Sunday, 27 April 2014

বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীতে প্রচারের ঝড় উঠল,মিছিলে জনজোয়ার ।

দুর্গাপুর , ২৭শে এপ্রিল : আজ বিকালে  , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি-জোন পোষ্ট অফিস থেকে শুরু হয়ে বঙ্কিম-তানসেন-নাগার্জুন রোড- নাগার্জুন এক্স্টেনসন্ – নতুন পল্লী – ইস্পাত পল্লী  প্রদক্ষিন করে ভারতী মোড়ে শেষ হয় । গত মাসাধিককাল ধরে ইস্পাতনগরীর বুকে নিবিড় নির্বাচনী প্রচার চলছে । যত সময় গেছে , ততই মানুষ বামফ্রন্টের পক্ষে এসে দাঁড়িয়েছেন । কং-বিজেপির প্রচারের লেশমাত্র দেখা পাওয়া যায় নি । দেওয়াল প্রচারে জাহির করলেও , মানুষ যে তৃণমূলের ৩৪ মাসের অপশাসনে ফুঁসছে , সে কথা বুঝে তৃণমূলের প্রচার আর কর্মীসংখ্যা দু-এরই ভাঁটার টান । তৃণমূলের আক্রমনের মুখে দাঁড়িয়ে দৃঢ়প্রত্যয়ে পার্টিকর্মী-সমর্থকরা প্রচার চালিয়েছেন । আজকের মিছিলে , বিশেষ করে  যুব , মহিলা এবং শ্রমিকদের অগুন্তি উপস্হিতিতে মিছিল জানিয়ে দিল – ভোট লুঠেরারা সাবধান ! 

     














Saturday, 26 April 2014

বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীতে প্রচারে ঝড় উঠল পথসভায় ।

দুর্গাপুর , ২৬শে এপ্রিল : আজ সন্ধ্যায় , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি-জোন , সেপকো ও সেইল আবাসন অঞ্চলে ৫ টি পৃথক পথসভা অনুষ্ঠিত হল । নিউটন – ভারতী মোড় – কাশীরাম বস্তি – সেপকো জলট্যাঙ্ক ও কবিগুরু মোড়ে এই পথসভাগুলিতে পথচারী ও স্হানীয়  মানুষ দীর্ঘক্ষন ধরে বক্তব্য শোনেন । 










        

Friday, 25 April 2014

বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীর সংলগ্ন জে সি বোস বস্তি অঞ্চলে বিশাল মিছিল ।

দুর্গাপুর , ২৫শে এপ্রিল : আজ সন্ধ্যায় , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন জে সি বোস বস্তি অঞ্চলে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় । পদযাত্রায় উল্লখযোগ্য সংখ্যায় মহিলা ও যুবকের সাথে বহু ঠিকাশ্রমিক যোগদান করেন । নির্বাচনের প্রাক্কালে  লালঝাণ্ডার বিশাল মিছিলে এলাকার মানুষের মধ্যে দারুন উৎসাহের সঞ্চার করেছে ।    

           



 

Sunday, 20 April 2014

বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে বিজড়া থেকে শোভাপুর বিশাল পদযাত্রা ।

দুর্গাপুর , ২০শে এপ্রিল : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে বিজড়া থেকে শোভাপুর বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হোল । পদযাত্রায় উল্লখযোগ্য সংখ্যায় মহিলা ও যুবকের সাথে ব্যাপকসংখ্যায় কৃষিজীবি মানুষ যোগদান করেন ।  পদযাত্রার যত এগিয়েছে , পদযাত্রীদের সংখ্যা ও রাস্তার দুপাশে মানুষের সংখ্যা ততই বেড়েছে । পদযাত্রার শেষে বক্তব্য রাখেন কমঃ সুখময় বোস ।







 

Saturday, 19 April 2014

ইস্পাতনগরী দুর্গাপুরে কমঃ গৌতম দেবের জনসভায় জনপ্লাবন : একমাত্র বামপন্হীরাই পারে কং – বিজেপির জনবিরোধী নীতির বিকল্প জনস্বার্থবাহী কেন্দ্রীয় সরকার গঠন করতে : গৌতম দেব

দুর্গাপুর , ১৯শে এপ্রিল :আজ , বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ গৌতম দেব একথা বলেন । তিনি আরও বলেন যে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জীকে পঞ্চায়েত –পৌরসভা থেকে রাজ্য সর্বত্র জিতিয়েছেন কিন্তু সর্বক্ষেত্রে তিনি রাজ্যের মানুষকে দুর্দশার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন । তাই পঃ বঙ্গের স্বার্থে এবং দেশের স্বার্থে রাজ্যের থেকে বামপন্হীদের বিপুল সংখ্যায় নির্বাচিত করার আহ্বান জানান ।
  কমঃ গৌতম দেব ছাড়াও বক্তব্য রাখেন , কমঃ সাইদুল হক , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় ।  বক্তব্য রাখেন বামফ্রন্টের পক্ষে কমঃ আর.পি.সিং ( সিপিআই ), অনীত মল্লিক ( ফঃ বঃ ), রজত দত্ত (আরএসপি ) । সভাপতিত্ব করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় ।
  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে আয়োজিত ইস্পাতনগরীর বি’জোনে চণ্ডীদাস ময়দানে আজকের এই জনপ্লাবন অভূতপুর্ব বলে তথ্যাভিজ্ঞ মহল মনেকরছেন ।