Friday, 24 May 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় বাংলা ভাষার অবমাননার অভিযোগ : তীব্র ক্ষোভ শিল্পী-সাহিত্যিক মহলে।

 


দুর্গাপুর,২৪শে মে : গতকাল, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের বায়োকেমিস্ট্র বিভাগে নয়া স্বয়ংক্রিয় বিশ্লেষক যন্ত্রের  উদ্বোধন করেন দুর্গাপুর ও ইসকো কারখানার ডাইরেক্টর ইনচার্জ । এই উপলক্ষে উদ্বোধনী ফলক এর মধ্যে কেবল হিন্দি ও ইংরাজি ভাষায় লেখা থাকায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী-সাহিত্যিকরা। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের পক্ষে সীমান্ত তরফদার বিষ্ময় প্রকাশ করে বলেছেন যে কেন্দ্রিয় সরকারের  ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইলের অন্তর্গত দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের নতুন ওয়ার্ড উদ্বোধন একটি আশার সংবাদ। কিন্তু এই উপলক্ষে উদ্বোধনী ফলক এর মধ্যে বাংলা ভাষা অন্তর্ভূক্ত না হওয়া একটি নিন্দনীয় ঘটনা। ১৯৬৮ সাল থেকে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী দেশে যে ত্রি-ভাষা সূত্র কার্যকর করা হয় গতকালের ঘটনা সেই সূত্র কে অগ্রাহ্য করা হয়েছে। তিনি অবিলম্বে বাংলা ভাষা কে সংযুক্ত করে নতুন ফলক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। একই সাথে তিনি হিন্দুত্ববাদীদের “হিন্দু-হিন্দি-হিন্দুস্থান” স্লোগানের আড়ালে বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষা কে অবমাননা করে যে ভাবে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন এবং রাজ্য প্রশাসন এর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। মাতৃভাষা উদযাপন কমিটির পক্ষে বিশিষ্ট নাট্য শিল্পী দিপক দেব এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে বাংলা ভাষা কে সংযুক্ত করে নতুন ফলক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে সাম্প্রতিক কালে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ বাংলা ভাষা কে অবমাননা করছে। তার ফলস্বরূপ গতকালের এই  নিন্দনীয় ঘটনা ঘটেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে কর্তৃপক্ষ “ রাজ ভাষা” সমিতির পৃষ্ঠপোষকতা করে হিন্দি চাপিয়ে দিতে চাইছে,”রাজ ভাষা পকোড়া” অনুষ্ঠানের নামে মোচ্ছব করলেও বাংলা সহ অন্যান্য ভারতীয় ভাষার পৃষ্ঠপোষকতার জন্য কিছুই করে নি।  তিনি জানিয়েছেন যে এই বিষয়ে মাতৃভাষা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।






Wednesday, 22 May 2024

ইস্পাতনগরীতে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির হোল।

 


দুর্গাপুর,২২শে মে : আজ রাজা রামমোহন রায়ের ২৫২-তম জন্মদিবস,বিশ্ব জীব বৈচিত্র দিবস এবং পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের বার্ষিক দিবস উপলক্ষ্যে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ইস্পাতনগরীর বি টি রণদিভে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে বারো জন মহিলা ও দশ জন পুরুষ রক্তদাতা রক্তদান করেন। বক্তব্য রেখেছেন কল্লোল ঘোষ,অরুন কিরন চ্যাটার্জি,অরুন্ধতী ভাদুরি,প্রমুখ ।







Monday, 20 May 2024

আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে কর্তৃপক্ষের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২০শে মে : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় । প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য এই ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । পরে যুক্ত হয়  নায্য বার্ষিক বোনাস,পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার নিয়ে যখন শ্রমিকদের মধ্য তীব্র অসন্তোষ দেখা দিয়েছে,তখন কর্তৃপক্ষ আলাপ-আলোচনার পরিবর্তে একতরফা ভাবে চালু করার চেষ্টা করলে শ্রমিকরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে।একটি বেসরকারী সংস্থার হাতে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার সম্পূর্ন ব্যবস্থাপনার দায়িত্ব আছে ।ইতিমধ্যেই আধর সহ অন্যান্য সুত্র থেকে বায়োমেট্রিক তথ্য কে চুরি করে সাইবার অপরাধীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুঠ করে বহু সাধারন মানুষ কে সর্বশান্ত করেছে।আদালতের বিভিন্ন রায়ে বায়োমেট্রিক তথ্য জোর করে নেওয়ার বিরুদ্ধে সুস্পষ্ট রায় আছে।ফলে কর্তৃপক্ষের এহেন উদ্যোগে স্বভাবতই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আশংকা তৈরি হয়েছে।

