Sunday, 3 March 2024

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের দ্বিতীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতা।

 


দুর্গাপুর,৩রা মার্চ:  আজ ইস্পাতনগরীতে পঃ বঃ বস্তি উন্নয়ন সমিতি বি-জোন অঞ্চল কমিটির উদ্যোগে ভারতী নতুনপল্লী বস্তি অঞ্চলে দ্বিতীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মৃনাল মুখার্জী। প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।প্রাক্তন মহানাগরিক রথীন রায়,গণআন্দোলনের নেতা স্বপন সরকার এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।





















Saturday, 2 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় আতঙ্কিত ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের পাশে দাঁড়ালো সিআইটিইউ : দুই আধিকারিক সাময়িক বরখাস্ত।

 


দুর্গাপুর,২রা মার্চ: গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছিলেন দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক। আহত দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট সর্বজিত ধাঙ্গর ও বিনয় কুমার হরিজন।তাদের অবস্থা আশংকাজনক। যৌথ মঞ্চের (সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি) নেতৃবৃন্দ ইতিমধ্যেই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের স্থায়ী শ্রমিকদের মত সম চিকিৎসা,ক্ষতিপূরন সহ পরিবারের পাশে থাকার জোড়ালো দাবি জানিয়েছেন।কিন্তু কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে নিরুত্তর।

   এদিকে এই দুর্ঘটনায় আতঙ্কিত ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের পাশে দাঁড়িয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ )। ইউনিয়নের পক্ষে এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে দীর্ঘ দিন ধরে কারখানায় স্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।কেন্দ্রের বিজেপি সরকারের নীতির ফলে স্থায়ী দক্ষ শ্রমিকের বদলে অদক্ষ ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের দক্ষ শ্রমিক হয়ে ওঠার আগেই স্বল্প মজুরীতে কাজ চালিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন। মোদি জমানার ‘জুমলা’-র  শিকার দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । ‘মেক ইন ইন্ডিয়া’-র ধাঁচে ‘স্কিল ইন্ডিয়া’-র রঙ্গীন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রায় শত শত ট্রেড অ্যাপ্রেন্টিস প্রশিক্ষন নিতে আসেন। শ্রম আইনের আওতার বাইরে থাকায় তাদের প্রশিক্ষনের নামে কারখানার শ্রমিকদের কাজ করিয়ে নিংড়ে নেওয়ার পর ১ বছরে পরে তাদের কারখানার বাইরে বার করে দেওয়ার প্রথার নাম হল ‘স্কিল ইন্ডিয়া’ । স্টাইপেন্ড বাবদ তারা যা পান তার পরিমান ঠিকা শ্রমিকদের বেতনের থেকেও অনেকটাই কম। এর বিরুদ্ধে সহায়িকরন ও অন্যান্য দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । এই আন্দোলনের পাশে  শুরুর থেকেই রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )।তিনি আরো জানিয়েছেন এই দুর্ঘটনার পরে কর্তৃপক্ষের কাছে যৌথ মঞ্চের পক্ষে যথাযথ তদন্ত,পূর্বের দুর্ঘটনা গুলির তদন্ত রিপোর্ট প্রকাশ,সব দুর্ঘটনার তদন্ত রিপোর্ট সহ পুর্ণাঙ্গ পর্যালোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।ইতিমধ্যে গত ২৯শে ফেব্রুঃ দুর্ঘটনার পরে কর্তৃপক্ষ এসএমএস ও সেফটি বিভাগের দুই শীর্ষ আধিকারিক কে সাময়িক বরখাস্ত করেছে । ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি প্রশ্ন তুলেছেন যে দুর্ঘটনার তদন্তের আগেই এই পদক্ষেপ কি কারনে? তিনি দ্রুত তদন্ত করে রিপোর্ট প্রকাশের সাথে সাথে যথাযথ তদন্তের স্বার্থে অবিলম্বে সব ইউনিয়নের প্রতিনিদের তদন্ত কমিটিতে যুক্ত করার দাবি জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন এই বিষয়ে প্রাসঙ্গিক সব তথ্য সবিস্তারে জানিয়ে  ও ইউনিয়নের দাবি গুলি জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে সেইলের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।








