Friday, 20 October 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রবল শ্রমিক আন্দোলনের চাপে শ্রমিক নেতাদের সাসপেনশনের নির্দেশ নিঃশর্তে প্রত্যাহার :যৌথ আন্দোলন চলবে।

 


দুর্গাপুর,২০শে অক্টোঃ : প্রবল শ্রমিক আন্দোলনের চাপে শেষ পর্যন্ত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতা সীমান্ত চ্যাটার্জী ও সুকান্ত রক্ষিতের বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ নিঃশর্তে প্রত্যাহার করতে বাধ্য হোল।

দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবিতে। পরে যুক্ত হয় অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাস থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, এর যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।

ঐক্যবদ্ধ আন্দোলন কে স্বৈরাচারী উপায় দমন করার উদ্দেশ্য নিয়ে গত ১৪ই অক্টোঃ আচমকাই দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী এইচএমএস ইউনিয়নের আহ্বায়ক সুকান্ত রক্ষিত কে কোন রকম সতর্কীকরন করা ছাড়াই সাময়িক বরখাস্তের নির্দেশনামা জারি করে।এছাড়াও বিভিন্ন বিভাগে কর্মরত ইউনিয়ন নেতৃবৃন্দ কে কর্তৃপক্ষসতর্ককীরনেরচিঠি পাঠায়।এর পরে আন্দোলনের তীব্রতা আরো বৃদ্ধি পায়। সেইল-আরআইএনএল এর সর্বত্র তীব্র শ্রমিক বিক্ষোভ শুরু হয়। গত ১৭ই অক্টোবর সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে সেইল-আরআইএনএল এর বার্ষিক বোনাসের সভা শুরু হলে দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন ও অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়া ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানান এবং ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের নেতৃত্বে  দুর্গাপুর ইস্পাত কারখানায় বর্তমানে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানান। এই পরিস্থিতিতে আজকে কারখানার ডিআইসি সাথে সাতটা ইউনিয়নের সভা হয়। এই সভায় সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় শ্রমিক নেতা সীমান্ত চ্যাটার্জী ও সুকান্ত রক্ষিতের বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ নিঃশর্তে প্রত্যাহারের দাবি করা হয় এবং অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়াসতর্ককীরনেরচিঠি প্রত্যাহারের দাবি জানানো হয়।

৭টি ইউনিয়নের যৌথ দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ নিঃশর্ত সাসপেনশন তোলার কথা ঘোষণা করেন এবং তাদের আজকেই কাজে যোগদান করতে আহ্বান করেন।‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের বিষয়েও ইউনিয়নগুলির দাবি মত পদক্ষেপ নেওয়ার কথা কর্তৃপক্ষ জানায়। এই জয় কে দুর্গাপুর ইস্পাতের সমস্ত শ্রমিকের সংগ্রামী ভূমিকার জয় বলেই যৌথ নেতৃত্ব মনে করে।

   এর আগে,সকালে ৭টি ইউনিয়নের যৌথ আহ্বানে কারখানার প্ল্যান্ট মেডিক্যালের কাছে বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,পরেশ প্রামানিক,সুভাষ সিং,নিরঞ্জন রায়,সব্যসাচী গোস্বামী ও অরূপ দাস।নেতৃবৃন্দ সমস্ত দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেন।বেলা গড়াতে খবর আসে যে কর্তৃপক্ষ সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নদের সাথে আলোচনা ছাড়াই,কোন রকম গনতন্ত্রিক রীতিনীতির তোয়াক্কা না করে একতরফা ভাবে শ্রমিক-কর্মচারিদের গতবারের বার্ষিক বোনাসের প্রায় অর্ধেকের সামান্য কিছু বেশি এবারের বার্ষিক বোনাস দেওয়ার জন্য একক উদ্যোগ গ্রহন করেছে। ৭টি ইউনিয়নের যৌথ মঞ্চ কর্তৃপক্ষের  এই উদ্যোগ কে শ্রমিক-ঐক্য ভাঙ্গার ষড়যন্ত্র বলেছেন।তবে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে শেষ পর্যন্ত শ্রমিক আন্দোলন জয়ী হবে বলে ৭টি ইউনিয়নের যৌথ মঞ্চ প্রত্যয়ী।







Thursday, 19 October 2023

উৎসবের দিনে বোনাস নাই ইস্পাত শ্রমিকদের : দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে।

 


দুর্গাপুর,১৯শে অক্টোঃ :  শারোদৎসব এর প্রাক্কালে বার্ষিক বোনাস পাওয়া কে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গভীর সংকটে পড়েছে রাজ্যে সেইল এর তিন কারখানা যথাক্রমে দুর্গাপুর ইস্পাত কারখানা,অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সেইল-আরআইএনএল এর হাজার হাজার শ্রমিক – কর্মচারিবৃন্দ ও তাদের পরিবারবর্গ। করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে।মৃত্যু এসে শতাধিক শ্রমিকের জীবন ছিনিয়ে নেয়। ভারতের “ মহারত্ন “  সেইলের সর্বোচ্চ উৎপাদন- উৎপাদনশীলতা অর্জন করেছে। সেইল বার্ষিক ১ লক্ষ কোটি টাকার ওপরে লেনদেন করে ভারতের এই রকম মুষ্টিমেয় কিছু কোম্পানীর   “এলিট গ্রুপে “ জায়গা করে নিয়েছে । কিন্তু সেইলের ৫৬ বছরের ইতিহাসে এই আনন্দঘন মুহুর্তে ,এই সাফ্যলের অন্যতম কাণ্ডারী ইস্পাত শ্রমিকদের জীবনে নেমে এসেছে বিষাদের ছায়া ।পুর্ণাঙ্গ বেতন চুক্তি,বেতন চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ বকেয়া বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষ  সমাধানের বদলে ঝুলিয়ে রেখেছে।এর ফলে সেইল-আরআইএনএল এর শ্রমিকদের মধ্যে যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে । কিন্তু এরই মধ্যে শ্রমিকদের বার্ষিক বোনাস,যা ‘পুজো বোনাস’ নামে শিল্পাঞ্চলে সমাধিক পরিচিত, গত ১৭ই অক্টোঃ( মঙ্গলবার) দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির সাথে বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা, কর্তৃপক্ষের একঁগুয়েমী ও শ্রমিকদের বিরুদ্ধে অপমানজনক মনোভাবের জন্য ভেস্তে যায়।বার্ষিক বোনাসের সভায় কর্তৃপক্ষের দেওয়া গতবারের বার্ষিক বোনাসের প্রায় অর্ধেকের সামান্য কিছু বেশি এবারের বার্ষিক বোনাস দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রস্তাব ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ- আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস) ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করে। ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ কে দৃঢ় ভাবে জাননো হয়েছে যে গতবারের বার্ষিক বোনাসের থেকে বেশী অথবা সমহারে শ্রমিকদের বার্ষিক বোনাস দিতে হবে। রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে বার্ষিক বোনাসের ফয়সালা করতে হবে। আইএনটিটিইউসি এর পক্ষ থেকেও এই দাবি কে সমর্থন করা হয়েছে।হয়েছে।তার আগে, সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে সেইল-আরআইএনএল এর বার্ষিক বোনাসের সভা শুরু হলে দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে নিঃশর্তে সাসপেনশন অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়াসতর্ককীরনেরচিঠি প্রত্যাহারের দাবি জানান।

দুর্গাপুর ইস্পাত কারখানার ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা  দিল্লিতে  শ্রমিক ইউনিয়নদের মধ্যে ঐক্য অটুট রেখে কর্তৃপক্ষের অপমানজনক বোনাস-প্রস্তাবকে জোটবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে প্রভাবিত করেছে।কর্তৃপক্ষের এইরকম অন্যায়,আচরনের ফলে শ্রমিকদের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ বিষ্ফোরিত হয়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের সর্বত্র শ্রমিকরা প্রবল বিক্ষোভ আন্দোলন সামিল হয়েছেন।

দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস) দপ্তরে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে শ্রমিকদের কাছে কর্তৃপক্ষের অপমানজনক বোনাস-প্রস্তাবকে জোটবদ্ধভাবে প্রত্যাখ্যানের বিষয়ে বিস্তরিত তুলে ধরেন নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জ,স্নেহাশিস ঘোষ ও রজত দিক্ষিত।এছাড়াও বক্তারা অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার আন্দোলনরত শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপরে সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানিয়ে এই ব্যবস্থাগ্রহনের পিছনে কর্তৃপক্ষের ব্যার্থতা আড়ালের অপচেষ্টা ও শ্রমিকদের গনতান্ত্রিক অধিকারের আঘাত বলে বর্ণনা করেন। সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ কারখানার শান্ত পরিবেশ কে অশান্ত করে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যার্থতা আড়ালের অপচেষ্টা কৌশল হতে পারে বলে বক্তারা সন্দেহ প্রকাশ করেন।দাবি মেটা না পর্যন্ত আন্দোলন চলবে বলে নেতৃবৃন্দ জানিয়ে দেন। আগামীকাল আবার বিক্ষোভ সমাবেশের ডাক দেন নেতৃবৃন্দ।






Wednesday, 18 October 2023

সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের নিম্নহারের বার্ষিক বোনাসের প্রস্তাব কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নরা ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করল : দুর্গাপুর ইস্পাতে আন্দোলন জারি।

 


