Monday, 27 November 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার শ্রমিক বিক্ষোভের আজ ২৯-তম দিন : মেইন গেটে যৌথ মঞ্চের ডাকে বিক্ষোভ সমাবেশ।

 


দুর্গাপুর,২৭শে নভেঃ : বিগত ২-মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে, অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল,মেইন হাসপাতাল সহ চিকিৎসা ও নাগরিক পরিষেবার আধুনিকীকরন এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবিতে আন্দোলন চলছে। কারখানায় লাগাতার শ্রমিক বিক্ষোভের আজ ২৯-তম দিন। দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের ভেতরে অর্জুন মুর্তির সামনে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও তাপস সর।










Sunday, 26 November 2023

প্রয়াত পার্টি সদস্য সুনীল কোনার ও সমরেশ ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হোল।

 


দুর্গাপুর,২৬শে নভেঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর ৫/৫ কৃত্তিবাস রোডে, ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির  উদ্যোগে প্রয়াত পার্টি সদস্য সুনীল কোনার ও সমরেশ ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হোল। গত ১২ই অক্টোঃ প্রয়াত হয়েছিলেন সুনীল কোনার এবং ৫ই নভেঃ প্রয়াত হয়েছিলেন সমরেশ ভট্টাচার্য । স্মরণসভায় বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,সুখময় বোস,কে এস ব্যানার্জি ও আলপনা চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন স্বপন সরকার।




ইস্পাতনগরীতে মিছিল থেকে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেড সফল করার ডাক।

 


দুর্গাপুর,২৬শে নভেঃ : আগামী কাল দুর্গাপুরে পৌঁছাবে ঐতিহাসিক ইনসাফ যাত্রা।আজ বিকালে,ইস্পাতনগরীরর এ-জোনের আশিস মার্কেট থেকে এই উপলক্ষে  ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে একটি মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে হর্ষবর্দ্ধন রোড সেক্টর অফিসে শেষ হয়।মিছিলে ছিলেন দিপক ঘোষ,অজিত মন্ডল,সন্তোষ দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রিয় রাজ্য সরকারের নীতির ফলে গোটা দুর্গাপুর জুড়ে চলছে শিল্পের সংকট চরমে উঠেছে নতুন কোন শিল্প আসে নি।যে রাষ্ট্রায়ত্ব শিল্পের হাত ধরে দুর্গাপুর কর্মসংস্থানের কেন্দ্র হয়ে ওঠে,তা বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বেসরকারীকরনের নীতির ফলে শুকিয়ে যেতে বসেছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর ইস্পাত কারখানায় নিয়োগ প্রায় বন্ধ ।কাজের কোন সুযোগ না থাকার ফলে শিল্পনগরীর ছেলে-মেয়েরা ভিন রাজ্যে বা বিদেশে কাজের আশায় চলে যেতে বাধ্য হচ্ছে।এম..এম.সি কারখানার পুনরুজ্জীবনের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের উদ্যোগে ২০০৭ সালে হাইকোর্টের মাধ্যমে ১০০ কোটি টাকায় একটি কনসোর্টিয়াম ( কোল ইন্ডিয়া,ডিভিসি,ভারত আর্থ মুভার্স কে নিয়ে তৈরি ) ক্রয় করা সত্বেও ,আজ পর্যন্ত সেই কারখানা খোলার কোন উদ্যোগ বর্তমান রাজ্য সরকার দেখায় নি উপরন্তু ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল হলে,সিআইটিউ সহ অন্যান্য বামপন্থী গনসংগঠন গুলির সদস্য হওয়ার কারনে দুর্গাপুর ইস্পাত কারখানা,মনেট কারখানা সহ অন্যান্য জায়গা থেকে হাজার হাজার ঠিকা শ্রমিক কে কর্মচ্যূত করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আই কিউ সিটিতে জমিদাতাদের প্রাপ্য কাজ থেকে বঞ্চিত করা হয়। ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে কৃষি সঙ্কটের মুখে। সমবায় সংস্থা গুলিতে নির্বাচন বন্ধ,তাই নিয়োগ বন্ধ। । তাই কর্মসংস্থানের দাবিতে,গনতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে,ছাঁটাই ও কর্মচ্যূত শ্রমিকদের কাজে ফেরানোর দাবি কে জোরদার করতে ঐতিহাসিক ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেড সফল করার আহ্বান জানিয়ে মিছিল থেকে শ্লোগান ওঠে।
























 

Friday, 24 November 2023

ইস্পাতনগরীতে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেড সফল করার আহ্বান জানিয়ে প্রচার সভা অনুষ্ঠিত হোল।