Friday, 1 March 2024

প্রয়াত পার্টি সদস্য হিমাংশু বিমল দাস ।

 


দুর্গাপুর,১লা মার্চ : গত ২৬শে ফেব্রুয়ারী স্থানীয় নারসিং হোমে শ্রমিক আান্দোলনের অতীত দিনের নেতা হিমাংশু বিমল দাস প্রয়াত হয়েছেন।বয়স হয়েছিল ৮৬ বছর । তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ৭০-দশকের আাধা ফ্যাসিবাদি সন্ত্রাসের সময়  প্রতি তার ভূমিকা ছিল অনন্য।১৯৬১ সালে তিনি দুর্গাপুর  ইস্পাত কারখানায় কোক ওভেন বিভাগে যোগদান করেন। ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সদস্য হন। সেক্টর সংগঠনের সাথে ভালো ভাবে যুক্ত ছিলেন ও বহুবিধ ভূমিকা পালন করেন।১৯৭১ সালে পার্টি সদস্য পদ লাভ করেন।ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছিলেন ।শরীর  যতদিন ভালো ছিল ততদিন পাটি দপ্তরের কাজের সাথে যুক্ত ছিলেন।মৃত্যুর দিন পর্যন্ত তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়ার পার্টি কেন্দ্র শাখা সদস্য ছিলেন।।এক মাত্র পুত্র প্রয়াত হওয়ার পরে আর সেভাবে কাজ করতে পারেনি । পার্টি অন্ত প্রান প্রয়াত হিমাংশু বিমল দাস গত জানুয়ারী মাসে পাটিকে  দশহাজার টাকা দান  করেন । তাঁর মৃ্ত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষে স্বপন সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

Thursday, 29 February 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় আবার দুর্ঘটনা,আহত পাঁচ : শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২৯শে ফেব্রুঃ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক। আহতরা হলেন যথাক্রমে সর্বজিত ধাঙ্গর,বিনয় কুমার হরিজন,সোমনাথ ঘোষ,চিত্ত মন্ডল ও পৃথ্বীরাজ রায়।আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক,এক জনের অবস্থা স্থিতিশীল।আজ সকালে কারখানার এসএমএস বিভাগে ২নং বিওএফ কনভার্টারে ভয়াবহ বিষ্ফোরনের ফলে কর্ণভেদি শব্দে গলিত ইস্পাত শপ ফ্লোরে বহু দুর ছড়িয়ে পড়লে কর্মরত দুর্গাপুর ইস্পাতের ই.টি.এল বিভাগের দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক দুর্ঘটনার কবলে পড়েন। উচ্চ তাপমাত্রার(১৭০০-১৮০০ ডিগ্রী সেলসিয়াস) গলিত ইস্পাত তাদের শরীর কে তৎক্ষণাৎ দগ্ধ করে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কনভার্টারে জল ঢুকে পড়ায় এই ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। দ্রুততার সাথে আহতদের প্রথমে প্ল্যান্ট মেডিক্যাল ও পরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে দুর্ঘটনার খবর চাউর হতেই যৌথ মঞ্চের (সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি) নেতৃবৃন্দ হাসপাতালে পৌঁছিয়ে হস্তক্ষেপ করেন। পরে আহতদের সুচিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের উদ্বিগ্ন আত্মীয়-পরিজনদের সাথে যৌথ মঞ্চের নেতৃবৃন্দ মিশন হাসপাতালে আছেন।অন্যদিকে,এই ভয়াবহ দুর্ঘটনার খবর ছড়াতে কারখানার শ্রমিকদের মধ্যে ভীতি ও আশংকার পরিবেশ তৈরি হয়। বন্ধ হয়ে যায় এসএমএস বিভাগে বাকি দুই বিওএফ কনভার্টারের কাজ,বিঘ্নিত হয় উৎপাদন।শুরু হয় শ্রমিক বিক্ষোভ।অবস্থা সামাল দিতে তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস ) যৌথ মঞ্চের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন। পরে ইডি( ওয়ার্কস ) সহ কারখানার অন্যান্য উচ্চ পদস্থ আধিকরিকরা এবং যৌথ মঞ্চের নেতৃবৃন্দ একত্রে দুর্ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন ।পরে কর্তৃপক্ষ উপযুক্ত তদন্ত ও যথাযথ পদক্ষেপের আশ্বাস দলে বেলা তিন টে নাগাদ উৎপাদন শুরু হয়।

   হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি এই ভয়াবহ দুর্ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে দীর্ঘ দিন ধরে কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য  যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হলেও কর্তৃপক্ষ এই বিষয় উদাসীন । স্বাভাবিক কারনে পুরনো যন্ত্রপাতি দিয়ে একনাগাড়ে সর্বোচ্চ উৎপাদন করা হচ্ছে কিন্তু রক্ষনা-বেক্ষন ও মেরামতি যথাযথ করা হচ্ছে না। ফলে হামেশাই দুর্ঘটনা ঘটছে। গত ২৭শে ফেব্রুঃ ঐ কনভার্টারে জল ঢুকে পড়ার ঘটনা সম্পর্কে সেফটি বিভাগ আগাম সতর্ক করলেও উৎপাদন চালিয়ে যাওয়া হয়ে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন এর ফলে ‘রক্তপাত-হীন’ ইস্পাত উৎপাদনের জন্য কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কার্যতঃ ভুয়ো প্রতিশ্রুতিতে পরিনত হয়েছে। পর পর দুর্ঘটনা শ্রমিক ও আধিকরিক এবং তাদের পরিবার বর্গের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের নীতির ফলে স্থায়ী দক্ষ শ্রমিকের বদলে অদক্ষ ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের দক্ষ শ্রমিক হয়ে ওঠার আগেই স্বল্প মজুরীতে কাজ চালিয়ে নেওয়ার জন্য ব্যবহার করার জন্য কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন।তিনি জনিয়েছেন এই দুর্ঘটনার পরে কর্তৃপক্ষের কাছে যৌথ মঞ্চের পক্ষে যথাযথ তদন্ত,পূর্বের দুর্ঘটনা গুলির তদন্ত রিপোর্ট প্রকাশ,আহত ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের স্থায়ী শ্রমিকদের মত সম চিকিৎসা,ক্ষতিপূরন সহ পরিবারের পাশে থাকা,অবিলম্বে লিঙ্ক রোডের দুর্ঘটনা ও আজকের দুর্ঘটনা সহ ও অন্যান্য দুর্ঘটনার তদন্ত রিপোর্ট সহ পুর্ণাঙ্গ পর্যালোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।








Sunday, 25 February 2024

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা : দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করতে উদ্যোগী সিআইটিইউ ।

 


দুর্গাপুর,২৫শে ফেব্রুঃ : আজ সকাল থেকে ইস্পাতনগরীর দুই প্রান্তে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা। ইস্পাতনগরীর এ-জোনের শিবাজী রোড বয়েস’ হাই স্কুলের মাঠে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর উদ্যোগে ও পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির এ-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় এ-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।আড়াইশো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন বিশ্বরূপ ব্যানার্জি।উপস্থিত ছিলেন সীমান্ত চ্যাটার্জি,অজিত মন্ডল প্রমুখ। ইস্পাতনগরীর বি-জোনের নাগার্জুন রোডের মিলন চক্র ফুটবল ময়দানে পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বি-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় বি-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন মৃনাল মুখার্জি।উপস্থিত ছিলেন মহাব্রত কুণ্ডূ ,সন্তোষ দেব রায়,সুখময় বোস,স্বপন সরকার,আশিসতরু চক্রবর্তি প্রমুখ।

      গত কাল ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর রিটায়ার্ড সেলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুরের বাসিন্দা দের এক সম্মেলনীর আয়োজন করা হয়।দুর্গাপুরের অস্তিত্ব রক্ষার  দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করে আগামী দিনের লড়াই-সংগ্রাম কে দৃঢ় করার জন্য ইউনিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।বক্তব্য রাখেন রথিন রায়,ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।অনুষ্ঠিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনের দিনে এই ধরনের আরো ইউনিয়নের পক্ষ থেকে আরো সম্মেলনী করার হবে বলে ইউনিয়নের রিটায়ার্ড সেলের পক্ষ থেকে স্বপন মজুমদার জানিয়েছেন।