Thursday, 8 November 2018

স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারের কর্মসূচী পালিত হল ।




দুর্গাপুর,৮ই নভেঃ : আজ সন্ধ্যায় তিলক ময়দানে নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে আয়োজিত মার্কসিয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলে স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারের কর্মসূচী পালিত হল । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে এই কর্মসূচী পালিত হয় । এরিয়া কমিটির পক্ষে এরিয়া সম্পাদক দিপক ঘোষ যারা আজকের কর্মসূচীতে যোগ দিয়ে যারা অঙ্গীকার করেছেন,তাদের কে অভিনন্দন জানিয়েছেন । উপস্হিত থেকে উৎসাহিত করেন  দুর্গাপুর ( পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায়সরকার,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



Wednesday, 7 November 2018

ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লবের ১০১-তম বার্ষিকি পালিত হচ্ছে ।




দুর্গাপুর,৭ই নভেঃ : বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লবের ১০১-তম বার্ষিকি পালিত হচ্ছে । আজ সকালে মূল কর্মসূচী অনুষ্ঠিত হয় আশিস-জব্বার ভবনে । সেখানে রক্তপতাকা উত্তোলন করেন রথিন রায় । এর পরে মার্কস-এঙ্গেলস-লেনিন-স্তালিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন রথিন রায়,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ প্রমূখ । ইতিমধ্যে রক্তপতাকা ও লাল আলোকমালায় সেজে উঠেছে আশিস-জব্বার ভবন,বি.টি.রণদিভে ভবন,এ.এস.পি ইউনিয়ন দফ্তর ও চিত্তব্রত মজুমদার ভবন । এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছে তিন টি পৃথক মার্কসিয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টল । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে মহান নভেম্বর বিপ্লবের ১০১-তম বার্ষিকি উপলক্ষ্যে আগামি কাল তিলক ময়দানের বুক স্টলে স্বেচ্ছায় মরোণত্তোর দেহদানের জন্য অঙ্গীকার এর কর্মসূচি পালন করা হবে ।












Tuesday, 6 November 2018

জেলায় শারদীয়া ও দীপাবলি উৎসবের সময় মার্কসিয় ও প্রগতিশিল সাহিত্যের বুক স্টলের সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে : গৌরাঙ্গ চ্যাটার্জী




দুর্গাপুর,৬ই নভেঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে নভে্ম্বর বিপ্লব উপলক্ষ্যে আয়োজিত  মার্কসিয় ও প্রগতিশিল সাহিত্যের বুক স্টলের উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী ও জেলা কমিটির সদস্য সন্তোষ দেবরায় । এর পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান এ বছরে উৎসবের মরসুমে জেলা জুড়ে ৬০ টি বুক স্টল হয়েছে । যা গত বছরের তুলনায় অনেক বেশী । তিনি আরও বলেন বর্তমান সময়ে মোদি সরকারের অধীনে দেশে হিন্দুত্ব সাম্প্রদায়িক শক্তি দেশের কর্পোরেট শক্তির লুঠ আড়াল করতে দেশের সংবিধান কে অগ্রাহ্য করার স্পর্ধা দেখাচ্ছে , রাজ্যে তৃণমূল সরকারের প্রশ্রয়ে এই শক্তি বৃ্দ্ধি পাচ্ছে,দেশ ও রাজ্য জুড়ে বাড়ছে বেকারিত্ব-দারিদ্র্যতরা জ্বালা ,বেসরকারিকরন , কারখানা বন্ধ,কৃষকের সর্বনাশ ।সারা দেশে বিজেপি ও রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে লড়াই গড়তে বই হাতিয়ার । এই হাতিয়ার নিরন্তর শান দেওয়ার জন্য তিনি বই পড়া ও পড়ানো কে এক অভিযানে পরিনত করার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ও বিজয় সাহা । উপস্হিত ছিলেন মহাব্রত কুন্ডু,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় অপর একটি বুক স্টলের উদ্বোধন হল ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডে । উদ্বোধন করেন প্রবীন পার্টি সদস্য অমরেন্দ্রনাথ অধিকারি ও কিংকর ঘোষ । বক্তব্য রেখেছেন নির্মল ভট্টাচার্য ও কাজল চ্যাটার্জি ।














Monday, 5 November 2018

দীপাবলি উপলক্ষ্যে সেইল কো:-অপারেটিভ অঞ্চলে উদ্বোধন হল বুক স্টল ।




দুর্গাপুর,৫ই নভেঃ : বর্তমান সময়ে জটিল পরিস্হিতি মোকাবিলা করে জনগনের লড়াই-সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে বই হল অপরিহার্য হাতিয়ার । বই পড়া ও বিক্রি – উভয়ের বিপুল বৃদ্ধি আজকের সময়ের চাহিদা । আমাদের এই লক্ষ্যপূরণ করতেই হবে ।
আজ সন্ধ্যায় দুর্গাপুরের সেইল কো:-অপারেটিভ অঞ্চলের কবিগুরু মোড়ে ( ২য় ) ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে দীপাবলি উপলক্ষ্যে মার্কসিয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টল উদ্বোধন করতে গিয়ে একথা বলেন পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর ( পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় । এছাড়াও বক্তব্য রেখেছেন পার্থ বসু ঠাকুর । উপস্হিত ছিলেন পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সুবীর সেনগুপ্ত , দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী প্রমূখ । আগামী দু’দিনও বুক স্টল খোলা থাকবে ।







Sunday, 4 November 2018

উদ্বোধন হল ' বিনয় চৌধুরী স্মৃতি পাঠাগার ' এর পাঠকদের স্হায়ী পাঠচক্রের মজলিস ।




দুর্গাপুর,৪ঠা নভেঃ : ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনে ,' বিনয় চৌধুরী  স্মৃতি পাঠাগার ' এর পাঠকদের স্হায়ী পাঠচক্রমজলিসএর উদ্বোধন হল  আপাতত প্রতি মাসে কমপক্ষে এক দিন এই মজলিস বসবে। মার্কসবাদের মৌলিক বিষয় নিয়ে নিয়মিত চর্চা করার জন্য মজলিস গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে বলে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তা পাঠককুলের বক্তব্যে উঠে আসে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য সন্তোষ দেবরায় ,সুখময় বোস,পার্থ বসু ঠাকুর, দিপক ঘোষ প্রমূখ  
দিকে নভেম্বর বিপ্লব বার্ষিকি উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে আশিষ-জব্বার ভবন



Saturday, 3 November 2018

আসামে জাতি বিদ্বেষী গনহত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল ।



দুর্গাপুর,৩রা  নভেঃ : গত বৃহঃস্পতিবার ( ১লা নভেঃ ) আসামের তিনসুকিয়ায় জাতি বিদ্বেষী গনহত্যার প্রতিবাদে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর -জোনের আশিষ-জব্বার ভবন থেকে আশিষ মার্কেট বি-জোনের বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত  দুটি মিছিল হয়। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-  যথাক্রমে এবং এরিয়া কমিটির ডাকে মিছিল দুটি অনুষ্ঠিত হয় মিছিলে দুটিতে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী , কাজল চ্যাটার্জী,স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী  প্রমূখ

Tuesday, 30 October 2018

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস-কেরোসিনের দাম কমানোর দাবিতে ইস্পাতনগরীর সব কটি পেট্রোল পাম্পে অবস্হান-বিক্ষোভ ।




দুর্গাপুর,৩০শে অক্টোঃ : আজ বামপন্হি ও সহযোগি দলসমূহ রাজ্য জুড়ে জ্বালানী পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি , নিত্যপ্রয়োজনীয় জিনিষের লাগাতার দাম বৃদ্ধি সহ কেন্দ্রিয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যের পেট্রোল পাম্প গুলির সামনে অবস্হান বিক্ষোভের ডাক দেওয়া হয় ।  ইস্পাতনগরীর চারটি পেট্রোল পাম্পের সামনেই অবস্হান-বিক্ষোভ হয়। দুর্গাপুর ইস্পাত ১,২,৩ এরিয়া কমিটি ও দুর্গাপুর পশ্চিম ১ এরিয়া কমিটির পক্ষে যথাক্রমে  প্রিয়দর্শিনী ইন্দিরা সরনী,ভগৎ সিং মোড়, রামমোহন এভিন্যু ও পাঁচমাথা মোড় সংলগ্ন পেট্রোল পাম্প সমূহের সামনে অবস্হান-বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ গুলিতে বক্তব্য রেখেছেন সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তী,নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।