 


দুর্গাপুর,২৪শে নভেঃ : আগামী ২৭শে নভেঃ দুর্গাপুরে পৌঁছাবে ঐতিহাসিক ইনসাফ যাত্রা।আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি-জোনে চন্ডিদাস বাজার মোড়ে এই উপলক্ষে বামপন্থী গনসংগঠন গুলির যৌথ উদ্যোগে এক জমজমাট প্রচার সভা হোল।বক্তব্য রাখেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক ভিক্টর আচার্য, স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সাধারন সম্পাদক ললিত মোহন মিশ্র ও আশিসতরু চক্রবর্তী। কেন্দ্রিয় রাজ্য সরকারের নীতির ফলে গোটা দুর্গাপুর জুড়ে চলছে শিল্পের সংকট চরমে উঠেছে নতুন কোন শিল্প আসে নি।যে রাষ্ট্রায়ত্ব শিল্পের হাত ধরে দুর্গাপুর কর্মসংস্থানের কেন্দ্র হয়ে ওঠে,তা বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বেসরকারীকরনের নীতির ফলে শুকিয়ে যেতে বসেছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর ইস্পাত কারখানায় নিয়োগ প্রায় বন্ধ ।কাজের কোন সুযোগ না থাকার ফলে শিল্পনগরীর ছেলে-মেয়েরা ভিন রাজ্যে বা বিদেশে কাজের আশায় চলে যেতে বাধ্য হচ্ছে।এম..এম.সি কারখানার পুনরুজ্জীবনের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের উদ্যোগে ২০০৭ সালে হাইকোর্টের মাধ্যমে ১০০ কোটি টাকায় একটি কনসোর্টিয়াম ( কোল ইন্ডিয়া,ডিভিসি,ভারত আর্থ মুভার্স কে নিয়ে তৈরি ) ক্রয় করা সত্বেও ,আজ পর্যন্ত সেই কারখানা খোলার কোন উদ্যোগ বর্তমান রাজ্য সরকার দেখায় নি উপরন্তু ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল হলে,সিআইটিউ সহ অন্যান্য বামপন্থী গনসংগঠন গুলির সদস্য হওয়ার কারনে দুর্গাপুর ইস্পাত কারখানা,মনেট কারখানা সহ অন্যান্য জায়গা থেকে হাজার হাজার ঠিকা শ্রমিক কে কর্মচ্যূত করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আই কিউ সিটিতে জমিদাতাদের প্রাপ্য কাজ থেকে বঞ্চিত করা হয়। ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে কৃষি সঙ্কটের মুখে । তাই কর্মসংস্থানের দাবিতে,গনতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে,ছাঁটাই ও কর্মচ্যূত শ্রমিকদের কাজে ফেরানোর দাবি কে জোরদার করতে এবং কেন্দ্রিয়  রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই ক্ষুরধার করতে ঐতিহাসিক ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেড সফল করার আহ্বান জানান বক্তারা।




দুর্গাপুর ইস্পাত কারখানায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন জারি আছে।

 


দুর্গাপুর,২৪শে নভেঃ : দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে। পরে যুক্ত হয় অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি।এরপরে, সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ,কোন রকম দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াই সম্পূর্ন  একতরফা ভাবে  শ্রমিক-কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতবারের তুলনায় প্রায় অর্ধেক বার্ষিক বোনাসের টাকা ঢুকিয়ে দেয় সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ। গতবারে বার্ষিক বোনাসের পরিমান ৪০,৫০০ টাকা থেকে কমে এবারে হয়েছে মাত্র ২৩,০০০ টাকা।অথচ সেইলের ৫৬ বছরের ইতিহাসে এই সময়ে ভারতের “ মহারত্ন “  সেইলের সর্বোচ্চ উৎপাদন- উৎপাদনশীলতা অর্জন করেছে। সেইল বার্ষিক ১ লক্ষ কোটি টাকার ওপরে লেনদেন করে ভারতের এই রকম মুষ্টিমেয় কিছু কোম্পানীর   “এলিট গ্রুপে “ জায়গা করে নিয়েছে ।

 এই অবস্থায়, দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, এর যৌথ আহ্বানে গত তিন মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।আজ সকালে, যৌথ মঞ্চের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কর্স) এর দফতরে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে যৌথ মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,তাপস সর,পরেশ কর্মকার,অরুপ রায়,শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত,সব্যসাচী গোস্বামী ও সৌমজিত বরুয়া।বক্তারা পরিস্কার জানিয়েছেন যে সব দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবেই। সমাবেশে চলাকালীন যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন ।