দুর্গাপুর , ২৫শে এপ্রিল : আজ সন্ধ্যায় , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন জে সি বোস বস্তি
অঞ্চলে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় । পদযাত্রায় উল্লখযোগ্য সংখ্যায় মহিলা ও যুবকের সাথে
বহু ঠিকাশ্রমিক যোগদান করেন । নির্বাচনের প্রাক্কালে লালঝাণ্ডার বিশাল মিছিলে এলাকার মানুষের মধ্যে দারুন
উৎসাহের সঞ্চার করেছে ।
Friday, 25 April 2014
Sunday, 20 April 2014
বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে বিজড়া থেকে শোভাপুর বিশাল পদযাত্রা ।
দুর্গাপুর , ২০শে এপ্রিল : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে বিজড়া থেকে শোভাপুর
বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হোল । পদযাত্রায় উল্লখযোগ্য সংখ্যায় মহিলা ও যুবকের সাথে ব্যাপকসংখ্যায়
কৃষিজীবি মানুষ যোগদান করেন । পদযাত্রার যত
এগিয়েছে , পদযাত্রীদের সংখ্যা ও রাস্তার দুপাশে মানুষের সংখ্যা ততই বেড়েছে । পদযাত্রার
শেষে বক্তব্য রাখেন কমঃ সুখময় বোস ।
Saturday, 19 April 2014
ইস্পাতনগরী দুর্গাপুরে কমঃ গৌতম দেবের জনসভায় জনপ্লাবন : একমাত্র বামপন্হীরাই পারে কং – বিজেপির জনবিরোধী নীতির বিকল্প জনস্বার্থবাহী কেন্দ্রীয় সরকার গঠন করতে : গৌতম দেব
দুর্গাপুর , ১৯শে এপ্রিল :আজ , বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট
মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ গৌতম দেব একথা বলেন । তিনি আরও বলেন যে রাজ্যের মানুষ
মমতা ব্যানার্জীকে পঞ্চায়েত –পৌরসভা থেকে রাজ্য সর্বত্র জিতিয়েছেন কিন্তু সর্বক্ষেত্রে
তিনি রাজ্যের মানুষকে দুর্দশার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন । তাই পঃ বঙ্গের স্বার্থে এবং
দেশের স্বার্থে রাজ্যের থেকে বামপন্হীদের বিপুল সংখ্যায় নির্বাচিত করার আহ্বান জানান
।
কমঃ গৌতম দেব ছাড়াও বক্তব্য রাখেন
, কমঃ সাইদুল হক , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির
সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় । বক্তব্য রাখেন
বামফ্রন্টের পক্ষে কমঃ আর.পি.সিং ( সিপিআই ), অনীত মল্লিক ( ফঃ বঃ ), রজত দত্ত (আরএসপি
) । সভাপতিত্ব করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পঃ বঙ্গ রাজ্য কমিটির
সদস্য কমঃ রথীন রায় ।
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে
আয়োজিত ইস্পাতনগরীর বি’জোনে চণ্ডীদাস ময়দানে আজকের এই জনপ্লাবন অভূতপুর্ব বলে তথ্যাভিজ্ঞ
মহল মনেকরছেন ।
Friday, 18 April 2014
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ও আগামীকাল ( ১৯শে এপ্রিল ) কমঃ গৌতম দেবের জনসভার প্রচারে মিছিলে মিছিলে ছয়লাপ হোল ইস্পাতনগরী দুর্গাপুর ।
দুর্গাপুর , ১৮ই এপ্রিল : আজ , ইস্পাতনগরী দুর্গাপুর মিছিলনগরীতে পরিনত হোল
। আগামীকাল ( ১৯শে এপ্রিল ) ইস্পাতনগরীর বি’জোনের
চণ্ডীদাস পূজো-ময়দানে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর
১এ জোনাল কমিটির উদ্যোগে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ গৌতম দেবের জনসভা । আগামীকালের
সভা ও বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী
কমঃ সাইদুল হকের সমর্থনে আজ , , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর
১এ জোনাল কমিটির উদ্যোগে ইস্পাতনগরীর বি’জোন , সি’জোন , সেপকো ও সিটি সেন্টারের সেইল
সমবায় আবাসন অঞ্চলে মোট ৬টি মিছিল বেরোয় । মিছিলে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহন করেছেন
।
Thursday, 17 April 2014
গ্রাম থেকে শহর – ইস্পাতনগরী দুর্গাপুর ও সংলগ্ন গ্রামঞ্চলে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ও বর্তমান সাংসদ কমঃ সাইদুল হকের সমর্থনে জোরদার প্রচার চলছে ।
দুর্গাপুর , ১৭ই এপ্রিল : সন্ধ্যা
৭-৩০ ছুঁই ছুঁই । বিজরা গ্রামে , ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র ১এ জোনাল কমিটির ডাকে বিশাল গ্রামসভা অধীর আগ্রহে অপেক্ষা করছে কমঃ সাইদুল হকের
জন্য । একটু পরেই , সভায় পৌঁছলেন কমঃ সাইদুল হক । এর আগেই ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর এ’জোনের আশীষ মার্কেটের
থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নিয়েছেন কমঃ সাইদুল হক । মুখে কোন
ক্লান্তির ছাপ নেই সংসদের ভিতরে ও বাইরে সমানভাবে সাবলীল এই দক্ষ সাংসদের ।এরপরে , ইস্পাতনগরীর
বি’জোনের উইলিয়াম কেরীর মোড়ে এক জনসভায় বক্তব্য রাখেন কমঃ সাইদুল হক এবং জনসভার শেষে
কমঃ সাইদুল হক কে সামনে রেখে এক বিশাল মিছিল
উইলিয়াম কেরী থেকে শুরু হয়ে মহুয়াবাগান , হাজরাপাড়া প্রদক্ষিন করে এস.এন.বোসে শেষ হয় । মিছিল শেষ করেই কমঃ সাইদুল হক
চলে যান আইনস্টাইন মোড়ে । সেখানে অপেক্ষমান বিশাল জনতার সামনে বক্তব্য রাখেন কমঃ সাইদুল
হক । সভা যখন শেষ হয় তখন ঘড়ির কাঁটা রাত ১০-০০ ছুঁয়েছে । বিজরা গ্রাম ও ইস্পাতনগরীর
বি’জোনের নির্বাচনী প্রচারে উদ্যোক্তা ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র ১এ জোনাল কমিটি ।
Sunday, 13 April 2014
প্রয়াত কমঃ রমাপ্রসাদ গাঙ্গুলীর স্মরণসভা ।
দুর্গাপুর , ১৩ই এপ্রিল :আজ , আশীষ-জব্বর ভবনে , ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী)-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির উদ্যোগে প্রয়াত পার্টি-সদস্য কমঃ রমাপ্রসাদ
গাঙ্গুলীর স্মরণসভা অনুষ্ঠিত হয় । গত ২৩শে মার্চ তিনি প্রয়াত হন ।
প্রয়াত কমঃ রমাপ্রসাদ গাঙ্গুলীর
প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে স্মরণসভার কাজ শুরু হয় । মাল্যদান করেন কমঃ রথীন
রায় , সুশান্ত ব্যানার্জী , সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ
অন্যান্য পার্টি ও গণসংঘটনের নেতৃবৃন্দ এবং প্রয়াত কমঃ রমাপ্রসাদ গাঙ্গুলীর অবিবাহিত
কন্যাদ্বয় দুর্বা ও উৎপন্না এবং অন্যান্য আত্মীয়-স্বজন বন্ধুবর্গ । শোকপ্রস্তাব পাঠ
করেন কমঃ কাজল চ্যাটার্জী । স্বরচিত কবিতা
পাঠ করেন কমঃ মৃণাল ব্যানার্জী । স্মৃতিচারনা করেন কমঃ রথীন রায় ,অজিত মুখার্জী , সুশান্ত ব্যানার্জী ও নির্মল ভট্টাচার্য । প্রয়াত
কমঃ রমাপ্রসাদ গাঙ্গুলীর স্মরণে পার্টিকে দান করার জন্য কমঃ সুশান্ত ব্যানার্জীর হাতে
৫০০০.০০ টাকার চেক তুলে দেন তাঁর কন্যাদ্বয় দুর্বা ও উৎপন্না । সভাপতিত্ব করেন কমঃ
সুশান্ত ব্যানার্জী ।
Subscribe to:
Posts (Atom)