দুর্গাপুর,১৮ই অক্টোঃ : ঢেউ উঠেছে কারা টুটছে আলো ফুটছে প্রাণ জাগছে …. এ যেন এক রূপকথা ! শ্রমিক ঐক্য ভেঙ্গে ফেলা যখন সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের কাছে জল-ভাত হয়ে উঠেছিল,তখন গতকাল দিল্লিতে অনুষ্ঠিত  বার্ষিক বোনাসের সভায় কর্তৃপক্ষের দেওয়া গতবারের বার্ষিক বোনাসের প্রায় অর্ধেকের সামান্য কিছু বেশি এবারের বার্ষিক বোনাস দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রস্তাব ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ- আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস) ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করে। ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ কে দৃঢ় ভাবে জাননো হয়েছে যে গতবারের বার্ষিক বোনাসের থেকে বেশী অথবা সমহারে শ্রমিকদের বার্ষিক বোনাস দিতে হবে। রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে বার্ষিক বোনাসের ফয়সালা করতে হবে। আইএনটিটিইউসি এর পক্ষ থেকেও এই দাবি কে সমর্থন করা হয়েছে।তার আগে, সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে সেইল-আরআইএনএল এর বার্ষিক বোনাসের সভা শুরু হলে দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন ও অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়া ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানান।

দুর্গাপুর ইস্পাত কারখানার ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা  দিল্লিতে শ্রমিক ইউনিয়নদের মধ্যে ঐক্য অটুট রেখে কর্তৃপক্ষের অপমানজনক বোনাস-প্রস্তাবকে জোটবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে প্রভাবিত করেছে। সেইলের সমস্ত ইউনিটে শ্রমিকরা লড়াইয়ের ঝাঁঝ বাড়িয়েছেন।

 দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের ভেতরে অর্জুন মুর্তির সামনে শ্রমিকেরা কালো ব্যাজ পরে  মানব-বন্ধন করেছেন।পরে শ্রমিকদের সামনে বক্তব্য রেখেছেন সন্দীপ পাল,বিক্রম চ্যাটার্জী,মানস চ্যাটার্জী, পরিতোষ মন্ডল,সব্যসাচী গোস্বামী রজত দিক্ষিত।আজ সন্ধ্যায় আবার দুর্গাপুর ইস্পাত কারখানার যৌথ ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বসে পরবর্তী কর্মসূচী স্থির করবেন।




Tuesday, 17 October 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে : দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ নিঃশর্তে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানালেন।

 


দুর্গাপুর,১৭ই অক্টোঃ : দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে। পরে যুক্ত হয় অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, এর যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।

ঐক্যবদ্ধ আন্দোলন কে স্বৈরাচারী উপায় দমন করার উদ্দেশ্য নিয়ে গত ১৪ই অক্টোঃ আচমকাই দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস ইউনিয়নের আহ্বায়ক সুকান্ত রক্ষিত কে কোন রকম সতর্কীকরন করা ছাড়াই সাময়িক বরখাস্তের নির্দেশনামা জারি করে।এছাড়াও বিভিন্ন বিভাগে কর্মরত ইউনিয়ন নেতৃবৃন্দ কে কর্তৃপক্ষ ‘সতর্ককীরনের’ চিঠি পাঠিয়েছে।কর্তৃপক্ষের এই ধরনের দমনমূলক কাজে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন তীব্রতা আরো বেড়ে গেছে।

অবিলম্বে নিঃশর্তে সাসপেনশন ও ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানিয়ে, দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের পক্ষ থেকে যৌথ ভাবে কারখানার ইডি(ওয়ার্কর্স) এর দফতরে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশের থেকে কর্তৃপক্ষ কে দমন-পীড়নে,অগনতান্ত্রিক রাস্তা থেকে না সরলে আন্দোলন কে আরো তীব্রতর করার হুঁশিয়ারি দেওয়া হয়।বক্তারা পরিস্কার জানিয়ে দেন যে দাবি পুরন না হলে এই ঐক্যবব্ধ আন্দোলন চলবেই। কারখানার রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ প্রত্যাহার, অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না) প্রদান,দীর্ঘদিনের বকেয়া দাবিসমূহ অবিলম্বে পুরনের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবি জানান । ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী কাল কারখানার অর্জুন মুর্তির সামনে কালো ব্যাজ ধারন করে শ্রমিকদের বৃহত্তম মানব-বন্ধনে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দেবাশিস পাল (সিআইটিইউ),দুর্গা মাজি,স্নেহাশিস ঘোষ (আইএনটিটিইউসি),দেবেশ চক্রবর্তি (আইএনটিইউসি),মানস চ্যাটার্জি (বিএমএস),গৌতম চ্যাটার্জি (এইচএমএস) ও শম্ভূনাথ প্রামনিক (এআইটিইউসি)।

  স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর পক্ষে ললিত মোহন মিশ্র জানিয়েছেন অবিলম্বে এই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সেইল-আরআইএনএল এর সর্বত্র সিআইটিইউ এর পক্ষে থেকে কর্তৃপক্ষ এর কাছে চিঠি দেওয়া হয়েছে ও বিক্ষোভ দেখানো হয়েছে।

    এই পরিস্থিতে আজ সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে সেইল-আরআইএনএল এর বার্ষিক বোনাসের সভা শুরু হলে দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন ও অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়া ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানান। সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক বংশ গোপাল চৌধুরিও সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন ও অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়া ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের নেতৃত্বে  দুর্গাপুর ইস্পাত কারখানায় বর্তমানে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।