  আজ সকালে, হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে,কারখানার মেইন গেটে,দলে দলে শ্রমিক জড়ো হয়ে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার প্রত্যাহার করার দাবিতে জোড়ালো বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন ললিত মোহন মিশ্র,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।






Sunday, 19 May 2024

ইস্পাতনগরী স্মরণ করল আসামের ভাষা শহীদদের।

 


দুর্গাপুর,১৯শে মে : ১৯৬১ সালের ১৯ শে মে আসামের শিলচরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১১জন ভাষা আন্দোলনের কর্মী । বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে নিহত সেই ভাষা শহীদদের আজ স্মরণ করল ইস্পাতনগরী।পঃ বঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর বি-জোনের ভাষা শহীদ উদ্যানে আসামের বরাক উপত্যকার ভাষা শহীদের স্মরণ করল ইস্পাতনগরী। শহীদস্তম্ভে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। শিল্পীরা গান ও আবৃতির মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তব্য রেখেছেন দিপক দেব,সীমান্ত তরফদার প্রমুখ।




















Tuesday, 14 May 2024

নির্বাচন-পরবর্তি হিংসায় ভাঙ্গচুর-হিংসা-সন্ত্রাস : প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।

 


দুর্গাপুর,১৪ই মে : গতকাল ইস্পাতনগরীতে লোকসভা নির্বাচন চলাকালীন ইস্পাতনগরীতে তৃণমূল সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় তানসেন রোডে তৃণমূলী দুষ্কৃতিরা সিপিআই-এম এর বুথ ক্যাম্পে হামলা চালায় । গণ প্রতিরোধে তৃণমূলী দুষ্কৃতিরা পিছু হটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পার্টি নেতা পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,জাতীয় কংগ্রেসের রবীন গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। পার্টি নেতা বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন যে গতকাল নির্বাচনের দিনে তৃণমূলী দুষ্কৃতিরা সকাল থেকে ইস্পাতনগরীর বি-জোনের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে। সিপিআই-এম এর বুথ ক্যাম্পে হামলা চালায়,পার্টির পোলিং এজেন্টদের উঠে যাওয়ার হুমকি দিতে থাকে।পার্টির বুথ ক্যাম্পে হামলা চালায়।মহিলা সহ আহত হয়েছেন বেশ কয়েকজন।  কিন্তু জনপ্রতিরোধে ভোঠ লুঠের প্রচেষ্টা ব্যর্থ করেন পার্টি কর্মীরা। তাই ভোট মিটলে রাতের অন্ধকারে বি-জোনের আইনস্টাইনে সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ‘প্রগতি যুব সমাজ কল্যান সমিতি’-র কার্যালয়ে এবং সংলগ্ন শিশু উদ্যানে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে।বাড়ি বাড়ি হামলা-হুমকি চলছে। মিথ্যা অভিযোগ দায়ের করে ফাঁসানোর চেষ্টা চলছে। প্রশাসনের জেনেবুঝে নিষ্ক্রিয়। তিনি এই অপচেষ্টার বিরুদ্ধে তীব্র গন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষে সীমান্ত চ্যাটার্জি ‘প্রগতি যুব সমাজ কল্যান সমিতি’-র কার্যালয়ে এবং সংলগ্ন শিশু উদ্যানে হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।









Thursday, 2 May 2024

ইস্পাতনগরীতে পালিত হোল আন্তর্জাতিক মে দিবস ।

 


দুর্গাপুরে , ১লা মে : আজ  ইস্পাতনগরীর সর্বত্র বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল আন্তর্জাতিক মে দিবস ।  আজ সকালে,মূল অনুষ্ঠানটি হয় আশিস মার্কেট এবং সংলগ্ন জব্বার বাগে । রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সভাপতি বিশ্বরূপ ব্যানার্জি। শহীদবেদীতে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মোহন মিশ্র,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও রক্তপতাকা উত্তোলন করা হয় শহীদ আশিস- জব্বার ভবন,বি.টি. রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন সহ বিভিন্ন ইউনিয়ন ও সেক্টর দফতরে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করা হয়।বিকালে তিলক ময়দানে,সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-টিইউসিসির যৌথ আহ্বানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষালের সমর্থনে এক বিরাট সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই-এম এর কেন্দ্রিয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী,ঐশী ঘোষ, ড. সুকৃতি ঘোষাল সহ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।