্বাক্ষর-সংগ্রহ।









Sunday, 20 August 2023

প্রয়াত পার্টি সদস্য রামশংকর দুবের স্মরণ সভা অনুষ্ঠিত হোল ।

 


দুর্গাপুর,২০শে আগস্ট : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আকবর রোডে আকবর-তুলসীদাস সেক্টর অফিসে প্রয়াত পার্টি সদস্য রামশংকর দুবের স্মরণ সভা অনুষ্ঠিত হোল । গত ১লা আগস্ট প্রয়াত হন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির আকবর-তুলসীদাস শাখার পার্টি সদস্য রামশংকর দুবে।সভার শুরুতে সঙ্গীত পরিবেশন করে লহরী শিল্পী গোষ্ঠী। স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন অশোক সরকার।এছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,প্রকাশতরু চক্রবর্তী,বিমল রায় ও দেবব্রত দাস। উপস্থিত ছিলেন অজিত মন্ডল,মিতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রয়াত রামশংকর দুবের পু্ত্র ও পুত্রবধু সহ অসংখ্য মানুষ। 
















Friday, 18 August 2023

জলপাইগুরিতে পার্টির জেলা দপ্তর ও বামপন্থী গনসংগঠনগুলির দপ্তরে হামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল।

 


দুর্গাপুর,১৮ই আগস্ট : গত বুধবার, জলপাইগুরিতে পার্টির জেলা দপ্তর ও বামপন্থী গনসংগঠনগুলির দপ্তরে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ নামধারী একদল দুষ্কৃতি দল এবং ভাঙ্গচূর চালায়। পাল্টা প্রতিরোধ হয়।এরপরে পুলিশ হামলাকারীদের পরিবর্তে গ্রেপ্তার করে পার্টি নেতৃবৃন্দ কে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠায় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর খুনের ঘটনায় অভিযুক্তদের সাথে তৃণমূলের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হয়ে “মার্কসবাদী”-দের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলার পরপরে এই হামলা,জেলে পাঠানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর বি-জোন মেইনটেনেন্স থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত মিছিল হোল।মিছিল থেকে হামলার ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিরপরাধ জেল বন্দীদের অবিলম্বে মুক্তির আওয়াজ ওঠে । মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি, দিপক ঘোষ, স্বপন সরকার,প্রমুখ। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন ললিত মিশ্র।










Tuesday, 15 August 2023

ইস্পাতনগরীতে পালিত হোল ৭৭-তম স্বাধীনতা দিবস : ভারতের সংবিধানের মূল মর্মবস্তুর রক্ষার জন্য শপথ নেওয়া হোল।

 


দুর্গাপুর,১৫ই আগস্ট : আজ ভারতের ৭৭-তম স্বাধীনতা দিবসে উপলক্ষে, শহীদ আশিস-জব্বার ভবন,৫/৫ কৃত্তিবাস রোড ও বি.টি. রণদিভে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে সন্তোষ দেবরায়,আল্পনা চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জি। ভারতের কমিউনিস্ট পার্ট (মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে এ-জোন মেজর পার্কের সামনে এবং ভারতের কমিউনিস্ট পার্ট (মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে চন্ডিদাস বাজারে মানববন্ধন করা হয় ও  ভারতের সংবিধানের মূল মর্মবস্তুর রক্ষার জন্য শপথ গ্রহন করা হয়। উপস্থিত ছিলেন দিপক ঘোষ,অজিত মন্ডল,স্বপন সরকার,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।